১২:৩৫ পি.এম
উত্তর কোরিয়া একটি নতুন পাঁচ হাজার টনের নৌ-বিধ্বংসী যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ নানা আধুনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
দেশটির সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট কিম জং উন এ পরীক্ষায় উপস্থিত থেকে তদারকি করেছেন।
রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্যটি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী উদ্যোগের কথা বললেন
কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) তথ্যানুযায়ী, কিম গত ৩ জুলাই ‘কাঙ্গ কন’ নামক যুদ্ধজাহাজটি থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌ-আর্টিলারি, স্বয়ংক্রিয় গান এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন।
এসময় তিনি যুদ্ধজাহাজটিকে আগামী দুই মাসের মধ্যে দেশের নৌবাহিনীতে যুক্ত করার জন্য নির্দেশনা প্রদান করেন।
গত বছরের জুনে পিয়ংইয়ং এই যুদ্ধজাহাজটি পানিতে ভাসায়।
তবে এর প্রায় এক মাস আগে জাহাজটির প্রথমবার পানিতে নামানোর চেষ্টার সময় এটি একদিকে কাত হয়ে উল্টে গিয়েছিল।
আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড
পরে ত্রুটি সংশোধন করে এটিকে প্রস্তুত করা হয়।
রবিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ জানায়, গত শুক্রবার উত্তর কোরিয়ার যুদ্ধজাহাজটি থেকে পূর্ব সাগরের (জাপান সাগর) দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি তারা শনাক্ত করেছে।
এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সুনির্দিষ্ট ও প্রযুক্তিগত তথ্যগুলো বর্তমানে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্লেষণ করছে।
উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে কেসিএনএ জানায়, এই অস্ত্র পরীক্ষার উদ্দেশ্য ছিল নতুন যুদ্ধজাহাজে থাকা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবস্থা যুদ্ধকালীন পরিস্থিতিতে কতটা নিখুঁতভাবে কাজ করতে পারে, তা যাচাই করা।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
পরীক্ষা পর্যবেক্ষণের পর কিম জং উন সন্তোষ প্রকাশ করেন এবং সম্ভাব্য যুদ্ধ মোকাবিলায় দেশের সামগ্রিক প্রতিরোধ ক্ষমতা ও সামরিক সক্ষমতা আরও বেশি জোরদার করার জন্য জোরালো আহ্বান জানান।
সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন