ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ জাতীয় সংসদে


শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ জাতীয় সংসদে

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ দুঃখ প্রকাশ করেন। মন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।’ এর আগে, মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে তারা সংসদ ভবনের মূল ফটকে পৌঁছে অবস্থান নেন। বিকাল ৫টার দিকে সায়েন্স ল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি ঘোষণা করেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি আরো বলেন, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের কথা বিবেচনা করে ওই দিনের পরীক্ষা পুনরায় নিতে হবে। একই সঙ্গে পরদিনের পরীক্ষা স্থগিত করে নতুন পরীক্ষার রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করার দাবি জানান তিনি। বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে দ্বিতীয় দফায় অবস্থান নিলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোযেন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ।

 

বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের ব্যর্থতাকে পেছনে ফেলে আগামীকাল থেকে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায়। সিরিজে জয়ের মিশনে টাইগাররা প্রথম টি-টোয়েন্টিতে শুভ সূচনা করার প্রত্যাশা করেছে।

বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে।

জিম্বাবুয়ে সফর শুরু করে ফেভারিট হিসেবে বাংলাদেশ একটি বড়সড় ধাক্কা খায়। সফরের একমাত্র টেস্টে তারা ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে পরাজিত হয়।

বাংলাদেশ টেস্ট হারের দুঃস্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল, কারণ তারা নিজেদের সর্বশেষ ওয়ানডে চার সিরিজের সবগুলোতে জয়ী হয়েছিল। ২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানের কাছে হারের পর তারা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় লাভ করে।

কিন্তু ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে হারানোর কারণে তারা সিরিজ হাতছাড়া করে। অথচ শেষ ওয়ানডে জিতে তারা হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পায়।

বাংলাদেশ এবার ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি লড়াইয়ে নামতে হচ্ছে। টাইগারদের লক্ষ্য হল টি-টোয়েন্টি সিরিজ জিতে জিম্বাবুয়ে সফরটি ভালোভাবে শেষ করা।

বাংলাদেশ ২০২৪ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় করেছিল। এই ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের জয়ের পাল্লা ভারী। তারা ২৫টি ম্যাচ খেলে ১৭টিতে জয়ী হয়েছে।

কিন্তু বর্তমানে সর্বশেষ দুই দ্বিপাক্ষিক সিরিজ জিততে না পারার পাশাপাশি জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডের ব্যর্থতা বাংলাদেশকে চিন্তায় ফেলেছে।

হারারেতে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলার পর এবার বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘এখানকার পরিবেশ হারারের চেয়ে কিছুটা আলাদা। বাতাস বেশি এবং সব মিলিয়ে পরিবেশও কিছুটা ভিন্ন।’

ওয়ানডে সিরিজে ভালো পারফরমেন্সের সুবাদে তিনি টি-টোয়েন্টি দলে ফিরেছেন। ২০ ওভারের ক্রিকেটে দলের জন্য অবদান রাখার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। মোসাদ্দেক বলেন, ‘যখনই খেলার সুযোগ পাই, দলের জন্য ভালো কিছু করার এবং জয়ে অবদান রাখাই আমার প্রধান লক্ষ্য থাকে। ব্যক্তিগতভাবে, দলের প্রয়োজনে যেকোনো ভূমিকাতেই আমি অবদান রাখতে চাই।’

শেষ ওয়ানডে থেকে পাওয়া জয়ে বাংলাদেশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। টেস্ট এবং প্রথম দুই ওয়ানডের ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর তাদের ছন্দ ফিরে আসা দলের মনোবল বাড়িয়ে দিয়েছে, যা টি-টোয়েন্টি সিরিজে গুরুত্বপূর্ণ।

নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়। লিটন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ সিরিজে চোট পেয়ে এ সিরিজে খেলতে পারছেন না।

বাংলাদেশ এই বছর টি-টোয়েন্টিতে দু’টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। তারা একটিও জিততে পারেনি। গত এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে। এরপর গেল মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়।

বাংলাদেশ দল: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সাইফুদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।

জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্ডে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, মিল্টন শুম্বা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের মুখোমুখি লেবানন-ইসরায়েল, গুরুত্ব পাচ্ছে কিছু বিষয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


ফের মুখোমুখি লেবানন-ইসরায়েল, গুরুত্ব পাচ্ছে কিছু বিষয়

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংঘর্ষ শুরু হওয়ায়, গত মাসে দুই পক্ষের মধ্যে হওয়া অন্তর্বর্তী সমঝোতা চাপে পড়েছে। এর ফলস্বরূপ, ইরান লেবাননে চলমান যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে।

তবে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে ২ মার্চ থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে লড়াই আবারও শুরু হয়।

গত মাসে, ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার পর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়, ইসরায়েল ও লেবানন একটি শান্তি কাঠামোয় সম্মত হয়। কিন্তু তারপরও ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। এ ছাড়া, হিজবুল্লাহ ওই চুক্তি এবং তাদের নিরস্ত্র করার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে।

এই অস্থির পরিস্থিতিতে, মঙ্গলবার ইতালির রাজধানী রোমে যুক্তরাষ্ট্রের দূতাবাসে, লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ লেবাননের দুটি পরীক্ষামূলক অঞ্চল নিয়ে সমঝোতা বাস্তবায়নে প্রস্তুতির কথা জানিয়েছেন, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। ইতালির রোমে চলমান আলোচনা এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

এই আলোচনার কেন্দ্রে একটি পরীক্ষামূলক অঞ্চল পরিকল্পনার বিষয়টি রয়েছে।

এর আওতায় ধাপে ধাপে হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে, পাশাপাশি ইসরায়েলি বাহিনী সংশ্লিষ্ট এলাকা থেকে সরে যাবে এবং সেখানে পদে পদে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে।

কিন্তু, খুব দ্রুত কোনো সমাধান আসবে—এমন প্রত্যাশা কূটনৈতিক সূত্রগুলোর মধ্যে কম বলেই মনে করা হচ্ছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড লেবানন ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

এমনকি এখন ইসরায়েলি বাহিনী সীমান্তজুড়ে লেবাননের ভেতরে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে একটি তথাকথিত ‘বাফার জোন’ দখল করে রেখেছে। ইসরায়েলের দাবি, উত্তরাঞ্চলের বসতিগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষা দিতেই এই নিরাপত্তা অঞ্চল বজায় রাখা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন ভোটাররা ভুল সংশোধনের সুযোগ পাবেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


নতুন ভোটাররা ভুল সংশোধনের সুযোগ পাবেন

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৯ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকা প্রকাশের পর নতুন ভোটারদের তথ্যে যদি কোনো ভুল থাকে অথবা কেউ যদি বাদ পড়ে, তবে তা সংশোধনের সুযোগ রাখা হয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেসব ব্যক্তি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ভোটার হওয়ার আবেদন করবেন, তাদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আগামী ৯ আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা ও থানা নির্বাচন অফিসে প্রদর্শনের জন্য রাখা হবে। তালিকায় যদি কোনো নাম বাদ পড়লে বা তথ্যে ভুল থাকে, তাহলে ২৪ আগস্টের মধ্যে আবেদন করে তা সংশোধন করার অথবা ভোটার হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ পাওয়া যাবে। এরপর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরকে সামনে রেখে কমিশন প্রস্তুতি নিচ্ছে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, মহিলা ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইফুন ‘বাভি’র আঘাতের শঙ্কা, উত্তর কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


টাইফুন ‘বাভি’র আঘাতের শঙ্কা, উত্তর কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি

প্রবল শক্তি নিয়ে উত্তর কোরিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’। এর প্রভাবে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং প্রবল ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) পিয়ংইয়ংসহ দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। টাইফুনটি দেশের জন্য সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন সমস্ত সরকারি সংস্থাকে ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় দৈনিক রোডং সিনমুন জানিয়েছে, টাইফুনটি মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে পীত সাগর হয়ে উত্তর কোরিয়ার মধ্যাঞ্চল অতিক্রম করতে পারে। তবে এটি মূল ভূখণ্ডে আঘাত হানার পূর্বে কিছুটা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও আছে।

কিম জং উন দেশের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, প্রত্যেকের উচিত সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা।

রোডং সিনমুনের পূর্বাভাস অনুযায়ী, আজ দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় ৮০ থেকে ১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঘণ্টায় ৩০ থেকে ৬০ মিলিমিটার পর্যন্ত আকস্মিক ও ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণাঞ্চলসহ কিছু এলাকায় ১৫০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত রেকর্ড বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে পশ্চিম উপকূল ও অভ্যন্তরীণ কিছু অঞ্চলে প্রতি সেকেন্ডে ১০ থেকে ১৫ মিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, দুর্যোগ মোকাবিলায় দেশজুড়ে উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

মূলত দুর্বল অবকাঠামো ও ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির কারণে যেকোনো প্রাকৃতিক দুর্যোগের মুখে উত্তর কোরিয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে এবার আগেভাগেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে, উত্তর কোরিয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়াতেও সম্প্রতি তুমুল বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে কিছু কিছু এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যাঞ্চলীয় চুংচিয়াং প্রদেশের কয়েক শত বাসিন্দাকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেকে বন্যার পানিতে আটকা পড়েছেন।

দক্ষিণ কোরিয়ার সম্প্রচার মাধ্যম কেবিএস জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের গিয়ংসাং অঞ্চলে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে সত্তরোর্ধ্ব এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সিউলের আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দুই কোরিয়াতেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%