০৩:১৩ এম
গরমের সময় ত্বকে অনেকেরই সমস্যা দেখা দেয়। মাথায় রাখতে হয় যে গরমে ঘাম জমে ত্বকে চুলকানি, র্যাশ কিংবা ঘামাচির মতো সমস্যা তৈরি হয়। এছাড়া ‘নিকেল অ্যালার্জি’ সমস্যাও দেখা দিতে পারে। এই অ্যালার্জি আংটি, চুড়ি, ঘড়ি বা অন্যান্য ধাতব বস্তু থেকে হতে পারে। এর দ্বারা ত্বকে জ্বালা ও চুলকানি বাড়ে এবং অনেকের ত্বকে বড় বড় ফোসকাও পড়ে। ত্বক বিশেষজ্ঞদের মতে, গরমের সময় হিট র্যাশ ও কনট্যাক্ট ডার্মাটাইটিসের সমস্যা বৃদ্ধি পায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া উপায় গ্রহণ করা যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন ফেসপ্যাক ব্যবহার করা উচিত—
চন্দন ও গোলাপজলের প্যাক বানান। চন্দন প্রদাহনাশক হিসেবে কাজ করে এবং ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। ১ টেবিল চামচ খাঁটি চন্দনগুঁড়ো নিয়ে প্রয়োজন অনুযায়ী গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
শসা ও টকদইয়ের প্যাকও একটি ভালো বিকল্প। শসা ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং টকদইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের চুলকানি ও সংক্রমণ দূর করতে সক্ষম। অর্ধেক শসার রসের সাথে ১ টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখ ও হাতে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন: সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে
কফি-মধুর প্যাকও কার্যকর হতে পারে। একটি পাত্রে দুই চামচ চিনি, কফি এবং মধু একসাথে মিশিয়ে নিন। এরপর ত্বকে ভালো করে মালিশ করে ১৫ মিনিটের জন্য রেখে দিন। পরে তা ধুয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিন। এই পদ্ধতি রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে এবং ত্বককে আরও উজ্জ্বল করে তোলে।
এছাড়া, তরমুজের প্যাকও খুব উপকারী। ত্বকের প্রদাহ কমাতে এবং আর্দ্রতা বজায় রাখতে তরমুজ দারুণ কাজ করে। এক কাপের মতো তরমুজ কুচি নিয়ে ব্লেন্ড করুন এবং ত্বকে লাগিয়ে রাখলে চুলকানি কমবে এবং র্যাশের সমস্যা দূর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন