ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ: প্রধানমন্ত্রী


বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি সত্যিকার অনন্য উদ্যোগ।

বিশ্বের সকল শান্তিরক্ষীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, সংঘাত, সহিংসতা এবং মানবিক সংকটে আক্রান্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।

এই দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার তিনি একটি বাণীতে এসব কথা বলেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাভাবিপ্রবি উপাচার্য

বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সাহসী শান্তিরক্ষী আত্মত্যাগ করেছেন, তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।

বাণীতে প্রধানমন্ত্রী আরো জানান, বাংলাদেশ দীর্ঘসময় ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে দেশের সুনাম বৃদ্ধি করেছেন, যা আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

তিনি বলেন, বাংলাদেশের নারী শান্তিরক্ষীরাও আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি উল্লেখ করেন, দক্ষতা, নেতৃত্ব ও পেশাগত সক্ষমতার মাধ্যমে নারী শান্তিরক্ষীরাও বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছেন। এটি নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়নের একটি উজ্জ্বল প্রতিচ্ছবি।

পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি ভবিষ্যতেও বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন। শান্তি, মানবতা ও সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে একটি উন্নত ও নিরাপদ পৃথিবী গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার থেকে একাদশ গোপন রাখতে আলজেরিয়ার অভিনব কৌশল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


আর্জেন্টিনার থেকে একাদশ গোপন রাখতে আলজেরিয়ার অভিনব কৌশল

আসন্ন বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ হল আলজেরিয়া। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কড়া বার্তা প্রদান করেছে আফ্রো-আরব দলটি। আলবিসেলেস্তেদের বিপক্ষে অঘটনের স্বপ্নে বিভোর ডেজার্ট ফক্সরা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির সূচি চূড়ান্তভাবে করে ফেলেছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে তারা একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর্জেন্টিনার কাছে সম্ভাব্য একাদশের তথ্য গোপন রাখার উদ্দেশ্যে আলজেরিয়া রুদ্ধদ্বার প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বলিভিয়ার বিপক্ষে।

আগামী বুধবার (স্থানীয় সময়) রাত ১০টায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে কোনো দর্শক বা সাংবাদিকের প্রবেশাধিকার থাকবে না। ডি-স্পোর্টস রেডিওর তথ্য অনুযায়ী, আফ্রিকান দলটি এই ম্যাচটিকে বিশ্বকাপের আগে শেষ পরীক্ষামঞ্চ হিসেবে ব্যবহার করতে চায় এবং কোচিং স্টাফ যে একাদশ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে নামার পরিকল্পনা করছে, তা গোপন রাখা তাদের প্রধান লক্ষ্য।

এই সিদ্ধান্ত ফুটবল মহলে কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছিল, কারণ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফার আনুষ্ঠানিক আন্তর্জাতিক উইন্ডোর বাইরে। ফলে, এখন পর্যন্ত ম্যাচ আয়োজন বা সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের রক চক পার্কে, যা ইউনিভার্সিটি অব কানসাসের একটি ক্রীড়া কমপ্লেক্স। বর্তমানে আলজেরিয়া দলটি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সেখানেই অনুশীলন করছে।

অন্যদিকে, আর্জেন্টিনা শিবিরও তাদের প্রথম বিশ্বকাপ প্রতিপক্ষের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আগামী ১৭ জুন অনুষ্ঠিতব্য আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই কোচ লিওনেল স্ক্যালোনির দলের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যের সংঘাতে ৪ খাতে অতিরিক্ত ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


মধ্যপ্রাচ্যের সংঘাতে ৪ খাতে অতিরিক্ত ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিতিশীলতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের জন্য তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে।

আজ সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রকাশ করেন। প্রশ্নে জানতে চাওয়া হয়, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশ কোনো অর্থনৈতিক বা বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হয়েছে কি না।

অর্থমন্ত্রী বলেন, 'ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিতিশীলতা তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে সরকারের ভর্তুকি ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুন মাস পর্যন্ত শুধুমাত্র এই চার খাতেই অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকার ভর্তুকি প্রয়োজন হতে পারে।'

তিনি যোগ করেন, অতিরিক্ত ভর্তুকির মধ্যে তেল খাতে প্রায় ১০ হাজার ২৫৮ কোটি টাকা, গ্যাস খাতে ১১ হাজার ১৭০ কোটি টাকা, বিদ্যুৎ খাতে ১৯ হাজার ৮২১ কোটি টাকা এবং সার খাতে ১ হাজার ৩৫০ কোটি টাকা প্রয়োজন হতে পারে।

অর্থমন্ত্রী বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিতিশীলতা বাংলাদেশের অর্থনীতির জন্য তাৎক্ষণিক ও সম্ভাব্য উভয় ধরনের ঝুঁকি সৃষ্টি করেছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত এর প্রভাব প্রধানত জ্বালানি, সার, আমদানি ব্যয়, পরিবহন খরচ, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, রেমিট্যান্স এবং বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দৃশ্যমান হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, এলএনজি ও সারের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমদানি ব্যয় ও উৎপাদন খরচ বাড়ছে। জ্বালানির মূল্যবৃদ্ধি বিদ্যুৎ, পরিবহন, কৃষি ও শিল্প খাতে ব্যয় বাড়িয়ে বাজারদর ও মূল্যস্ফীতির ওপর পরোক্ষ চাপ সৃষ্টি করতে পারে।

তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের অন্যতম প্রধান কর্মক্ষেত্র। ফলে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহের ওপর ঝুঁকি তৈরি করতে পারে।

এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে, যেগুলোর মধ্যে রয়েছে জ্বালানি আমদানির উৎস বহুমুখীকরণ, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সতর্কতা অবলম্বন এবং নতুন শ্রমবাজার অনুসন্ধান করা।

তিনি আরও বলেন, সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানের পর এবার ভারতীয় আম নিষিদ্ধ করল নেপাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


জাপানের পর এবার ভারতীয় আম নিষিদ্ধ করল নেপাল

নেপালের সীমান্ত কোয়ারেন্টাইন পরিদর্শকরা আমদানি করা চালানে অতিরিক্ত মাত্রার রাসায়নিক কীটনাশক শনাক্ত করার পর এবার ভারতীয় আমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। এই নিষেধাজ্ঞা কাঠমান্ডুর কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এপ্রিল-মে মাস থেকে কার্যকর রয়েছে।

মঙ্গলবার (৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

নেপালি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে দেশীয় ফলের জন্য ইতিবাচক বলে তুলে ধরছে। মধেশ প্রদেশের ভূমি ব্যবস্থাপনা, কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের মুখপাত্র মনীশ কুমার পাল জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা স্থানীয়ভাবে উৎপাদিত, ‘আরও স্বাস্থ্যকর ফলের’ জন্য সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত স্থানীয় উৎপাদনকে অতিরিক্ত উৎসাহ দেবে, এবং নাগরিকরা আরও স্বাস্থ্যকর ও নিরাপদ ফলের নাগাল পাবেন।’

যাহোক, দেশের আম ব্যবসায়ীরা সম্ভাব্য ঘাটতি, মূল্যবৃদ্ধি এবং বড় ধরনের লোকসানের আশঙ্কা প্রকাশ করেছেন। নেপাল যেহেতু আম উৎপাদনকারী দেশ এবং আমদানি করার তুলনায় বেশি আম রফতানি করে, তবে স্থানীয় উৎপাদন দেশের চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। এছাড়া, নেপালি আমের মৌসুম মাত্র দুই মাস স্থায়ী হয়।

ফল বিক্রেতারা ভারতীয় ফলের ওপর সার্বিক নিষেধাজ্ঞার পরিবর্তে আরও কঠোর কোয়ারেন্টাইন ব্যবস্থা চালুর দাবি করেছেন।

ভারত থেকে সবচেয়ে বেশি আম আমদানি করে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং সৌদি আরব। নেপাল ভারতীয় আমের বৃহত্তম বাজারগুলোর মধ্যে না থাকলেও, কীটনাশকের উপস্থিতি ভারতের ফল উৎপাদন ব্যবস্থাকে ঘিরে নতুন প্রশ্ন উত্থাপন করেছে।

এর আগে, জাপান ভারত থেকে আম আমদানি স্থগিত করে। চলতি বছরের শুরুতে জাপানের কোয়ারেন্টাইন কর্মকর্তারা ভারতের আম প্রক্রিয়াকরণ কেন্দ্রে পোকা নিয়ন্ত্রণ পদ্ধতিতে ত্রুটি খুঁজে পাওয়ার পর এমন পদক্ষেপ গ্রহণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স স্থাপন করা হবে: মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স স্থাপন করা হবে: মন্ত্রী

ডাক, টেলিযোগযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যেই ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হবে।

আজ সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য নিলোফার চৌধুরী মনিরের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমার ডাক’ নামক অ্যাপের মাধ্যমে সেবা প্রদান প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা এবং পর্যায়ক্রমে পুরো ডাক সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় এনে প্রতিটি ডাক সেবাকে ডিজিটাইজড করা নিশ্চিত করা সম্ভব হবে। এ লক্ষ্যে ডাক অধিদপ্তরের জন্য একটি ই-কমার্স প্লাটফর্ম (ডাক কমার্স) মডেল প্রতিষ্ঠা করা হবে।

মন্ত্রী আরও জানান, ডাক বিভাগের কার্যক্রম স্বয়ংক্রিয় করার উদ্দেশ্যে যাত্রা করা দুটি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। প্রকল্প দুটি হলো- মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও আধুনিকীকরণ প্রকল্প, পাশাপাশি নাগরিক প্রান্তে বিদ্যমান ডাক সেবার সম্প্রসারণ ও সহজলভ্যতার প্রকল্পও রয়েছে।

এ দুই প্রকল্পের আওতায় ডাক বিভাগের সকল ডাকঘরে চলমান ডমিস্টিক মেইল মনিটরিং সফটওয়্যারকে আপগ্রেড করা হবে।

মন্ত্রী বলেন, মোবাইলের মাধ্যমে সারাদেশে ডাক পণ্যের ট্রেস এন্ড ট্রেকিং সুবিধা ব্যাপকভাবে সম্প্রসারণ করা হবে এবং জাতীয় ডিজিটাল ঠিকানা ব্যবস্থার ভিত্তিও স্থাপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%