ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান নওগাঁয় চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার


‘ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে  মানুষকে অজ্ঞান   নওগাঁয় চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার

নওগাঁয় ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে মানুষকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একাধিক মোবাইল ফোন, নগদ টাকা, ঘুমের ওষুধ এবং ছিনিয়ে নেওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

 
পুলিশ জানায়, গত ১০ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে এক ব্যক্তি নওগাঁ সদর হাসপাতালের রোগী দেখার কথা বলে একজন অটোরিকশাচালকের গাড়ি ভাড়া নেন। হাসপাতালে পৌঁছানোর পর আরও দুজন ব্যক্তি নিজেদের নবজাতক সন্তানের জন্ম উপলক্ষে মিষ্টি খাওয়ানোর কথা বলে চালকের সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে তারা চালককে একটি ডাব খেতে দেন। অভিযোগ অনুযায়ী, ওই ডাবের পানিতে আগে থেকেই চেতনানাশক ওষুধ মেশানো ছিল। ডাবের পানি পান করার কিছুক্ষণ পর চালক অজ্ঞান হয়ে পড়লে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় প্রতারকরা।
 
ঘটনার বিষয়টি জানতে পেরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত মামলা গ্রহণ ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন। তার তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিব এবং নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
 
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ, অপরাধীদের তথ্যভান্ডার, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে বগুড়া ও গাইবান্ধা জেলায় টানা ১৮ ঘণ্টার অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয় এবং ছিনিয়ে নেওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন— ইব্রাহীম ওরফে ইমন (৩৪), হুমায়ুন কবির (৫০), খাজা মিয়া (৫৬) এবং আব্দুল গফুর (৪১)।
 
অভিযানে ইব্রাহীমের কাছ থেকে অটোরিকশা বিক্রির ১ হাজার ৪৩০ টাকা, চারটি মোবাইল ফোন ও ১০টি রিভোট্রিল (Rivotril) ট্যাবলেট জব্দ করা হয়। হুমায়ুনের কাছ থেকে অটোরিকশা বিক্রির ১০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। আব্দুল গফুরের কাছ থেকে ভুক্তভোগীর অটোরিকশা উদ্ধার করা হয় এবং খাজা মিয়ার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
 
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের মধ্যে ইব্রাহীম ও হুমায়ুনের বিরুদ্ধে হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া খাজা মিয়া ও আব্দুল গফুর প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া সম্পদ কেনাবেচার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
 
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতারণা ও চেতনানাশক চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ জাতীয় সংসদে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ জাতীয় সংসদে

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ দুঃখ প্রকাশ করেন। মন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।’ এর আগে, মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে তারা সংসদ ভবনের মূল ফটকে পৌঁছে অবস্থান নেন। বিকাল ৫টার দিকে সায়েন্স ল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি ঘোষণা করেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি আরো বলেন, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের কথা বিবেচনা করে ওই দিনের পরীক্ষা পুনরায় নিতে হবে। একই সঙ্গে পরদিনের পরীক্ষা স্থগিত করে নতুন পরীক্ষার রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করার দাবি জানান তিনি। বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে দ্বিতীয় দফায় অবস্থান নিলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোযেন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ।

 

বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের ব্যর্থতাকে পেছনে ফেলে আগামীকাল থেকে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায়। সিরিজে জয়ের মিশনে টাইগাররা প্রথম টি-টোয়েন্টিতে শুভ সূচনা করার প্রত্যাশা করেছে।

বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে।

জিম্বাবুয়ে সফর শুরু করে ফেভারিট হিসেবে বাংলাদেশ একটি বড়সড় ধাক্কা খায়। সফরের একমাত্র টেস্টে তারা ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে পরাজিত হয়।

বাংলাদেশ টেস্ট হারের দুঃস্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল, কারণ তারা নিজেদের সর্বশেষ ওয়ানডে চার সিরিজের সবগুলোতে জয়ী হয়েছিল। ২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানের কাছে হারের পর তারা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় লাভ করে।

কিন্তু ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে হারানোর কারণে তারা সিরিজ হাতছাড়া করে। অথচ শেষ ওয়ানডে জিতে তারা হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পায়।

বাংলাদেশ এবার ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি লড়াইয়ে নামতে হচ্ছে। টাইগারদের লক্ষ্য হল টি-টোয়েন্টি সিরিজ জিতে জিম্বাবুয়ে সফরটি ভালোভাবে শেষ করা।

বাংলাদেশ ২০২৪ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় করেছিল। এই ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের জয়ের পাল্লা ভারী। তারা ২৫টি ম্যাচ খেলে ১৭টিতে জয়ী হয়েছে।

কিন্তু বর্তমানে সর্বশেষ দুই দ্বিপাক্ষিক সিরিজ জিততে না পারার পাশাপাশি জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডের ব্যর্থতা বাংলাদেশকে চিন্তায় ফেলেছে।

হারারেতে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলার পর এবার বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘এখানকার পরিবেশ হারারের চেয়ে কিছুটা আলাদা। বাতাস বেশি এবং সব মিলিয়ে পরিবেশও কিছুটা ভিন্ন।’

ওয়ানডে সিরিজে ভালো পারফরমেন্সের সুবাদে তিনি টি-টোয়েন্টি দলে ফিরেছেন। ২০ ওভারের ক্রিকেটে দলের জন্য অবদান রাখার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। মোসাদ্দেক বলেন, ‘যখনই খেলার সুযোগ পাই, দলের জন্য ভালো কিছু করার এবং জয়ে অবদান রাখাই আমার প্রধান লক্ষ্য থাকে। ব্যক্তিগতভাবে, দলের প্রয়োজনে যেকোনো ভূমিকাতেই আমি অবদান রাখতে চাই।’

শেষ ওয়ানডে থেকে পাওয়া জয়ে বাংলাদেশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। টেস্ট এবং প্রথম দুই ওয়ানডের ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর তাদের ছন্দ ফিরে আসা দলের মনোবল বাড়িয়ে দিয়েছে, যা টি-টোয়েন্টি সিরিজে গুরুত্বপূর্ণ।

নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়। লিটন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ সিরিজে চোট পেয়ে এ সিরিজে খেলতে পারছেন না।

বাংলাদেশ এই বছর টি-টোয়েন্টিতে দু’টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। তারা একটিও জিততে পারেনি। গত এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে। এরপর গেল মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়।

বাংলাদেশ দল: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সাইফুদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।

জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্ডে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, মিল্টন শুম্বা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের মুখোমুখি লেবানন-ইসরায়েল, গুরুত্ব পাচ্ছে কিছু বিষয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


ফের মুখোমুখি লেবানন-ইসরায়েল, গুরুত্ব পাচ্ছে কিছু বিষয়

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংঘর্ষ শুরু হওয়ায়, গত মাসে দুই পক্ষের মধ্যে হওয়া অন্তর্বর্তী সমঝোতা চাপে পড়েছে। এর ফলস্বরূপ, ইরান লেবাননে চলমান যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে।

তবে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে ২ মার্চ থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে লড়াই আবারও শুরু হয়।

গত মাসে, ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার পর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়, ইসরায়েল ও লেবানন একটি শান্তি কাঠামোয় সম্মত হয়। কিন্তু তারপরও ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। এ ছাড়া, হিজবুল্লাহ ওই চুক্তি এবং তাদের নিরস্ত্র করার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে।

এই অস্থির পরিস্থিতিতে, মঙ্গলবার ইতালির রাজধানী রোমে যুক্তরাষ্ট্রের দূতাবাসে, লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ লেবাননের দুটি পরীক্ষামূলক অঞ্চল নিয়ে সমঝোতা বাস্তবায়নে প্রস্তুতির কথা জানিয়েছেন, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। ইতালির রোমে চলমান আলোচনা এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

এই আলোচনার কেন্দ্রে একটি পরীক্ষামূলক অঞ্চল পরিকল্পনার বিষয়টি রয়েছে।

এর আওতায় ধাপে ধাপে হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে, পাশাপাশি ইসরায়েলি বাহিনী সংশ্লিষ্ট এলাকা থেকে সরে যাবে এবং সেখানে পদে পদে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে।

কিন্তু, খুব দ্রুত কোনো সমাধান আসবে—এমন প্রত্যাশা কূটনৈতিক সূত্রগুলোর মধ্যে কম বলেই মনে করা হচ্ছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড লেবানন ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

এমনকি এখন ইসরায়েলি বাহিনী সীমান্তজুড়ে লেবাননের ভেতরে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে একটি তথাকথিত ‘বাফার জোন’ দখল করে রেখেছে। ইসরায়েলের দাবি, উত্তরাঞ্চলের বসতিগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষা দিতেই এই নিরাপত্তা অঞ্চল বজায় রাখা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন ভোটাররা ভুল সংশোধনের সুযোগ পাবেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


নতুন ভোটাররা ভুল সংশোধনের সুযোগ পাবেন

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৯ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকা প্রকাশের পর নতুন ভোটারদের তথ্যে যদি কোনো ভুল থাকে অথবা কেউ যদি বাদ পড়ে, তবে তা সংশোধনের সুযোগ রাখা হয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেসব ব্যক্তি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ভোটার হওয়ার আবেদন করবেন, তাদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আগামী ৯ আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা ও থানা নির্বাচন অফিসে প্রদর্শনের জন্য রাখা হবে। তালিকায় যদি কোনো নাম বাদ পড়লে বা তথ্যে ভুল থাকে, তাহলে ২৪ আগস্টের মধ্যে আবেদন করে তা সংশোধন করার অথবা ভোটার হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ পাওয়া যাবে। এরপর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরকে সামনে রেখে কমিশন প্রস্তুতি নিচ্ছে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, মহিলা ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%