০৪:৩৩ পি.এম
রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত সেই পিস্তল উদ্ধার করেছে র্যাব-১০।
রোববার (০৫ জুলাই) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র্যাব) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার-সহকারী পরিচালক তপন সরকার (মিডিয়া) এই তথ্য জানান।
র্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে সংস্থাটি একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুত, পরিবহন ও ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ করে এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যে কোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করছে।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
এরই ধারাবাহিকতায় র্যাব-১০, সদর কোম্পानির একটি চৌকস আভিযানিক দল ০৪ জুলাই রাতে ডিএমপির চকবাজার মডেল থানাধীন লালবাগ কেল্লার মোড় জলাপট্টি এলাকার জনৈক কাজল মিয়ার তিন তলা বিশিষ্ট বিল্ডিংয়ে নিচতলায় স্থাপিত পলিথিন কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা করে কারখানার মেশিনের নিচ থেকে সাদা রংয়ের প্লাস্টিক ব্যাগের ভেতরে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় ০১টি পিস্তল উদ্ধার করে বলেও জানায় র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তীতে যাচাইকালে উদ্ধারকৃত পিস্তলটি ২০২৪ সালের ০৫ আগস্টে সংঘটিত সহিংস ঘটনায় ডিএমপি, ঢাকার শ্যামপুর থানা থেকে লুণ্ঠিত হয়েছিল বলে জানা যায়। ঘটনাটির সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০ এর গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত লুন্ঠিত পিস্তলটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। র্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আবারও আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব-১০ সর্বদা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখতে জানায় র্যাব।
আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন