০৭:৪৮ পি.এম
নওগাঁ জেলার সমতা এনজিও এর গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার মানুষের বিপুল পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক এবং আত্মগোপনে থাকা, সমতা এনজিও এর নির্বাহী পরিচালক প্রতারক সাইদুর রহমান শাহিনকে আজ ১১ জুলাই জনগণের সহায়তায় নওগাঁ জেলা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
প্রতারক শাহিন ০৮টি সাজা সহ ওয়ারেন্টের পলাতক আসামি। যার মধ্যে জিআর মোট ০২টি, সিআর ০৪টি এবং সিআর সাজা ২টি, সবমিলিয়ে ০৮টি ওয়ারেন্ট রয়েছে। সমতা এনজিও এর নির্বাহী পরিচালক প্রতারক সাইদুর রহমান শাহিনকে গ্রেফতার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন