প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েদের শুরুটা মোটেও ভালো ছিল না। জাপানের কাছে লাল সবুজের মেয়েরা এক ডজন গোলের ব্যবধানে হেরেছিল। তবে, তারা দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। সোমবার (১ জুন) বাংলাদেশ ২-০ গোলে চাইনিজ তাইপেকে পরাজিত করেছে।
ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে কনা আক্তার বাংলাদেশকে লিড এনে দেন। কনার গোলে এগিয়ে থেকে বাংলাদেশ বিরতিতে ফিরে যায় ড্রেসিংরুমে। চাইনিজ তাইপে গোল পরিশোধের একের পর এক চেষ্টায় ব্যর্থ হয়।
শেষ কোয়ার্টারের দশ মিনিটে বাংলাদেশ আরও এক গোল করে। বাংলাদেশের আক্রমণ থেকে রিয়ার গোলে জয় সুনিশ্চিত হয়। ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন তন্নী।
মঙ্গলবার (২ জুন) চীনের বিরুদ্ধে খেলবে বাংলাদেশের মেয়েরা। গত রোববার (৩১ মে) তাদের ছেলেরা চীনের বিরুদ্ধে ৩-২ গোলে হেরেছিল। নারী দল প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে ১২ গোল হজম করেছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন