১১:১৯ পি.এম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এমসিসির (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) আজীবন সদস্যপদ পেলেন। এর আগে সাবের হোসেন চৌধুরী ও মাশরাফি বিন মুর্তজা এমসিসির মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ পেয়েছেন। প্রায় ১৬ বছর আগে সেঞ্চুরি করে তামিম লর্ডসের অনার্স বোর্ডে নাম তোলেন। এই মূল্যবান বোর্ডের সামনে তার হাতে নতুন একটি স্মারক তুলে দেওয়া হলো।
তামিমের সঙ্গে আজীবন সদস্যপদ পেয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা, নিউজিল্যান্ডের সোফি ডিভাউন ও সুজি বেটস এবং ইংলিশ বংশোদ্ভুত সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার মেলানি জোন্স। উল্লেখ্য, এর আগে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে একজন ছিলেন তামিম।
এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রব লসন নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেছেন, ‘পাঁচজন অসামান্য ক্রিকেটারকে আমাদের নতুন আজীবন সম্মানী সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। খেলার প্রতি তাদের আজীবন নিবেদনের জন্য তারা প্রত্যেকেই এই স্বীকৃতির যোগ্য। আগামী বছরগুলোতে এমসিসি সদস্য হিসেবে লর্ডসে তাদের স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি।’
আরও পড়ুন: সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন