ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চাইনিজ তাইপেকে হারিয়ে জিতল বাংলাদেশের নারী হকি দল


চাইনিজ তাইপেকে হারিয়ে জিতল বাংলাদেশের নারী হকি দল

এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েদের শুরুটা মোটেও ভালো ছিল না। জাপানের কাছে লাল সবুজের মেয়েরা এক ডজন গোলের ব্যবধানে হেরেছিল। তবে, তারা দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। সোমবার (১ জুন) বাংলাদেশ ২-০ গোলে চাইনিজ তাইপেকে পরাজিত করেছে।

ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে কনা আক্তার বাংলাদেশকে লিড এনে দেন। কনার গোলে এগিয়ে থেকে বাংলাদেশ বিরতিতে ফিরে যায় ড্রেসিংরুমে। চাইনিজ তাইপে গোল পরিশোধের একের পর এক চেষ্টায় ব্যর্থ হয়।

শেষ কোয়ার্টারের দশ মিনিটে বাংলাদেশ আরও এক গোল করে। বাংলাদেশের আক্রমণ থেকে রিয়ার গোলে জয় সুনিশ্চিত হয়। ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন তন্নী।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

মঙ্গলবার (২ জুন) চীনের বিরুদ্ধে খেলবে বাংলাদেশের মেয়েরা। গত রোববার (৩১ মে) তাদের ছেলেরা চীনের বিরুদ্ধে ৩-২ গোলে হেরেছিল। নারী দল প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে ১২ গোল হজম করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


কুয়েতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে দেশটির ওপর আসা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। এই আকস্মিক হামলার সময় কুয়েত সিটিসহ দেশজুড়ে বিমান হামলার সতর্কসংকেত সাইরেন বাজতে শুরু করে। সোমাবার (১ জুন) কুয়েতের স্থানীয় সময় সকাল ৬টার সময় থেকে শুরু করে পরপর তিনবার দেশের বিভিন্ন স্থানে এই সাইরেন বেজে ওঠে। কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছেন, আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস হওয়ার ফলে বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দ্রুত পদক্ষেপের কারণে কোনো বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করার ইঙ্গিত দিয়েছে। তারা জানায়, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। এর আগে, ইরান একটি মার্কিন এমকিউ-১ অত্যাধুনিক প্রিডেটর ড্রোন ভূপাতিত করে। এর জবাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের গোরুক এবং কেশম দ্বীপে ড্রোন ও রাডার নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালায়। এই ঘটনার পরপরই কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটিকে কুয়েতের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার রকস্টার হতে এসেছি, গ্যাংস্টার হতে নয়: শাকিব খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


এবার রকস্টার হতে এসেছি, গ্যাংস্টার হতে নয়: শাকিব খান

শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘রকস্টার’ দেশের প্রেক্ষাগৃহে দাঁপিয়ে বেড়াচ্ছে। কিন্তু প্রেক্ষাগৃহে দেখার পর ভক্তদের একাংশ সিনেমাটি নিয়ে সমালোচনা করছে। নেটদুনিয়ায় সিনেমাটির নেতিবাচক রিভিউ ভিডিও নিয়ে আলোচনা চলছে শোবিজ মহলে। চলতি সমালোচনার জবাব দিয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবারের ঈদে শাকিবের সিনেমা হল মালিকদের আগ্রহের শীর্ষে থাকায় মুক্তিপ্রাপ্ত অন্য সিনেমাগুলোর তুলনায় ‘রকস্টার’ সিনেমাটি সর্বাধিক হলে মুক্তি পায়।

তবে সিনেমাটি দেখা অনেক ভক্ত অভিযোগ করেছেন যে, এ সিনেমায় তেমন অ্যাকশন দৃশ্য নেই। দর্শকদের অনেকেই বলেছেন, সিনেমাটি শাকিবের আগের সিনেমার মতো জমেনি।

শাকিব এই অভিযোগের জবাব দিতে সোমবার (১ জুন) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘রকস্টার’ সিনেমায় নিজের একটি ছবি আপলোড করেছেন। ছবিতে শাকিবের নতুন লুক ধরা পড়েছে।

ক্যাপশনে নায়ক লিখেছেন, ‘এবার রকস্টার হতে এসেছি, গ্যাংস্টার হতে নয়।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়কের এই পোস্টে ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। কিছু ভক্ত আবার সিনেমাটি এখনো না দেখতে পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত ‘রকস্টার’ সিনেমার চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। সিনেমাটিতে গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সকল কিছুতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।

সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান এবং তার বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। এছাড়া আরো রয়েছেন সুনিধি নায়েক, রোজি সিদ্দিকী, তারিকা আনাম খানের মতো অনেক তারকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ায় পোষা প্রাণীদের ‘ভিআইপি লাইফস্টাইল’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


দক্ষিণ কোরিয়ায় পোষা প্রাণীদের ‘ভিআইপি লাইফস্টাইল’

দক্ষিণ কোরিয়ায় পর্যটন ও আতিথেয়তার শিল্পে একটি বড় পরিবর্তন দেখা দিয়েছে। এখন কেবল মানুষের জন্য নয়, পরিবারের প্রিয় পোষা প্রাণীটিও পাচ্ছে ফাইভ-স্টার হোটেলের সমান রাজকীয় সেবা। গেল মে মাসের দীর্ঘ ছুটিতে দেশের বিভিন্ন পেট-ফ্রেন্ডলি (পোষা প্রাণী-বান্ধব) রিসোর্টগুলো ছিল উপচেপড়া ভিড়ের কেন্দ্রবিন্দু।

বুকিং ফি বেশি হলেও কয়েক মাস আগেই বিশেষায়িত সব রুমগুলো বুক হয়ে যাচ্ছে পেট-ফ্রেন্ডলি রিসোর্টগুলোর জন্য। এক সরকারি জরিপে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার প্রায় ২৯ দশমিক ২ শতাংশ পরিবারে বর্তমানে পোষা প্রাণী রয়েছে। আর এই বিশাল সংখ্যক অংশকে কেন্দ্র করে একটি নতুন পর্যটন অর্থনীতি গড়ে উঠছে।

রিসোর্টে পোষা কুকুরদের রাজকীয় সেবা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে, হোটেল বা রিসোর্টে প্রবেশের প্রথম শর্ত হল স্বাস্থ্য সচেতনতা। কুকুরের জলাতঙ্ক এবং অন্যান্য প্রয়োজনীয় ভ্যাকসিনের কাগজপত্র দেখিয়ে এখানে চেক-ইন করতে হয়। করিডোরজুড়ে রাখা হয় মলমূত্র পরিষ্কারের জন্য বিশেষ কিট। পাশাপাশি, ‘পেট-পোর্ট’ নামক একটি লয়্যালটি প্রোগ্রামও রয়েছে, যেখানে বারবার ভ্রমণের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

যদি কোনো জরুরি প্রয়োজন দেখা দেয়, তবে মালিকরা কুকুরকে রিসোর্টের ট্রেইনারদের কাছে কিছু সময়ের জন্য ডে-কেয়ারে রেখে বাইরেও যেতে পারেন। কুকুরের চোখের আরামের জন্য এবং সুরক্ষার উদ্দেশ্যে তৈরি করা বিশেষ রুম সাধারণ রুমের মতো নয়। কুকুরের জয়েন্টের সুরক্ষা নিশ্চিত করতে, মেঝেতে ব্যবহার করা হয়েছে নন-স্লিপ বা পিছলে না যাওয়ার টাইলস। খাটগুলো বেশ নিচু করে ডিজাইন করা হয়েছে, যাতে কুকুর সহজেই উঠতে পারে। এমনকি কুকুরের চোখের সংবেদনশীলতার দিকে লক্ষ্য রেখে রুমের লাইটিং করা হয়েছে নরম ও পরোক্ষ। প্রতিটি রুমে কুকুরের জন্য তোয়ালে, কুশন এবং সুস্বাদু খাবার দিয়ে দেয়া হয়।

রিসোর্টের বাইরে ৫ হাজার বর্গমিটার প্রাকৃতিক ঘাসের একটি বিশাল মাঠ রয়েছে। কুকুরের আকার অনুযায়ী (ছোট, মাঝারি ও বড়) মাঠটিকে ভাগ করা হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এখানকার ডাইনিং বা রেস্তোরাঁ। কুকুরের জন্য বিশেষ চেয়ার রয়েছে, যাতে তারা মালিকের মুখোমুখি বসে খেতে পারে। এখানে কুকুরের জন্য ২৪ হাজার কোরিয়ান উয়ন মূল্যের বিশেষ ‘স্টেক কোর্স’ সরবরাহ করা হয়, যার সাথে রয়েছে স্যুপ, পুডিং এবং বাঁধাকপি দিয়ে তৈরি কুকুরের বিশেষ ‘ওয়াইন’।

উদ্ধার হওয়া কুকুরের পুনর্বাসন ও উৎসবের কার্যক্রম এ আতিথেয়তা কেবল ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নয়। সিউল অ্যানিম্যাল কেয়ার সেন্টারের সঙ্গে যৌথভাবে কাজ করে একটি পেট-ফ্রেন্ডলি রিসোর্ট রয়েছে, যার নাম সোনো পেট রিসোর্ট। তারা আশ্রয়হীন ও সুবিধাবঞ্চিত কুকুরদের এনে এখানে বিশেষ সামাজিকীকরণ প্রশিক্ষণ দেয় এবং তাদের জন্য নতুন পরিবারের সন্ধান করে।

এছাড়াও, সেখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় পোষা প্রাণীদের উৎসব ‘দাংদাং ট্র্যাকিং’। আয়োজিত এই উৎসবে প্রায় ৪ হাজার কুকুর তাদের মালিকসহ অংশ নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পোষা প্রাণীকে পরিবারের অংশ হিসেবে মনে করার মানসিকতা এবং স্থানীয় সরকারগুলোয়ের পর্যটন খাতে বিনিয়োগের ফলস্বরূপ দক্ষিণ কোরিয়ায় এই ‘পেট-হসপিটালিটি’ বা পোষা প্রাণীদের আতিথেয়তা শিল্পে এক অভাবনীয় বিপ্লব ঘটেছে। বর্তমানে এ দেশে পোষা প্রাণী শুধু সঙ্গীই নয়, পরিবার সদস্য হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরও বাড়ল দেশের রিজার্ভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


আরও বাড়ল দেশের রিজার্ভ

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবার আরও বেড়ে গিয়ে বর্তমানে ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন বা ৩৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য তুলে ধরেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ পরিমাণ ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলারে রয়েছে।

এদিকে, এর আগে গত ২৩ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৫৬৯ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার ছিল। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ হাজার ৯১২ দশমিক ৩৯ মিলিয়ন ডলার।

উল্লেখযোগ্য যে, নিট রিজার্ভকে গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করার মাধ্যমে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%