ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ইরাকে মহাসড়কে বাস উল্টে মৃত্যু ২১


ইরাকে মহাসড়কে বাস উল্টে মৃত্যু ২১

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার কাছে এক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এই দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আরও বহু যাত্রী আহত হয়েছেন। সৌদি গেজেট কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (৭ জুন) এ দুর্ঘটনাটি ঘটেছে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নাসিরিয়া-বসরা মহাসড়কে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছে এবং ১৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন ইরানি নাগরিকও রয়েছেন যারা ইরাক সফর করছিলেন।

কর্তৃপক্ষের প্রতিবেদনে জানা গেছে, নাসিরিয়ার কাছে সড়কে বাসটির চালক নিয়ন্ত্রণ হারাতেই এটি উল্টে যায়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার পরিস্থিতি এবং কারণ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেছেন।

আরও পড়ুন: কোনো অপশক্তিকে জাতীয় ঐক্য নষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি

পুলিশ ও চিকিৎসা কর্মকর্তাদের মতে, ঘটনাস্থল এবং হাসপাতালে মিলিয়ে ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক এবং তারা গুরুতর দগ্ধ হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাসটিতে আগুন লাগার পর কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়কে জড়ো হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়।

দুর্ঘটনা শেষে আগুন নিয়ন্ত্রণে আসার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, নিহতদের মরদেহ কাপড় দিয়ে ঢেকে দুর্ঘটনাস্থলের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। চারপাশে বাসের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী আল-জাইদি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এ ঘটনায় ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদিও শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘নাগরিকদের জীবন ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব এবং সর্বোচ্চ অগ্রাধিকার।’

আরও পড়ুন: রাশিয়া ও চীনের প্রধানমন্ত্রী সেন্ট পিটার্সবার্গে বৈঠকে মিলিত

ইরাকে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ সমস্যা। অতিরিক্ত গতি, সড়কের বেহাল অবস্থা এবং ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়ার কারণে প্রতি বছর দেশটিতে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশজুড়ে প্রায় ৫ হাজার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৮৭০ জন নিহত হয়েছেন। তবে আগের বছরের তুলনায় এই সংখ্যা কিছুটা কমেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী বছর বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


আগামী বছর বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর

আগামী অর্থবছরের জন্য সরকারের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশে আনুমানিক ১৪ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে বক্তব্য দেওয়ার সময় এই তথ্যটি উল্লেখ করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নুর যোগ করেন, বিগত ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত সময়ে মোট ৯ লাখ ৩৩ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছেন।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ ও পেশাদার কর্মী পাঠিয়ে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নুরুল হক নুর জানিয়েছেন, যেসব দেশে বর্তমানে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ বা সীমিত রয়েছে, সেসব দেশের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত ও সম্প্রসারণের জন্য সরকারের কূটনৈতিক আলোচনা ও দ্বিপাক্ষিক আলোচনা মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ঠাকুরগাঁও প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক  কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
 
ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশ -এর বাস্তবায়নে ও রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 
 
সোমবার (৮ জুন) বিকেলে ইএসডিও'র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর  ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। 
 
কৃষক মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষকের মাঝে হারভেস্টপ্লাসের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ শাহিনুল কবির এবং ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম মানবদেহে জিংক এর প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২,  ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।
 
তারা তাদের বক্তব্যে সকলের প্রতি জিংক ধানের চাষাবাদ পদ্ধতি, জিংক ধানের আবাদের সম্প্রসারণ ও জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান।
 
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহীন আলী ও উত্তম কুমার বর্মন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোছা: জিন্নাতুন নেছা, মাদারগঞ্জ সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, উক্ত গ্রামের মাদারগঞ্জ পাড়া জামে মসজিদের ইমাম সাহেব মোঃ হায়দার আলী এবং ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোঃ আবু তালহা শিশির সহ মিডিয়া ব্যক্তিত্ব। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেয়ারম্যানের পদ নিয়ে আ.লীগ ও যুবদল নেতার সমর্থকদের সংঘর্ষ, আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


চেয়ারম্যানের পদ নিয়ে আ.লীগ ও যুবদল নেতার সমর্থকদের সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দায়িত্ব পালনের ইস্যুতে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকেরা মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শুরু হওয়া এই সংঘর্ষ দফায় দফায় প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে নির্বিচারে টিয়ারশেল ছোড়ার প্রয়োজন পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 'অপারেশন ডেভিল হান্ট' চলাকালে বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ফরিদ আহমদ গ্রেফতার হন। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা মিজানুর রহমান কপিল। দীর্ঘদিন কারাভোগের পর ফরিদ আহমদ সম্প্রতি জাতীয় নির্বাচনের পর জামিনে মুক্তি পান। মুক্তি পেয়ে তিনি পুনরায় ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান কপিল তাতে তীব্র আপত্তি জানান। এই ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় চরম উত্তেজনা ও বিরোধ বিরাজ করছিল।

আজ সোমবার সকালে দীর্ঘদিনের উত্তেজনার চূড়ান্ত রূপ দেখা যায়। এদিন ইউনিয়ন পরিষদে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে নগদ অর্থ ও চাল বিতরণের আয়োজন ছিল। এই অনুষ্ঠানে মূল চেয়ারম্যান ফরিদ আহমদ উপস্থিত হয়ে কার্যক্রম পরিচালনা করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে ফরিদ আহমদ এবং মিজানুর রহমান কপিলের মধ্যে সরাসরি তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এর ফলে ফরিদ আহমদের সমর্থকরা নোয়াগাঁও ও কদুপুরসহ বেশ কয়েকটি গ্রাম থেকে আসেন এবং কপিলের সমর্থকেরা হলদারপুর গ্রামের লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে মুহূর্তের মধ্যে পুরো ইউনিয়ন পরিষদ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে যায়।

ইউপি কার্যালয়ে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী কৃষক বলেন, 'ত্রাণ বিতরণের সময় হঠাৎ দুই নেতার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণ পরেই চারপাশের গ্রামের মানুষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। পুরো পরিষদ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।'

সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি চরম রূপ নিলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ভয়াবহ সংঘর্ষে আহত অর্ধশতাধিক মানুষেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ আশেপাশের নানা চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, 'চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যানের মধ্যে পূর্ববিরোধ ও ক্ষমতার দ্বন্দ্বের ফলশ্রুতিতেই মূলত এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ওই এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সার্বিক পরিস্থিতি এখন শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের আহ্বানে হামলা বন্ধে রাজি ইরান-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


ট্রাম্পের আহ্বানে হামলা বন্ধে রাজি ইরান-ইসরায়েল

ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে। সোমবার (৮ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে এই তথ্য জানায় রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল লেবাননের ওপর হামলা অব্যাহত রাখলে তেহরান আরো কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছে। পাশাপাশি, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে, তবে তারা হামলা পুনরায় শুরু করার হুমকিও দিয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ইরান ও ইসরায়েলকে সব ধরনের হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন।

তবে হামলা বন্ধের আগে ইসরায়েলে প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হয়েছে ট্রাম্পের, বলে জানিয়েছেন একজন ইসরায়েলি কর্মকর্তা।

তারপরই ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল টুয়েলভকে জানিয়েছেন, ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ইরানের ওপর হামলা স্থগিত করেছে।

ওই কর্মকর্তা আরো বলেন, ‘ইসরায়েলি শহরগুলোতে হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে, ইসরায়েলও বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালাবে।’

গত রবিবার গভীর রাতে তেহরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এর পাল্টা জবাবে ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে। ইরান জানিয়েছে, বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা করেছে।

এদিকে লেবানন জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েল প্রায় ৩৫০০ বার হামলা চালিয়েছে বৈরুতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%