ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফের মুখোমুখি লেবানন-ইসরায়েল, গুরুত্ব পাচ্ছে কিছু বিষয়


ফের মুখোমুখি লেবানন-ইসরায়েল, গুরুত্ব পাচ্ছে কিছু বিষয়

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংঘর্ষ শুরু হওয়ায়, গত মাসে দুই পক্ষের মধ্যে হওয়া অন্তর্বর্তী সমঝোতা চাপে পড়েছে। এর ফলস্বরূপ, ইরান লেবাননে চলমান যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে।

তবে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে ২ মার্চ থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে লড়াই আবারও শুরু হয়।

গত মাসে, ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার পর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়, ইসরায়েল ও লেবানন একটি শান্তি কাঠামোয় সম্মত হয়। কিন্তু তারপরও ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। এ ছাড়া, হিজবুল্লাহ ওই চুক্তি এবং তাদের নিরস্ত্র করার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

এই অস্থির পরিস্থিতিতে, মঙ্গলবার ইতালির রাজধানী রোমে যুক্তরাষ্ট্রের দূতাবাসে, লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ লেবাননের দুটি পরীক্ষামূলক অঞ্চল নিয়ে সমঝোতা বাস্তবায়নে প্রস্তুতির কথা জানিয়েছেন, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। ইতালির রোমে চলমান আলোচনা এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

এই আলোচনার কেন্দ্রে একটি পরীক্ষামূলক অঞ্চল পরিকল্পনার বিষয়টি রয়েছে।

এর আওতায় ধাপে ধাপে হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে, পাশাপাশি ইসরায়েলি বাহিনী সংশ্লিষ্ট এলাকা থেকে সরে যাবে এবং সেখানে পদে পদে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে।

আরও পড়ুন: রিজভী: গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ

কিন্তু, খুব দ্রুত কোনো সমাধান আসবে—এমন প্রত্যাশা কূটনৈতিক সূত্রগুলোর মধ্যে কম বলেই মনে করা হচ্ছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড লেবানন ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

এমনকি এখন ইসরায়েলি বাহিনী সীমান্তজুড়ে লেবাননের ভেতরে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে একটি তথাকথিত ‘বাফার জোন’ দখল করে রেখেছে। ইসরায়েলের দাবি, উত্তরাঞ্চলের বসতিগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষা দিতেই এই নিরাপত্তা অঞ্চল বজায় রাখা প্রয়োজন।

আরও পড়ুন: ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন ভোটাররা ভুল সংশোধনের সুযোগ পাবেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


নতুন ভোটাররা ভুল সংশোধনের সুযোগ পাবেন

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৯ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকা প্রকাশের পর নতুন ভোটারদের তথ্যে যদি কোনো ভুল থাকে অথবা কেউ যদি বাদ পড়ে, তবে তা সংশোধনের সুযোগ রাখা হয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেসব ব্যক্তি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ভোটার হওয়ার আবেদন করবেন, তাদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আগামী ৯ আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা ও থানা নির্বাচন অফিসে প্রদর্শনের জন্য রাখা হবে। তালিকায় যদি কোনো নাম বাদ পড়লে বা তথ্যে ভুল থাকে, তাহলে ২৪ আগস্টের মধ্যে আবেদন করে তা সংশোধন করার অথবা ভোটার হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ পাওয়া যাবে। এরপর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরকে সামনে রেখে কমিশন প্রস্তুতি নিচ্ছে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, মহিলা ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইফুন ‘বাভি’র আঘাতের শঙ্কা, উত্তর কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


টাইফুন ‘বাভি’র আঘাতের শঙ্কা, উত্তর কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি

প্রবল শক্তি নিয়ে উত্তর কোরিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’। এর প্রভাবে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং প্রবল ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) পিয়ংইয়ংসহ দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। টাইফুনটি দেশের জন্য সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন সমস্ত সরকারি সংস্থাকে ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় দৈনিক রোডং সিনমুন জানিয়েছে, টাইফুনটি মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে পীত সাগর হয়ে উত্তর কোরিয়ার মধ্যাঞ্চল অতিক্রম করতে পারে। তবে এটি মূল ভূখণ্ডে আঘাত হানার পূর্বে কিছুটা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও আছে।

কিম জং উন দেশের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, প্রত্যেকের উচিত সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা।

রোডং সিনমুনের পূর্বাভাস অনুযায়ী, আজ দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় ৮০ থেকে ১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঘণ্টায় ৩০ থেকে ৬০ মিলিমিটার পর্যন্ত আকস্মিক ও ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণাঞ্চলসহ কিছু এলাকায় ১৫০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত রেকর্ড বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে পশ্চিম উপকূল ও অভ্যন্তরীণ কিছু অঞ্চলে প্রতি সেকেন্ডে ১০ থেকে ১৫ মিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, দুর্যোগ মোকাবিলায় দেশজুড়ে উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

মূলত দুর্বল অবকাঠামো ও ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির কারণে যেকোনো প্রাকৃতিক দুর্যোগের মুখে উত্তর কোরিয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে এবার আগেভাগেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে, উত্তর কোরিয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়াতেও সম্প্রতি তুমুল বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে কিছু কিছু এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যাঞ্চলীয় চুংচিয়াং প্রদেশের কয়েক শত বাসিন্দাকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেকে বন্যার পানিতে আটকা পড়েছেন।

দক্ষিণ কোরিয়ার সম্প্রচার মাধ্যম কেবিএস জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের গিয়ংসাং অঞ্চলে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে সত্তরোর্ধ্ব এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সিউলের আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দুই কোরিয়াতেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু মোকাবিলায় নজরদারি জোরদারের তাগিদ স্বাস্থ্য বিভাগের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


ডেঙ্গু মোকাবিলায় নজরদারি জোরদারের তাগিদ স্বাস্থ্য বিভাগের

চট্টগ্রামে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে একটি সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) সহযোগিতায় ‘ডেঙ্গু নজরদারি ব্যবস্থা জোরদার’ বিষয়ক এ সমন্বয় সভাটি আয়োজন করা হয়।

সভায় সভাপতির দায়িত্ব পালন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামের মানুষকে নিরাপদ ও ডেঙ্গুমুক্ত রাখতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। তবে এটি সম্ভব করার জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বর্তমান সময়ে ডেঙ্গু জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকির রূপ নিয়েছে। এই রোগ মোকাবিলায় সরকার ও বেসরকারি সংস্থা এমএসএফ একত্রে কাজ করছে। ভেক্টরবাহিত রোগ প্রতিরোধে চট্টগ্রাম সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং এমএসএফের মধ্যে ইতোমধ্যে একটি চুক্তি সই হয়েছে।

তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় প্রতি চারটি বাড়ির মধ্যে একটিতে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। গত জুন মাসে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪০৫ জন। চলতি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই সংখ্যা বেড়ে ৪৮৫ জনে পৌঁছেছে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্য পরিচালক আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় প্রতি শনিবার স্বাস্থ্যপ্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। সেইসাথে বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, পানির জার বা যেকোনো পাত্রে যাতে পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

সভায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের সঙ্গে এমএসএফসহ কিছু অন্যান্য বেসরকারি সংস্থার সম্মিলিত কার্যক্রম প্রয়োজন।

এমএসএফের মেডিক্যাল টিম লিডার ডা. ফ্রান্সিসকো রাউল ডি. সালভাদর এবং মেডিক্যাল যোগাযোগ কর্মকর্তা ডা. ফাতেমা ফেরদৌসীর সঞ্চালনায় এ সভায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, বিআইটিআইডির পরিচালক ডা. ইফতেখার আহমদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের উপপরিচালক ডা. কমরুল আযাদ, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. একরাম হোসেন, বেসরকারি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. আবদুল মোত্তালিব এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, চিকিৎসক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


কুড়িগ্রামে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১

কুড়িগ্রামের রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধের কারণে দুই পক্ষের সংঘর্ষে জিন্নাত আলী (৪৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে, উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহত জিন্নাত আলী ওই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সরকারি রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জিন্নাত আলীর মৃত্যু ঘটে।

উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

এদিকে, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%