০৭:৫৩ পি.এম
আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষিণাঞ্চল সফর উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মাদারীপুরে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
শনিবার (১১ জুলাই) বিকেলে ডাসার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে তাঁর নিজ বাসভবনের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, “আমরা যার নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি, ভয়-ভীতি, কারাবরণ ও গুলির মুখেও রাজপথ ছেড়ে যাইনি, সেই প্রিয় নেতা আজ জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন। আগামী ১৩ জুলাই তাঁকে শুভেচ্ছা জানাতে আমরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্বাগত জানাব। দলীয় নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
সভায় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, ডাসার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সরদার, সদস্য সচিব মাইদুল ইসলাম রুবেল, যুবদল নেতা বায়জিদ সরদারসহ ডাসার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন