০৬:২৮ পি.এম
৫ আগস্ট (বুধবার) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে, গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে। সরকারি ছুটি থাকার কারণে এদিন বন্দরের ব্যবসায়িক কার্যক্রমও স্থগিত থাকবে।
মঙ্গলবার (৪ আগস্ট) হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, সরকারি ছুটির কারণে ৫ আগস্ট হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বন্দরের ব্যাবসায়িক কার্যক্রমও স্থগিত থাকবে।
তবে, ছুটি শেষে ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে।
আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর
এদিকে, কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আগেই জানানো হয়েছে। ছুটির দিনে যাতে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয়, সেই জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্টদের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন