০৩:১১ এম
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মোকাবেলায় ব্রাজিল। ম্যাচ শুরুতেই ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা একটি পেনাল্টির সুযোগ পায়। কিন্তু সেটি মিস করেন ব্রুনো গিমারেস।
তবে পেনাল্টির আগে ভিনিসিয়ুস জুনিয়র বল হাতে নিয়ে স্পটের কাছে দাঁড়িয়ে ছিলেন। ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি নিশ্চিত হয়। কিন্তু শেষ মুহূর্তে ভিনি সেই বলটি তুলে দেন ব্রুনো গিমারায়েসের হাতে।
আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী
ব্রুনো শট নিতে দৌড়ে এসে ডান পায়ে ডান দিকে শট নেন। কিন্তু গোলরক্ষক সেই শটটি রুখে দেন। এরপর সবার মধ্যে একটি প্রশ্ন উত্থাপিত হয়, কেন ভিনিসিয়ুস নিজে পেনাল্টি নিলেন না।
এই সিদ্ধান্তটি হয়তো আগে থেকেই পরিকল্পনা করা ছিল, এটি মাঠের মধ্যে হঠাৎ কোন সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে না। তবে খেলোয়াড়দের মুখ থেকে কিছু না শোনা পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে না। এখন পর্যন্ত যা স্পষ্ট, সেটি হলো ব্রুনোই এই সুযোগটি অর্জন করেছিলেন।
নিউক্যাসল ইউনাইটেডে ব্রুনো প্রায়ই ফ্রি কিক নেন। ব্রাজিল দলের হয়েও তিনি ফ্রি কিক নিয়ে থাকেন। তার টেকনিক্যাল দক্ষতার জন্য তিনি ভালো সুনাম অর্জন করেছেন।
ক্যারিয়ারে ব্রুনো এর আগে তিনটি পেনাল্টির মধ্যে তিনটিতেই গোল করেছেন। তবে ব্রাজিলের হয়ে এর আগে তিনি কখনো পেনাল্টি নেননি। অন্যদিকে ভিনির ক্যারিয়ারের পরিসংখ্যান কিছুটা ভিন্ন। মোট ১৯টি পেনাল্টির মধ্যে তিনি গোল করেছেন ১৩টিতে। তবে ব্রাজিলের জার্সিতে তিনি তিনটি পেনাল্টির মধ্যে মাত্র একটিতে গোল করতে পেরেছেন। তার পেনাল্টি না নেওয়ারও একটি কারণ হতে পারে।
আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন