০৬:৩৪ পি.এম
সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে শহরের প্রাণকেন্দ্রে দশ তলা ওই হাসপাতালে আগুন লাগে। এই ঘটনার ফলস্বরূপ পুরো হাসপাতালজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, দুপুরের দিকে সাতক্ষীরা ব্লিস হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে অক্সিজেন লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এবং যদিও তা বহুতল ভবনটির ওপরের তলাগুলোতে ছড়িয়ে না পড়লেও, ধোঁয়া সর্বত্র ছড়িয়ে পড়ে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুনের ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে ভর্তি নবজাতকসহ গুরুতর রোগীদের প্রথমেই উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। সেন্ট্রাল অক্সিজেনের কাজ করার সময় এ আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। এই অগ্নিকাণ্ডে কয়েকজন ফায়ার সার্ভিসের সদস্যও আহত হয়েছেন।
আরও পড়ুন: শিবচরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরাও আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন বলে জানান রোগী ও রোগীর স্বজনরা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার আগে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে চলে আসেন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে সহযোগিতায় আসে ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এবং কয়েকটি প্লাটুন সৈনিক। তবে হাসপাতালে ভর্তি কোনো রোগী নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে জানান ওসি।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা ব্লিস হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন ডা. বিকে মণ্ডল জানান, সেন্ট্রাল অক্সিজেনের কাজ করার সময় নীচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। সবাইকে নিরাপত্তার সঙ্গে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
এ বিষয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, হতাহত ও ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তার কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন