ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁ মান্দা থানা পুলিশের অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


নওগাঁ মান্দা থানা পুলিশের অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ মান্দা থানা পুলিশের অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশ সুপারের তথ্য এবং নির্দেশনায় অদ্য ২৬/৬/২৬ খ্রিঃ ১৯.৪৫ ঘটিকায় মান্দা থানার অফিসার ইন চার্জের নেতৃত্বে এস আই আশীষ কুমার সান্যাল এবং ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। মান্দা থানাধীন ভারসো ইউনিয়ন এর ভারসো ঋষি পাড়ায় অভিযান পরিচালনা করে কুখ্যাত নারী মাদক কারবারি ১।শ্রীমতী ডলি রানী এবং তার স্বামী পলাতক শ্রী সমোর সাহা @সুমন এর হেফাজত হতে ৫০ লিটার চোলাই মদ (ওয়াস চোলাই মদ তৈরীর উপাদান) মাটির ভিতরে গর্ত করে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং এক নম্বর আসামির হেফাজত হইতে মাদক বিক্রয়লব্ধ ৮১,৮০০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আম সংরক্ষণের সহজ পদ্ধতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:৫৩ এম


আম সংরক্ষণের সহজ পদ্ধতি

আম হলো গ্রীষ্মের একটি রসালো ফল। গ্রীষ্মের এই সময়ে পাকা আমের মিষ্টি গন্ধ এবং স্বাদ আমাদের আকর্ষণ করে। আম দিয়ে তৈরি বিভিন্ন পানীয় যেমন ম্যাঙ্গো শেক, স্মুদি, জুস এবং ডেজার্ট গ্রীষ্মকালকে আরও আনন্দময় করে তোলে। কিন্তু এই সম্পদের আনন্দ বেশি দিন স্থায়ী হয় না। মৌসুম শেষ হলে বাজার থেকে আম সহজেই উধাও হয়ে যায়, ফলে আমাদের পরবর্তী গ্রীষ্মের জন্য অপেক্ষা করতে হয়।

তবে একটি সঠিক পদ্ধতিতে আম সংরক্ষণ করে আমরা अनेक মাস ধরে আমের স্বাদ উপভোগ করতে পারি। ফ্রিজে সঠিকভাবে রাখলে আমের টুকরোগুলো ৬ থেকে ৮ মাস পর্যন্ত ভালো থাকে এবং গুণগত মানও অনেকটাই বজায় থাকে।

সংরক্ষণের জন্য প্রথমেই ভালো মানের আম নির্বাচন করা দরকার। এমন আম বেছে নিন যা পুরোপুরি পাকা, মিষ্টি এবং সতেজ। অতিরিক্ত নরম, পচা অথবা কালচে দাগযুক্ত আম ব্যবহার না করাই ভালো। ভালো মানের ফলগুলি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করলে অনেক ভালো থাকে।

এরপর, আমগুলোর প্রথমে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর, একটি শুকনো সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। খোসায় পানি থাকলে আর্দ্রতা ফ্রিজে বরফের স্তর জমে ফলের স্বাদ ও গঠন নষ্ট করতে পারে।

এরপর, আমের খোসা ছাড়িয়ে আঁটি থেকে শাঁস আলাদা করে ছোট বা মাঝারি আকারের সমান টুকরো করে কাটুন। একই আকারের টুকরো হলে সেগুলো সমানভাবে জমে যাবে এবং পরে ব্যবহারে সুবিধা হবে।

কাটা আমের টুকরোগুলো একটি ট্রে বা বড় প্লেটে সাজাতে হবে, এতে যেন টুকরোগুলো একে অপরের সাথে না লেগে থাকে। পরে ট্রেটি ফুড গ্রেড প্লাস্টিক র‍্যাপ বা পরিষ্কার পলিথিন দিয়ে ঢেকে ফ্রিজারে রেখে দিন।

৪ থেকে ৫ ঘণ্টা, অথবা সারা রাত ফ্রিজারে রাখলে প্রতিটি টুকরো আলাদা আলাদাভাবে জমে যাবে। এতে পরে প্রয়োজনমতো টুকরো বের করতে সুবিধা হবে এবং সবগুলো একসঙ্গে আটকে যাবে না।

টুকরোগুলো শক্ত হয়ে গেলে সেগুলো একটি জিপ-লক ব্যাগ বা বায়ুরোধী (এয়ারটাইট) পাত্রে ভরুন। ব্যাগে যতটা সম্ভব কম বাতাস রাখুন। এতে আমের সতেজতা ও স্বাদ দীর্ঘদিন বজায় থাকবে।

এই নিয়ম মেনে আমের টুকরোগুলি সাধারণত ৬ থেকে ৮ মাস পর্যন্ত ভালো থাকে এবং এ সময়ের মধ্যে সহজেই ম্যাঙ্গো শেক, স্মুদি, আইসক্রিম, ফলের সালাদ বা বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে ব্যবহার করা যাবে।

একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, যতটুকু প্রয়োজনে কেবল ততটুকু আম ফ্রিজার থেকে বের করুন। অবশিষ্ট অংশ দ্রুত আবার ফ্রিজে রেখে দিন। প্রায় পাঁচ মিনিট আগে আম বের করে স্বাভাবিক তাপমাত্রায় রাখলে স্বাদ ও টেক্সচার আরও ভালো থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ উপলক্ষে ২০ হাজারের বেশি ভিসা আবেদন ফিরিয়ে দিয়েছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:৫৭ এম


বিশ্বকাপ উপলক্ষে ২০ হাজারের বেশি ভিসা আবেদন ফিরিয়ে দিয়েছে কানাডা

২০২৬ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আছে। তবে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ও কানাডার বিরুদ্ধে ভিসা বৈষম্যের অভিযোগ উঠেছে। বিশেষ করে খেলা দেখতে যেতে আগ্রহী অনেক সমর্থকের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে দুই দেশের কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় ভিসা আবেদনকারীদের অর্ধেকের বেশি আবেদন বাতিল করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, গত ১৪ নভেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) ১৬০টির বেশি দেশের আবেদনকারীদের মধ্যে মাত্র ১৭ হাজার জনকে ভিসা প্রদান করেছে। এটি মোট আবেদনের প্রায় ৪১ শতাংশ। অর্থাৎ বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে করা মোট প্রায় ২০ হাজার ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

কানাডায় প্রবেশের জন্য সাধারণত বিদেশি নাগরিকদের ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) অথবা অস্থায়ী আবাসিক ভিসা প্রয়োজন। প্রায় ১৪০টি দেশের নাগরিকদের জন্য ভিসা বাধ্যতামূলক। আর অন্যদিকে ৫৪টি দেশের নাগরিকরা ইটিএর মাধ্যমে ভ্রমণের অনুমতি পান।

অস্ট্রেলিয়া, জার্মানি, ক্রোয়েশিয়া ও নিউজিল্যান্ডের সব ইটিএ আবেদন অনুমোদন পেলেও উগান্ডা, শ্রীলঙ্কা ও বুরকিনা ফাসো থেকে জমা দেওয়া সব আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে ও জাপানের নাগরিকদের জন্য প্রচলিত ভিজিটর ভিসার প্রয়োজন নেই। অথচ ছয় মাস পর্যন্ত স্বল্পমেয়াদি সফরের জন্য তাদের ইটিএ গ্রহণ করতে হয়।

২০২৬ বিশ্বকাপের ম্যাচ কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হবে। ভিসা আবেদনের সংখ্যা অনুযায়ী শীর্ষ দেশগুলোর মধ্যে ঘানা অন্যতম ছিল। ঘানার পক্ষ থেকে জমা দেওয়া ১ হাজার ৭২৫টি ভিজিটর ভিসার আবেদনটির মধ্যে অনুমোদন পেয়েছে ১১ শতাংশেরও কম।

এদিকে ঘানার ফুটবলার থমাস পার্টের বিরুদ্ধে যুক্তরাজ্যে চলমান ধর্ষণ মামলার কারণে তার কানাডা ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি। ঘানা ইটিএ কর্মসূচির আওতাধীন নয়।

আইআরসিসির এক মুখপাত্র জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, চিকিৎসাকর্মী, গণমাধ্যম প্রতিনিধি, করপোরেট স্পনসরসহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো দর্শনার্থীকে স্বাগত জানাতে কানাডা প্রস্তুত রয়েছে।

তিনি জানান, কানাডার নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষার সঙ্গে কোনো আপস না করে বিশ্বকাপ উপলক্ষে ভ্রমণ প্রক্রিয়াকে সহজ ও নির্বিঘ্ন করতে ফিফা এবং সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে আইআরসিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলে ৩টি উপাদান মিশিয়ে নতুন চুল গজানোর উপায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০১:০০ এম


তেলে ৩টি উপাদান মিশিয়ে নতুন চুল গজানোর উপায়

মানসিক চাপ, অনিয়মিত খাবার গ্রহণ, পর্যাপ্ত ঘুমের অভাব এবং বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার কারণে চুল দুর্বল হয়ে পড়ে। বর্তমানে অধিকাংশ মানুষেরই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে। চুল পড়া বন্ধে এবং নতুন চুল গজাতে অনেকেই দামি শ্যাম্পু ব্যবহার করে থাকেন। বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া কিছু উপাদান নিয়মিত চুলের তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে।

গবেষণায় এমন তিনটি উপাদানের উল্লেখ আছে, যা চুলের বৃদ্ধিতে সহায়ক হতে পারে। প্রথমেই রয়েছে রোজমেরি। রোজমেরি একটি সুগন্ধি ভেষজ উদ্ভিদ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, রোজমেরি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। ফলে চুলের গোড়ায় বেশি পুষ্টি পৌঁছায় এবং নতুন চুল গজানোর পরিবেশ তৈরি হয়। অনেক বিশেষজ্ঞের মতে, নিয়মিত ব্যবহার করলে এটি চুল পাতলা হওয়ার সমস্যাও কিছুটা কমাতে পারে।

দ্বিতীয় উপাদান হল মেথি। আমাদের রান্নাঘরে সহজেই পাওয়া যায় এই মশলা। মেথিতে প্রচুর প্রোটিন, আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। এগুলি চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে। এর পাশাপাশি চুল ভাঙা এবং অতিরিক্ত ঝরে পড়ার সমস্যাও কিছুটা কমতে পারে।

তৃতীয় উপাদান হল কারি পাতা। এই পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এবং খনিজ উপাদান। এগুলি চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে। অনেকেই মনে করেন, নিয়মিত ব্যবহার করলে চুলের উজ্জ্বলতা বাড়ে এবং অকালপক্ক চুলের সমস্যাও কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারে।

ব্যবহার পদ্ধতি হিসেবে প্রথমে নারকেল তেল বা আপনার ব্যবহৃত অন্য কোনও চুলের তেল হালকা গরম করতে হবে। তারপর তাতে কয়েকটি রোজমেরি পাতা, এক চামচ মেথি এবং কিছু কারি পাতা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর তেলটি ঠান্ডা করে ছেঁকে বোতলে ভরে রাখতে হবে। সপ্তাহে দুই থেকে তিনবার এই তেল মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করে লাগাতে পারেন। কিছুক্ষণ বা সারা রাত রাখার পর পরদিন শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র তেল লাগানোই যথেষ্ট হবে না। চুল ভালো রাখতে সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান করা, নিয়মিত ঘুমানো এবং মানসিক চাপ কমানোও জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে ব্রিটেন, ক্ষুব্ধ রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০১:০৬ এম


ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে ব্রিটেন, ক্ষুব্ধ রাশিয়া!

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহের পরিকল্পনা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্যের এই পদক্ষেপকে রাশিয়া ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে কঠোর ভাষায় সমালোচনা করেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এটি কোনো সাধারণ বাণিজ্যিক সিদ্ধান্ত নয়; বরং এটি ইউক্রেন সরকারকে রাজনৈতিকভাবে সমর্থন দেওয়ার বার্তা বহন করছে। তাঁর দাবি, এই সরবরাহ মূলত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত নিম্ন-সমৃদ্ধ ইউরেনিয়ামের সঙ্গে সম্পর্কিত।

জাখারোভা জানান, ইউক্রেনের নিজস্বভাবে পারমাণবিক জ্বালানি তৈরির জন্য যথেষ্ট সক্ষমতা নেই বলেই মনে করা হচ্ছে। ফলে ইউরেনিয়াম সরাসরি ইউক্রেনে না গিয়েও তৃতীয় কোনো দেশে, সম্ভবত ওয়েস্টিং হাউজ ইলেকট্রিক কোম্পানির মতো প্রতিষ্ঠানে প্রক্রিয়াজাত হতে পারে।

রাশিয়া বলছে, এই সরবরাহের সঙ্গে ‘ডার্টি বোমা’ তৈরির সম্পর্ক নেই বললেও ব্রিটেন দাবি করেছে যে, আন্তর্জাতিক নিয়ম মেনে কঠোর নজরদারি আবশ্যক। বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়া থাকা প্রয়োজন। তবে মস্কোর অভিযোগ, লন্ডনের মূল লক্ষ্য কোনো অর্থনৈতিক উদ্দেশ্য নয়; বরং জেলেনস্কি সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার রাজনৈতিক সংকেত দেওয়া।

এদিকে রাশিয়া আরও অভিযোগ করেছে, ইউক্রেনীয় বাহিনী জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে হামলা চালালেও যুক্তরাজ্য এ বিষয়ে নীরব রয়েছে। মস্কোর মতে, এই নীরবতাই ব্রিটেনের প্রকৃত অবস্থান স্পষ্ট করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%