০২:১০ পি.এম
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলমকে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) ঢাকার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকে বদলির এই নির্দেশনা প্রদান করা হয়।
দিদারুল আলমের বিরুদ্ধে এক নারী কারারক্ষীর সঙ্গে আপত্তিকর কথাবার্তা বলার পাশাপাশি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
মহাপরিদর্শকের আদেশে উল্লেখ করা হয়েছে যে, বর্তমানে কিশোরগঞ্জ কারাগারের জেল সুপার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন আনোয়ারুল করিম।
এতে জানা গেছে, জেল সুপার দিদারুল আলম তার অধীনস্থ কর্মচারী এক নারী কারারক্ষীর সঙ্গে মোবাইল ফোনে আপত্তিকর ভাষায় কথা বলেন। ওই কথোপকথনের অডিও রেকর্ডটি ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ভৈরবসহ পুরো জেলাজুড়ে একটি তোলপাড় শুরু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন