প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘রকস্টার’ দেশের প্রেক্ষাগৃহে দাঁপিয়ে বেড়াচ্ছে। কিন্তু প্রেক্ষাগৃহে দেখার পর ভক্তদের একাংশ সিনেমাটি নিয়ে সমালোচনা করছে। নেটদুনিয়ায় সিনেমাটির নেতিবাচক রিভিউ ভিডিও নিয়ে আলোচনা চলছে শোবিজ মহলে। চলতি সমালোচনার জবাব দিয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবারের ঈদে শাকিবের সিনেমা হল মালিকদের আগ্রহের শীর্ষে থাকায় মুক্তিপ্রাপ্ত অন্য সিনেমাগুলোর তুলনায় ‘রকস্টার’ সিনেমাটি সর্বাধিক হলে মুক্তি পায়।
তবে সিনেমাটি দেখা অনেক ভক্ত অভিযোগ করেছেন যে, এ সিনেমায় তেমন অ্যাকশন দৃশ্য নেই। দর্শকদের অনেকেই বলেছেন, সিনেমাটি শাকিবের আগের সিনেমার মতো জমেনি।
শাকিব এই অভিযোগের জবাব দিতে সোমবার (১ জুন) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘রকস্টার’ সিনেমায় নিজের একটি ছবি আপলোড করেছেন। ছবিতে শাকিবের নতুন লুক ধরা পড়েছে।
ক্যাপশনে নায়ক লিখেছেন, ‘এবার রকস্টার হতে এসেছি, গ্যাংস্টার হতে নয়।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়কের এই পোস্টে ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। কিছু ভক্ত আবার সিনেমাটি এখনো না দেখতে পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত ‘রকস্টার’ সিনেমার চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। সিনেমাটিতে গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সকল কিছুতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।
সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান এবং তার বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। এছাড়া আরো রয়েছেন সুনিধি নায়েক, রোজি সিদ্দিকী, তারিকা আনাম খানের মতো অনেক তারকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন