০৮:৩২ এম
আল নাসর ক্লাবে নিজস্ব প্রভাব ব্যবহার করে বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ক্লাবের ট্রান্সফার বা দলবদলের ক্ষেত্রে প্রশাসনিক হস্তক্ষেপ বাতিলের দাবি তুলেছেন।
এছাড়া, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে স্বদেশি মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজকে দলে ভেড়াতে তিনি নিজে উদ্যোগী হয়েছেন।
গোল ডট কমের প্রতিবেদনের অনুযায়ী, আল নাসরের ভবিষ্যৎ প্রকল্প সঠিক পথে রাখতে এবং নতুন মৌসুমের পুনর্গঠন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে ক্লাব ব্যবস্থাপনায় নতুন কিছু শর্ত জুড়ে দিয়েছেন রোনালদো। পর্তুগিজ কিংবদন্তির প্রধান দাবি হলো, ক্লাবের দলবদল প্রক্রিয়ায় কোনো প্রশাসনিক হস্তক্ষেপ চলবে না। ক্রীড়া পরিচালক সিমেউ এবং নির্বাহী পরিচালক সেমেদুর জুটিকে দলবদলের বিষয়ে পূর্ণ স্বাধীনতা ও নিরঙ্কুশ ক্ষমতা দিতে হবে।
আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
কোনো ধরনের অভ্যন্তরীণ বাধা ছাড়া শুধুমাত্র কৌশলগত মানদণ্ডের ভিত্তিতে খেলোয়াড় কেনাবেচা নিশ্চিত করতেই এই কড়াকড়ি আরোপ করেছেন রোনালদো।
ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ব্রুনো ফার্নান্দেজকে দলে ভেড়ানোর জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে আল নাসর। ব্রুনোর আর্থিক চাহিদা এবং দলবদলের প্রাথমিক অবস্থা জানার জন্য পরিকল্পনা করছে সৌদি ক্লাবটির কর্তৃপক্ষ।
ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রুনোর চুক্তি নবায়ন নিয়ে আলোচনা আটকে থাকায় সেই সুযোগ কাজে লাগাতে চান রোনালদো।
সৌদি প্রো লিগ প্রকল্পের ভবিষ্যৎ বোঝাতে নিজ দেশের সতীর্থকে আল নাসরে আসার জন্য তিনি নাকি নিজেই রাজি করাচ্ছেন।
আরও পড়ুন: ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট সাময়িক স্থগিত
যাহোক, রোনালদোকে বিপুল অংকের বেতন (বছরে ২১ কোটি ডলারের বেশি) এবং অন্যান্য তারকাদের পেছনে অত্যধিক খরচের কারণে আল নাসর বর্তমানে গুরুতর আর্থিক সংকটে জনিত হচ্ছে।
গত মৌসুমে আল নাসরের হয়ে সৌদি প্রো লিগ শিরোপা জিতেছেন রোনালদো। ক্লাবটির সঙ্গে তার চুক্তি আগামী বছরের জুন পর্যন্ত বৈধ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন