০৩:৩০ পি.এম
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান আহসান হাবিব বলেছেন, রাজস্ব আদায় একটি বড় চ্যালেঞ্জ। তবে তিনি সকলকে নিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) তিনি সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করার পর এ কথা বলেন।
আহসান হাবিব আরও বলেন, ১৮ কোটি মানুষের প্রত্যেকেই যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে দেশের উন্নতি হবে। সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে দেশও এগিয়ে যাবে।
আরও পড়ুন: কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই
এর আগে, সোমবার সরকার এক প্রজ্ঞাপনে কর প্রশাসনের কর্মকর্তা আহসান হাবিবকে এনবিআর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তিনি এর আগে মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হলেন।
১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া, বিসিএস পরীক্ষায়ও তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।
কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিআইসির মহাপরিচালক থাকাকালে তিনি কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।
আরও পড়ুন: সুরঞ্জিতের নেতৃত্বে অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল ও সালাহউদ্দিন আহমদের মতভেদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন