ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জিয়ানগরে অগ্নিকান্ডে ২টি ব্যবসা প্রতিষ্ঠান ও ২টি বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ঘটনাস্থল পরিদর্শন করলেন এমপি মাসুদ সাঈদী


জিয়ানগরে অগ্নিকান্ডে ২টি ব্যবসা প্রতিষ্ঠান ও ২টি বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ঘটনাস্থল পরিদর্শন করলেন এমপি মাসুদ সাঈদী

পিরোজপুরের জিয়ানগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি বসতঘর পুড়ে ছাই গেছে। জানা যায়, শনিবার গভীর রাতে উপজেলার ঘোষেরহাট বাজারে সোলাইমান খানের হোটেলে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান দুটি হলো জায়েদ মেডিকেল হল ও সোলাইমানের খাবার হোটেল। এ ছাড়া মনি শঙ্কর ও সাবিনা নামের দুই ব্যক্তির বসতঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে যাওয়ায় হোটেল ব্যবসায়ী সোলাইমান জানান, আমি একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি হোটেল ব্যবসা করে তিনি পরিবারের খরচ চালাতাম। আমার বাবা-মাসহ পরিবারের আটজন সদস্য। আগুনে আমার হোটেল পুড়ে ছাই হয়ে গেছে। হোটেলে থাকা নগদ টাকাসহ সবকিছু পুড়ে গেছে।’ আমি নিঃস্ব হয়ে গেছি।
স্থানীয়দের ধারণা, সোলাইমানের খাবার হোটেল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকান্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী ও জিয়ানগর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবদুল মান্নান শিকদার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিউর রহমান (রুবেল) জানান, ‘ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

মোঃ হাফিজুর রহমান
০১৯৭৯৩২৯১৮৭

আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে আজ সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যারা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিলের দ্রুত শুনানির উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিলের দ্রুত শুনানির উদ্যোগ

নারায়ণগঞ্জের সাত খুন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মামলা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার মামলার আপিল দ্রুত শুনানির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের কাছে এ তথ্য প্রকাশ করেন।

অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন যে, দীর্ঘ সময় ধরে এই মামলাগুলো হাইকোর্টের রায় ঘোষণার পর আপিল বিভাগে শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে। তিনি জানান, অবকাশকালীন ছুটির পর আদালত খুললেই দ্রুত শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, ২০১৭ সালের ২২ আগস্ট নারায়ণগঞ্জের সাত খুন মামলার হাইকোর্টের রায় প্রকাশিত হয়। উক্ত রায়ে বিচারিক আদালতের দেওয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। ২০২৫ সালের ২ জুন সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রদান করে হাইকোর্ট।

এছাড়া, ২০২৫ সালের ১৬ মার্চ আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ও হাইকোর্ট বহাল রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারে গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


কাতারে গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান

কাতারে পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে, যিনি দুর্নীতির মামলার আসামি।

গত ১৫ অক্টোবর তার গ্রেফতারি পর্বটি সম্পন্ন হয়। কাতার পুলিশ ইন্টারপোল মেইলের মাধ্যমে দুদককে এই তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ শিক্ষকেই ৫ শত ৫০ শিক্ষার্থীর পাঠদান, শিক্ষক সংকটে ভুগছে ভাণ্ডারিয়ার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

তরিকুল ইসলাম, ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


পাঁচ শিক্ষকেই ৫ শত ৫০ শিক্ষার্থীর পাঠদান, শিক্ষক সংকটে ভুগছে ভাণ্ডারিয়ার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়

একটি বিদ্যালয়ে শিক্ষার্থী ৫৫০ জন। অথচ ১৪ জন শিক্ষকের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন সরকারি শিক্ষক। শূন্য রয়েছে নয়টি শিক্ষকের পদ। শূন্য রয়েছে প্রধান শিক্ষকের পদ। বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ধর্ম, চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা, বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে নেই কোনো শিক্ষক। এমন সংকটের মধ্যেই চলছে পিরোজপুরের ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে পাঠদান, খন্ডকালিন শিক্ষক বেতন ভাতা সামাল দিতে বাড়তি ব্যয় মেটাতে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং দক্ষিণাঞ্চলের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে পড়াশোনা করছে ৫ শত ৫০ জন শিক্ষার্থী। তাদের পাঠদানের জন্য প্রয়োজনীয় শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। সংকট সামাল দিতে খন্ডকালিন আরও পাঁচজন শিক্ষক দিয়ে কোন রকম পাঠদান চালিয়ে যাচ্ছে। নাই তাদের প্রশিক্ষন ও প্রতিষ্ঠানিক অভিজ্ঞাতা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৪ জন শিক্ষকের বিপরীতে বর্তমানে সরকারি শিক্ষক রয়েছেন মাত্র পাঁচজন। অর্থাৎ অনুমোদিত বা নির্ধারিত পদের মধ্যে নয়টি পদই শূন্য রয়েছে। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।

অস্থায়ী পাঁচজন শিক্ষকের বেতন-ভাতার অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে জোগাড় করা হচ্ছে। এতে সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেও বাড়তি আর্থিক চাপের মুখে পড়ছেন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অভিভাবকদের জন্য এই অতিরিক্ত ব্যয় বহন করা কষ্টকর হয়ে উঠতে পারে।

মাধ্যমিক পর্যায়ে বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও আইসিটির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার মান ও নির্ধারিত পাঠ্যক্রম সম্পন্ন করা নিয়ে উদ্বেগ রয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চলতে থাকলে এর প্রভাব শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু নাসের জানান, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে। এ সংকট নিরসনে তিনি একাধিকবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তর সহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিতভাবে চিঠি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সীমিতসংখ্যক সরকারি শিক্ষক দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান বলেন, “বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগের বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন। এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুরকেও অবহিত করা হয়েছে। আমরা আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং শিগগিরই বিদ্যালয়টির শিক্ষক সংকট নিরসন হবে।

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাম কমানো ও বেতন বাড়ানোর জন্য মানুষের হয়ে দর-কষাকষি করবে এআই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


দাম কমানো ও বেতন বাড়ানোর জন্য মানুষের হয়ে দর-কষাকষি করবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের হয়ে পণ্য কেনার সময় দাম কমানো, বাড়িভাড়ার চুক্তি নিয়ে আলোচনা এবং চাকরিতে বেশি বেতন আদায় করার কাজ করতে সক্ষম হবে। এ ধরনের এআই এজেন্ট তৈরির সম্ভাবনা নিয়ে কাজ করছে অ্যানথ্রপিক, যা আইনজীবীদের কাছ থেকে দরকষাকষি সংক্রান্ত পরামর্শ নিচ্ছে।

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, অ্যানথ্রপিক আইনজীবীদের সঙ্গে আলোচনা করছে যাতে এআই এজেন্ট ব্যবহারকারীর স্বার্থ রক্ষা করতে পারে এবং একই সঙ্গে আইনি ও নৈতিক সীমা মেনে চলার বিষয়টি নিশ্চিত করা যায়। এজেন্টকে কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেওয়া হবে এবং কখন ব্যবহারকারীর অনুমতি নিতে হবে, তা নিয়েও আলোচনা চলছে।

কিভাবে কাজ করবে এআই এজেন্ট?

যেমন, যদি কেউ একটি ল্যাপটপ কম দামে কিনতে চান, তাহলে এআই এজেন্ট শুধুমাত্র বিভিন্ন দোকানের দাম তুলনা করবে না, বরং বিক্রেতার এআই এজেন্টের সঙ্গে যোগাযোগ করে দাম কমানোর চেষ্টা করবে। একইভাবে, বাড়িভাড়ার চুক্তি, গ্রাহকের অভিযোগ এবং চাকরির বেতন নিয়েও দরকষাকষি করার সক্ষমতা থাকবে।

তবে এখানে একটি জটিলতা বিদ্যমান। ক্রেতার এআই কম দামে পণ্য কেনার চেষ্টা করবে, অন্যদিকে বিক্রেতার এআই বেশি দামে বিক্রি করার চেষ্টা করবে। দুই পক্ষের এআই যখন নিজেদের ব্যবহারকারীর স্বার্থ রক্ষায় কাজ করবে, তখন আলোচনা কীভাবে ন্যায্য থাকবে, সে বিষয়ে প্রশ্ন উঠছে।

এই সমস্যা সমাধানের জন্য অ্যানথ্রপিক ‘নেগোশিয়েশন নর্মস’ বা দরকষাকষির নিয়ম তৈরির বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি, এআই এজেন্টকে কী কাজ করতে অনুমতি দেওয়া হয়েছে, তা যাচাই করার ব্যবস্থাও ভাবছে প্রতিষ্ঠানটি। উদাহরণস্বরূপ, ব্যবহারকারী স্বাক্ষরিত নথিতে এজেন্টের ক্ষমতা ও সীমাবদ্ধতা নির্দিষ্ট করে দেওয়া যেতে পারে।

দর-কষাকষিতে কঠোর এআই কি বেশি সফল?

গত সেপ্টেম্বরে অ্যানথ্রপিক একটি ব্লগ পোস্টে বাস্তব পরিস্থিতির আদলে তৈরি একটি পরীক্ষার কথা জানায়। সেখানে কর্মীরা ভার্চ্যুয়াল বাজারে এআই এজেন্ট ব্যবহার করে বই কেনাবেচা করেন। পরীক্ষায় দেখা যায়, কঠোর দরকষাকষির নির্দেশনা পাওয়া এজেন্টগুলো তুলনামূলকভাবে কিছুটা ভালো চুক্তি করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, সহযোগিতামূলক আচরণ করা কিছু এজেন্ট সবার জন্য গ্রহণযোগ্য সমাধান খুঁজতে নিজেদের পছন্দের বাইরে গিয়েও সমঝোতা করেছে।

এআই এজেন্টের দরকষাকষি নিয়ে অন্যান্য গবেষকরাও কাজ করছেন। হার্ভার্ড বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক মিশেল ভাকারোর গবেষণায় চাকরির প্রস্তাব ও বাড়িভাড়ার মতো বিষয় নিয়ে এআই এজেন্টদের মধ্যে ১ লাখ ৮০ হাজারের বেশি দরকষাকষি পরীক্ষা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, কিছু ক্ষেত্রে এজেন্ট অন্য এজেন্টকে কৌশলে প্রভাবিত করে গোপন তথ্য বের করার চেষ্টা করতে পারে। এ ধরনের ঝুঁকির একটি উদাহরণ হলো ‘প্রম্পট ইনজেকশন’, যেখানে বিশেষভাবে তৈরি নির্দেশনার মাধ্যমে এআইকে তার নির্ধারিত কাজ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

গোপনীয়তা ও বৈষম্যের আশঙ্কা

এআই এজেন্টের ব্যবহার বাড়ানোর ফলে সাধারণ মানুষ পেশাদার সহায়তা ছাড়াই ভালো চুক্তি আদায়ের সুযোগ পেতে পারেন। তবে যদি উন্নত এআই ব্যবহারের সুযোগ মূলত ধনী ব্যক্তি ও বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তারা দরকষাকষিতে অন্যদের তুলনায় বেশি সুবিধা পেতে পারে।

মানুষের হয়ে দরকষাকষি ও লেনদেন করার জন্য এআই এজেন্টের জন্য এখনো পূর্ণাঙ্গ আইনি ও নীতিগত কাঠামো তৈরি হয়নি। তাই এজেন্ট কখন কঠোর অবস্থান নেবে, কখন সমঝোতা করবে এবং কখন ব্যবহারকারীর অনুমতি চাইবে—এসব বিষয় নির্ধারণ করা জরুরি হয়ে উঠছে। এআইকে আরও বুদ্ধিমান করে তোলার পাশাপাশি তার সিদ্ধান্তের সীমা, গোপনীয়তা ও ন্যায্যতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%