১১:০২ এম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত যাত্রীর নাম সুজন (৩৮) এবং আহত ব্যক্তিরা বান্টি এলাকার মালুপাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা সবাই আধুরিয়া এলাকা থেকে মাছ ধরে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। যখন তারা পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় সুজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্য ছয়জন আহত হন।
আরও পড়ুন: চরখিরাটীতে সেরা পাঠকদের বই ও গাছের চারা দিল বসুন্ধরা শুভসংঘ
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকার লালমাটিয়ায় বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং স্থানীয় গাউছিয়ার একটি হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন