ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ড


প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ড

বিশ্বকাপের শেষ ৩২–এর পর্বে ঘটে যাওয়া অঘটনে জার্মানি বিদায় নিয়েছে। এইবার মাঠে উপস্থিত হয়েছে নেদারল্যান্ডস এবং মরক্কো। দুই দলের শক্তি, সমর্থন ও খেলার ছন্দের কারণে চলছে হাড্ডাহাড্ডি এক লড়াই।

বিশ্বকাপের শেষ ৩২–এর অংশ হিসেবে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথম ৩০ মিনিট অতিবাহিত হওয়ার পরেও এখনো কোনো দলই গোলের দেখা পায়নি।

এদিকে, নাটকীয় টাইব্রেকারের মাধ্যমে জার্মানি এবার বিশ্বকাপ থেকে বিদায় ঘটিয়েছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকার ৪–৩ গোলে হেরেছে। এর আগে উভয় দলের ১২০ মিনিটের খেলা শেষ হয়েছিল ১–১ সমতায়।

আরও পড়ুন: বার্সেলোনা আমার হৃদয়ের ক্লাব, স্মৃতিচারণ করলেন মেসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
শেখ পরিবারের নামে থাকা

৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত না হওয়ায় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:০২ এম


৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত না হওয়ায় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সেই কারণে ডাকসুর পাঁচ সিনেট সদস্য সিনেট অধিবেশন থেকে ওয়াকআউট করে বের হয়ে যান।

সোমবার (২৯ জুন) রাত সোয়া ১০টার দিকে সিনেট অধিবেশন চলাকালে এমন ঘটনা ঘটে।

ওয়াকআউটকারী প্রতিনিধিরা হলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাম্মদ মহিউদ্দিন, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং সদস্য সাবিকুন্নাহার তামান্না। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাদের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানালেও তারা স্থির ছিলেন।

জানা যায়, ডাকসু ও সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি সিনেটে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই তালিকায় রয়েছে শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শহীদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপাচার্য বিষয়টি সিনেটের এজেন্ডায় উপস্থাপন করলে সেখানে আলোচনা শুরু হয়। আলোচনায় সিনেট সদস্য অধ্যাপক মো. লুৎফর রহমান বিষয়টি বিধি অনুসরণ করে পুনরায় সিন্ডিকেটে পাঠানোর প্রস্তাব দেন। অপর দিকে অধ্যাপক ড. সামিনা লুৎফা নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আপত্তি জানান।

আলোচনার সময় ওয়াকআউটকারী ডাকসু প্রতিনিধিরা দাবি করেন, শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর কারণে শিক্ষার্থীরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের ভাষ্য, ‘শেখ মুজিবুর রহমান হল’-এর ব্যানার নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকালে শিক্ষার্থীদের হেনস্তার শিকার হতে হয়েছে। তাছাড়া হলের বিভিন্ন ক্লাবের জন্য স্পন্সর সংগ্রহ করতেও জটিলতা দেখা হচ্ছে।

ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, বিষয়টি যদি পুনরায় সিন্ডিকেটে পাঠানো হয়, তাহলে নির্দিষ্ট সুপারিশ বা মতামত সংযুক্ত করে পাঠানো উচিত। আর ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার শেখ পরিবারের নামে থাকা আট শতাধিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে।

বিশ্ববিদ্যালয়ের এইসব স্থাপনার ক্ষেত্রেও বীরশ্রেষ্ঠসহ দেশের বরেণ্য ব্যক্তিদের নামে নামকরণ করা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

সিনেট সদস্য ফজলুল হক মিলন ‘শেখ মুজিবুর রহমান হল’-এর নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নামকরণের প্রস্তাব দেন।

দীর্ঘ আলোচনা শেষে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিষয়টি পুনরায় সিন্ডিকেটে পাঠানোর নির্দেশ দিলে এর প্রতিবাদে ডাকসুর পাঁচ সিনেট সদস্য অধিবেশন থেকে ওয়াকআউট করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:১৩ এম


আজকের নামাজের সময়সূচী

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয়। তাই নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত জরুরি।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচী নিম্নরূপ:

জোহর - ১২:০৬ মিনিট

আসর - ০৪:৪১ মিনিট

মাগরিব - ০৬:৫৩ মিনিট

এশা - ০৮:২০ মিনিট

উল্লিখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো:

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:১৪ এম


জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

বিশ্বকাপে জার্মানিকে পরাজিত করে শেষ ষোলোতে ওঠার ঐতিহাসিক সাফল্য উদযাপনের জন্য মঙ্গলবার সারাদেশে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

তিনি সোমবার রাতে এ ঘোষণা দেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের এই স্মরণীয় জয় উদযাপনের জন্য বিশেষভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের শেষে ১-১ গোলে সমতা ছিল। তারপর ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে প্যারাগুয়ে ৪-৩ ব্যবধানে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে নিজেদের স্থান নিশ্চিত করে। এই অসাধারণ জয়ের পর দেশজুড়ে শুরু হয় আনন্দ-উল্লাস।

কোচ গুস্তাভো আলফারোর অধীনে প্যারাগুয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী দল জার্মানিকে বিদায় করে একটি বড় চমক দেখিয়েছে। তাই এই সাফল্যকে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

সরকার জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী প্রেসিডেন্টের প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ তিনটি অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণার ক্ষমতা রয়েছে। সেই আইনি ক্ষমতা ব্যবহার করে বিশেষ জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোক স্টুডিওর নতুন গান ‘মেঘ’ নিয়ে ক্ষুব্ধ শ্রোতারা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:১৬ এম


কোক স্টুডিওর নতুন গান ‘মেঘ’ নিয়ে ক্ষুব্ধ শ্রোতারা

‘কোক স্টুডিও বাংলা’র চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ প্রকাশ পেয়েছে। বর্ষার মৌসুমে মুক্তি পাওয়া গানটি এখন ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগীতপ্রেমীদের মধ্যে সমালোচনার ঝড়ে পতিত হয়েছে।

‘রুম ঝুম’ গানটির প্রকাশের এক মাস পর, সোমবার (২৯ জুন) কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘মেঘ’। গানটির সংগীতায়োজন করা হয়েছে কোক স্টুডিও বাংলার প্রধান সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েবের দ্বারা।

গানটি তৈরি হয়েছে বর্ষার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি।

গানটিতে শাস্ত্রীয় সংগীতের সঙ্গে আধুনিক সাউন্ডের সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করা হয়েছে। এতে অন্তর্ভুক্ত করা হয়েছে স্মরণ দত্তের লেখা একটি গান, একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘সোনার তরী’ কবিতাকে হিপহপধর্মী সুরে পরিবেশন করা হয়েছে, যা নেটিজেনদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে।

মন্তব্যের ঘরে গানটি নিয়ে দর্শকদের বেশিরভাগ অংশ হতাশা প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘ঠিক জমলো না। ‘রুম ঝুম’ পর্যন্ত সবগুলো গানই ভালো ছিল। এটা ফিকে হয়ে গেছে’। একজন আরেকজন মন্তব্য করেন, ‘সব কিছুই পারফেক্ট ছিল, ঘোড়ার ডিম বানাইছেন ভাই, সেই হইছে। দ্য বেস্ট অখাদ্য এভার।’

এই গানটি নিয়ে সমালোচনা করেছেন লেখক আনিসুল হকও। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, যেকোনো নিরীক্ষা করা শিল্পীর অধিকার। সমালোচনা করা শ্রোতার অধিকার। ‘সোনার তরী’ কবিতার এর চেয়ে খারাপ রূপ আর কিছু হতে পারতো না। আমাদের ছোট নদী এইভাবে গাওয়া যায়, সোনার তরী নয়। কবিতাটা ওরা বোঝেনি। এক্সপেরিমেন্টের জন্য অভিনন্দন। করুণভাবে ফেইল করার জন্য শোক। ১০-এ মাইনাস ১০।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%