০৮:১৬ এম
‘কোক স্টুডিও বাংলা’র চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ প্রকাশ পেয়েছে। বর্ষার মৌসুমে মুক্তি পাওয়া গানটি এখন ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগীতপ্রেমীদের মধ্যে সমালোচনার ঝড়ে পতিত হয়েছে।
‘রুম ঝুম’ গানটির প্রকাশের এক মাস পর, সোমবার (২৯ জুন) কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘মেঘ’। গানটির সংগীতায়োজন করা হয়েছে কোক স্টুডিও বাংলার প্রধান সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েবের দ্বারা।
গানটি তৈরি হয়েছে বর্ষার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি।
আরও পড়ুন: সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: ডা. কাজী মনির
গানটিতে শাস্ত্রীয় সংগীতের সঙ্গে আধুনিক সাউন্ডের সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করা হয়েছে। এতে অন্তর্ভুক্ত করা হয়েছে স্মরণ দত্তের লেখা একটি গান, একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘সোনার তরী’ কবিতাকে হিপহপধর্মী সুরে পরিবেশন করা হয়েছে, যা নেটিজেনদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে।
মন্তব্যের ঘরে গানটি নিয়ে দর্শকদের বেশিরভাগ অংশ হতাশা প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘ঠিক জমলো না। ‘রুম ঝুম’ পর্যন্ত সবগুলো গানই ভালো ছিল। এটা ফিকে হয়ে গেছে’। একজন আরেকজন মন্তব্য করেন, ‘সব কিছুই পারফেক্ট ছিল, ঘোড়ার ডিম বানাইছেন ভাই, সেই হইছে। দ্য বেস্ট অখাদ্য এভার।’
এই গানটি নিয়ে সমালোচনা করেছেন লেখক আনিসুল হকও। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, যেকোনো নিরীক্ষা করা শিল্পীর অধিকার। সমালোচনা করা শ্রোতার অধিকার। ‘সোনার তরী’ কবিতার এর চেয়ে খারাপ রূপ আর কিছু হতে পারতো না। আমাদের ছোট নদী এইভাবে গাওয়া যায়, সোনার তরী নয়। কবিতাটা ওরা বোঝেনি। এক্সপেরিমেন্টের জন্য অভিনন্দন। করুণভাবে ফেইল করার জন্য শোক। ১০-এ মাইনাস ১০।
আরও পড়ুন: বিসিএস গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন