ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আগে ২৫-২৬ দেশ থেকে জ্বালানি কিনত ভারত, এখন ৪০ দেশ থেকে কেনে: মোদি


আগে ২৫-২৬ দেশ থেকে জ্বালানি কিনত ভারত, এখন ৪০ দেশ থেকে কেনে: মোদি

মধ্যপ্রাচ্য সংকটের সময় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ভারত উল্লেখযোগ্যভাবে তার আমদানির উৎস বৃদ্ধি করেছে, এমন তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

মোদি বলেছেন, “সংকট শুরুর আগে ভারত ২৫-২৬টি দেশ থেকে জ্বালানি আমদানি করলেও পরে সেই সংখ্যা ৪০টিরও বেশি দেশে পৌঁছেছে।”

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

 

এছাড়া, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতের তেল কোম্পানিগুলো ৭৫ হাজার কোটিরও বেশি রুপি ক্ষতির মুখে পড়েছে বলেও জানান মোদি।

 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী ঘিরে সৃষ্ট বিশ্বের অন্যতম বড় জ্বালানি সংকটের সময় ভারতের নাগরিকদের ওপর অতিরিক্ত চাপ না দিয়েই পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

 

শনিবার রাজস্থানের বালোত্রা জেলার পাচপাদরায় একটি তেল শোধনাগারের উদ্বোধন এবং কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মোদি আরও বলেন, বিশ্ববাজারে জ্বালানির মূল্য বেড়ে যাওয়ার ফলে এপ্রিল থেকে জুনের মধ্যে ভারতের তেল কোম্পানিগুলোর ৭৫ হাজার কোটি রূপি ক্ষতি হয়েছে। কিন্তু সেই চাপ সরকার বহন করেছে।

আরও পড়ুন: বটিয়াঘাটায় তিন গুলির ঘটনায় গ্রেফতার নেই, ওসি প্রত্যাহার

 

তিনি বলেন, “আমরা প্রতি লিটারে ১০ রুপি আবগারি শুল্ক কমিয়েছি, ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়েনি।”

 

ভারতীয় প্রধানমন্ত্রীর দাবি, এ সময়ে নানা গুজব ছড়ানো হয়েছিল এবং মানুষকে উসকানি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে যারা ভারতের ব্যর্থতা দেখতে চেয়েছিল, তারা সফল হয়নি।

আরও পড়ুন: হাম উপসর্গে দেশে আরও ২ জনের মৃত্যু

 

তার ভাষায়, “যারা ভারতের ব্যর্থতা দেখতে চেয়েছিল, তারা নানা ভবিষ্যদ্বাণীও দেওয়া শুরু করেছিল। আজ তারা চরম হতাশায় ডুবে আছে।”

 

মোদি আরো বলেন, বর্তমানে তেল শোধন সক্ষমতায় ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ এবং এ সক্ষমতা উন্নত করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়

 

তিনি আরও দাবি করেন, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি ও সারের সরবরাহে যে সংকট তৈরি হয়েছিল, তা মোকাবিলায় তার সরকারের দীর্ঘমেয়াদি নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

মোদি আরও বলেন, ব্যক্তি বা রাষ্ট্রের আত্মমর্যাদা তখনই অটুট অবস্থায় থাকে, যখন তারা আত্মনির্ভরশীল হয়। তিনি বলেন, বিজেপি সরকার শুধু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দায়িত্ব শেষ করে না, আমরা দিন-রাত কাজ করি যাতে প্রকল্পগুলো সম্পন্ন হয়। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন: রুহুল কবির রিজভী: পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো হবে প্রাণবন্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন যুদ্ধজাহাজ থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


নতুন যুদ্ধজাহাজ থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

উত্তর কোরিয়া একটি নতুন পাঁচ হাজার টনের নৌ-বিধ্বংসী যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ নানা আধুনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

দেশটির সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট কিম জং উন এ পরীক্ষায় উপস্থিত থেকে তদারকি করেছেন।

রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্যটি নিশ্চিত করেছে।

কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) তথ্যানুযায়ী, কিম গত ৩ জুলাই ‘কাঙ্গ কন’ নামক যুদ্ধজাহাজটি থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌ-আর্টিলারি, স্বয়ংক্রিয় গান এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন।

এসময় তিনি যুদ্ধজাহাজটিকে আগামী দুই মাসের মধ্যে দেশের নৌবাহিনীতে যুক্ত করার জন্য নির্দেশনা প্রদান করেন।

গত বছরের জুনে পিয়ংইয়ং এই যুদ্ধজাহাজটি পানিতে ভাসায়।

তবে এর প্রায় এক মাস আগে জাহাজটির প্রথমবার পানিতে নামানোর চেষ্টার সময় এটি একদিকে কাত হয়ে উল্টে গিয়েছিল।

পরে ত্রুটি সংশোধন করে এটিকে প্রস্তুত করা হয়।

রবিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ জানায়, গত শুক্রবার উত্তর কোরিয়ার যুদ্ধজাহাজটি থেকে পূর্ব সাগরের (জাপান সাগর) দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি তারা শনাক্ত করেছে।

এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সুনির্দিষ্ট ও প্রযুক্তিগত তথ্যগুলো বর্তমানে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্লেষণ করছে।

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে কেসিএনএ জানায়, এই অস্ত্র পরীক্ষার উদ্দেশ্য ছিল নতুন যুদ্ধজাহাজে থাকা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবস্থা যুদ্ধকালীন পরিস্থিতিতে কতটা নিখুঁতভাবে কাজ করতে পারে, তা যাচাই করা।

পরীক্ষা পর্যবেক্ষণের পর কিম জং উন সন্তোষ প্রকাশ করেন এবং সম্ভাব্য যুদ্ধ মোকাবিলায় দেশের সামগ্রিক প্রতিরোধ ক্ষমতা ও সামরিক সক্ষমতা আরও বেশি জোরদার করার জন্য জোরালো আহ্বান জানান।

সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধসে যাওয়া সড়ক নিয়ে যা জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


ধসে যাওয়া সড়ক নিয়ে যা জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ী-দমদমা সড়ক নির্মাণের সাত মাসের মধ্যে ধসের শিকার ৮৩ মিটার অংশ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি জানান, মাটি পরীক্ষা করার পর দেখা গেছে, মাটির দুর্বলতা এবং বালু-মাটির সংমিশ্রণে ভ্যাকুয়াম থাকার কারণে সড়কটি ধসে পড়েছে। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত অংশের মেরামতের আশ্বাসও দেন।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে, রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া এলাকায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনের পর প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ২ হাজার ৯০০ মিটার সড়কের মধ্যে মাত্র ৮৩ মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাকি ২ হাজার ৮১৭ মিটার সড়ক এখনো ঠিক আছে। ক্ষতিগ্রস্ত অংশের মাটি পরীক্ষা করে দেখা গেছে, নিচে বালু ও মাটির সংমিশ্রণে ভ্যাকুয়াম থাকায় ওই অংশ দেবে গেছে। নতুন করে ৮৩ মিটার অংশের জন্য নকশা অনুমোদন করা হয়েছে। বড় ধরনের পাইলিং করে ওই অংশের মেরামত করা হলে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হবে।

তিনি এ সময় আরও বলেন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সড়কের ধসে পড়ার প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। মাটির দুর্বলতা এবং বালু-মাটির সংমিশ্রণে ভ্যাকুয়াম থাকার কারণে সড়কের অল্প অংশ ধসে পড়েছে। গত বোরো মৌসুমে স্থানীয় লোকজন সড়কের ওপর ধান শুকানোর সময় যানবাহনগুলো নদীর পাশ ঘেঁষে চলাচল করেছিল, যার কারণে ওই অংশে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং পরবর্তীকালে তা ধসে পড়ে।

নির্মাণকাজ শেষ হলেও ঠিকাদারের জামানতের টাকা এখনো ফেরত দেওয়া হয়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে এবং সড়ক নির্মাণকাজে ঠিকাদারের ত্রুটি রয়েছে, যা নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। জনদুর্ভোগ লাঘবে স্থায়ী ও টেকসইভাবে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হবে। অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার কারণে প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বললেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঢাকা বিভাগের সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক বাবুল আখতার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া, শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমসহ আরও প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০২১ সালে ৯ কোটি টাকা ব্যয়ে রাজাবাড়ী থেকে দমদমা পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সূতি নদীর ডান তীর ঘেঁষে সড়কটি নির্মিত হওয়ায় ভাঙন ঠেকাতে নদীর পাড়ে ব্লক বসানোর পাশাপাশি পুরো সড়ক নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সালাম-দুর্গা এন্টারপ্রাইজ। স্থানীয়দের অভিযোগ ছিল, শুরু থেকেই নিম্নমানের উপকরণ ব্যবহার করে কাজ করা হচ্ছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) অভিযোগটির যথাযথ গুরুত্ব দেয়নি। নির্মাণকাজের সময় মাটি যথাযথভাবে কম্প্যাকশন না করে এবং ব্লকের নিচে স্থায়ী ভিত্তি নির্মাণ ছাড়াই ব্লক বসানো হয়। টানা তিন দিনের বৃষ্টিতে ব্লকগুলো দেবে গিয়ে সড়কের ওই অংশ ধসে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের অর্থায়নে রাজৈরে সেতু নির্মাণ, দুর্ভোগ ঘুচল পাঁচ গ্রামের মানুষের

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


প্রবাসীদের অর্থায়নে রাজৈরে সেতু নির্মাণ, দুর্ভোগ ঘুচল পাঁচ গ্রামের মানুষের

মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের বাড়ৈ মাঠ এলাকায় লোয়ার কুমার নদীর উপর প্রবাসী বাংলাদেশিদের অর্থায়ন এবং স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় একটি সেতু নির্মাণ করা হয়েছে। এটি দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে বর্তমানে পাঁচ গ্রামের প্রায় দুই হাজার মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, এতদিন নদী পারাপারের একমাত্র ভরসা ছিল একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন জীবনকে ঝুঁকিতে রেখে ওই সাঁকো পার হতো। বিভিন্ন সময়ে দুর্ঘটনাও ঘটেছে। নতুন সেতু নির্মাণ হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগের একটি স্থায়ী সমাধান হয়েছে।

স্থানীয় যুবক আকবর বলেছেন, “প্রবাসী ভাইদের এই মহৎ উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদ। তারাই কষ্টার্জিত অর্থ দিয়ে মানুষের কল্যাণে কাজ করছেন। তাদের জন্য আমরা সবসময় দোয়া করব।”

স্থানীয় মুরব্বি সজল রায় জানান, “প্রবাসীরা নিজেদের কষ্টের উপার্জনের টাকা দিয়ে আমাদের জন্য এই সেতু নির্মাণ করেছেন। তাদের এই অবদান এলাকাবাসী আজীবন স্মরণ রাখবে।”

পথচারী রতন মোল্লা বলেন, “সেতুটি নির্মাণের ফলে আমাদের চলাচল অনেক সহজ হয়েছে। যারা এই উদ্যোগ নিয়েছেন, তাদের জন্য আমরা সবসময় দোয়া করি।”

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হক বলেন, “নিঃসন্দেহে এটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। প্রবাসীরা দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একইসঙ্গে তারা নিজ এলাকার উন্নয়নেও এগিয়ে আসছেন, যা অনুকরণীয়। সরকারের পক্ষ থেকেও বিভিন্ন এলাকায় সেতু ও কালভার্ট নির্মাণের কাজ চলমান রয়েছে। ভবিষ্যতে এ এলাকাতেও স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।”

স্থানীয়দের মতে, এই উদ্যোগ প্রমাণ করেছে—ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জনস্বার্থে অনেক অসম্ভব কাজও সম্ভব। প্রবাসীদের এই মানবিক উদ্যোগ শুধু একটি সেতুর নির্মাণ নয়, বরং বদরপাশা পশ্চিমাঞ্চলসহ আশপাশের গ্রামের মানুষের মধ্যে যোগাযোগ, সম্প্রীতি এবং উন্নয়নের এক নতুন সেতুবন্ধন তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


মধুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

 

টাঙ্গাইলের মধুপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে খরিপকালীন শাক-সবজির বীজ, লেবু ও অন্যান্য ফলদ গাছের চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকালে মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার তাজমী নূর রাত্রি, কৃষি সম্প্রসারণ অফিসার এবিএম খাইরুল আলম, ফায়ার সার্ভিস মধুপুরের স্টেশন অফিসার বোরহান উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার তাইজুদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অফিসার তাজমির নুর রাত্রি জানান, মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ে ২ হাজার ৩৭৫টি গাছের চারা এবং ১০০ জন কৃষককে ৫০০টি গাছের চারা, ৫০ জন কৃষককে মরিচের চারা, ৯শ কৃষককের মাঝে সবজী, বীজ ও সার সরবরাহ করা হবে। কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং শাক-সবজি ও ফল উৎপাদন বৃদ্ধি পাবে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%