প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জে লেগুনার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০টার সময় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলার মাহমদপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জরিনা বেগম (৫৫) পূর্ব পাগলার মাহমদপুর গ্রামের ফজর আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে গৃহকর্মীর কাজ শেষ করে জরিনা বেগম নিজ বাড়িতে ফিরছিলেন। যখন তিনি মহাসড়ক পার হচ্ছিলেন, তখন সুনামগঞ্জগামী একটি দ্রুতগামী লেগুনা তাকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে লুটিয়ে ফেলে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা লেগুনাটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যান।
খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব গণমাধ্যমকে বলেন, মাহমদপুরে লেগুনার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন এবং ঘাতক লেগুনাটি জব্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন