০৮:০৭ পি.এম
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোযেন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের ব্যর্থতাকে পেছনে ফেলে আগামীকাল থেকে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায়। সিরিজে জয়ের মিশনে টাইগাররা প্রথম টি-টোয়েন্টিতে শুভ সূচনা করার প্রত্যাশা করেছে।
আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক: ফুটপাতে ব্যবসার পক্ষে কেউ নেই, সড়ক দখল উচ্ছেদে জনগণের সহযোগিতা জরুরি
বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে।
জিম্বাবুয়ে সফর শুরু করে ফেভারিট হিসেবে বাংলাদেশ একটি বড়সড় ধাক্কা খায়। সফরের একমাত্র টেস্টে তারা ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে পরাজিত হয়।
বাংলাদেশ টেস্ট হারের দুঃস্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল, কারণ তারা নিজেদের সর্বশেষ ওয়ানডে চার সিরিজের সবগুলোতে জয়ী হয়েছিল। ২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানের কাছে হারের পর তারা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় লাভ করে।
কিন্তু ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে হারানোর কারণে তারা সিরিজ হাতছাড়া করে। অথচ শেষ ওয়ানডে জিতে তারা হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পায়।
আরও পড়ুন: সরকার অবাধ ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দেবে: মীর শাহে আলম
বাংলাদেশ এবার ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি লড়াইয়ে নামতে হচ্ছে। টাইগারদের লক্ষ্য হল টি-টোয়েন্টি সিরিজ জিতে জিম্বাবুয়ে সফরটি ভালোভাবে শেষ করা।
বাংলাদেশ ২০২৪ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় করেছিল। এই ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের জয়ের পাল্লা ভারী। তারা ২৫টি ম্যাচ খেলে ১৭টিতে জয়ী হয়েছে।
কিন্তু বর্তমানে সর্বশেষ দুই দ্বিপাক্ষিক সিরিজ জিততে না পারার পাশাপাশি জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডের ব্যর্থতা বাংলাদেশকে চিন্তায় ফেলেছে।
হারারেতে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলার পর এবার বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।
আরও পড়ুন: নাহিদ ইসলাম: আইজিপির দায়িত্ব থেকে দ্রুত সরে যাওয়া উচিত
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘এখানকার পরিবেশ হারারের চেয়ে কিছুটা আলাদা। বাতাস বেশি এবং সব মিলিয়ে পরিবেশও কিছুটা ভিন্ন।’
ওয়ানডে সিরিজে ভালো পারফরমেন্সের সুবাদে তিনি টি-টোয়েন্টি দলে ফিরেছেন। ২০ ওভারের ক্রিকেটে দলের জন্য অবদান রাখার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। মোসাদ্দেক বলেন, ‘যখনই খেলার সুযোগ পাই, দলের জন্য ভালো কিছু করার এবং জয়ে অবদান রাখাই আমার প্রধান লক্ষ্য থাকে। ব্যক্তিগতভাবে, দলের প্রয়োজনে যেকোনো ভূমিকাতেই আমি অবদান রাখতে চাই।’
শেষ ওয়ানডে থেকে পাওয়া জয়ে বাংলাদেশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। টেস্ট এবং প্রথম দুই ওয়ানডের ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর তাদের ছন্দ ফিরে আসা দলের মনোবল বাড়িয়ে দিয়েছে, যা টি-টোয়েন্টি সিরিজে গুরুত্বপূর্ণ।
নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়। লিটন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ সিরিজে চোট পেয়ে এ সিরিজে খেলতে পারছেন না।
আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী
বাংলাদেশ এই বছর টি-টোয়েন্টিতে দু’টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। তারা একটিও জিততে পারেনি। গত এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে। এরপর গেল মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়।
বাংলাদেশ দল: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সাইফুদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।
জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্ডে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, মিল্টন শুম্বা।
আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন