০৪:৩২ এম
ঠাকুরগাঁওয়ে প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিষপান করেছে মাসুদ রানা নামে এক যুবক। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের মুজিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই যুবকের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি, পারিবারিকভাবে অন্যত্র তরুণীর বিয়ে ঠিক হলে বিষয়টি মেনে নিতে পারেননি প্রেমিক। বিয়ের দিন প্রেমিকার বাড়িতে গিয়ে হঠাৎ বিষপান করলে সেখানে উপস্থিত স্বজনদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানিয়েছেন, মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। তারা ঘটনার স্থান পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মদনে শিশু ধর্ষণ ও গর্ভধারণ মামলা, রায় ১১ নভেম্বর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন