প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিবি), রাজস্ব খাত এবং প্রধানমন্ত্রীর সহায়তা কর্মসূচির আওতায় স্থানীয় জনগণের মাঝে বিভিন্ন উন্নয়ন সহায়তা ও অনুদান সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান এবং বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সকলকে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৩টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকা বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের ৫ হাজার চারা বিতরণ, স্পিকারের পক্ষ থেকে ৬১ জনকে ১ লাখ ৮৩ হাজার টাকা প্রদান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ২০টি অসহায় পরিবারের মাঝে ২ লাখ টাকার চেক বিতরণ এবং নিহত ও দরিদ্র ২০টি পরিবারের মধ্যে ৪ লাখ টাকা নগদ সহায়তা দেওয়া হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে ৬টি সোলার প্যানেল, চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০০টি স্কুলব্যাগ, কর্মক্ষম প্রতিবন্ধী ও অস্বচ্ছল বেকার যুবকদের জন্য ভ্যানসহ ৬টি দোকানঘর প্রদান করা হয়।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে এডিপির আওতায় ৫০ জোড়া বেঞ্চ এবং রাজস্ব খাত থেকে আরও ১০০ জোড়া বেঞ্চ বিতরণ, প্রতিবন্ধীদের জন্য ২০টি হুইলচেয়ার, বিভিন্ন প্রতিষ্ঠানে ১২০টি সিলিং ফ্যান এবং দরিদ্র ও অসহায়দের মাঝে ১২টি নলকূপ বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন