ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কালো তালিকাভুক্ত করল ৪৫ বাণিজ্যিক ও তেলবাহী ট্যাংকার ইরান


কালো তালিকাভুক্ত করল ৪৫ বাণিজ্যিক ও তেলবাহী ট্যাংকার ইরান

যুদ্ধ শুরু হওয়ার ছয় মাস পরে হরমুজ প্রণালি নিয়ে নতুন পদক্ষেপ গ্রহণ করল ইরান। গুরুত্বপূর্ণ নৌ-রুটটিতে পারাপারের নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৪৫টি বাণিজ্যিক ও তেলবাহী ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি (পিজিএসএ)।

রয়টার্সের প্রতিবেদনে বলছে, রবিবার গভীর রাতে স্যোশাল প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে ইরানে গঠিত নতুন সংস্থাটি। এর ফলে এ কৌশলগত নৌ-রুট নিয়ে আবারো উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

পিজিএসএ জানিয়েছে, কালো তালিকাভুক্ত ৪৫টি ট্যাংকারের সঙ্গে কোনো জাহাজ পণ্য বা লোড স্থানান্তর করলে সেটিকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে "ইতিহাসের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা" আরোপের হুমকির পরে এই পদক্ষেপের সূচনা হয়েছে। ইরান একে ওয়াশিংটনের অর্থনৈতিক পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে ২২ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে ২২ জন গ্রেপ্তার

ডিএমপির যাত্রাবাড়ী থানার পুলিশ গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করেছে। যাত্রাবাড়ী থানার পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে এই গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- রাকিব, মো. শাকিল, লিপি খাতুন, শ্রী বিশ্বনাথ ঋষি, আব্দুর রহিম, মো. মনির হোসেন, মো. হানিফ, অপু ইসলাম, মো. সোহেল, মো. রানা, মো. সেলিম, সিয়াম, মোহাম্মদ আলী, জামাল, মো. সোহান, আকাশ নুরনবী, জাহিদ হাসান, মো. আসিফ মিয়া, মনোয়ার হোসেন বাবু, সিয়াম, মো. মিন্ট ও রনি।

গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনালী ব্যাংক থেকে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালাল চোরচক্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


সোনালী ব্যাংক থেকে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালাল চোরচক্র

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে সাত লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে চোরচক্র। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে পৌর এলাকার কুমারশীল মোড়ের ব্যাংকের করপোরেট শাখায় এই ঘটনা ঘটে। একাধিক সূত্র থেকে জানা যায় যে, সোমবার দুপুর ১২টার দিকে আবু ইউসুফ বাবু নামের একজন ব্যক্তি সাত লাখ ৮০ হাজার টাকার পে অর্ডার কাটার জন্য ব্যাংকে যান। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখেছিলেন এবং পাশে একটি টেবিলে বসে জমা ভাউচার লিখছিলেন। এসময় চোরচক্রের একজন সদস্য এসে কৌশলে টাকার ব্যাগটি কাউন্টার থেকে নিয়ে চলে যান।

পুলিশ পরে ঘটনাস্থলে এসে পরিদর্শন করে।

আবু ইউসুফ বাবুল বলেন, 'জেলা সাব রেজিস্ট্রি অফিসের নামে পে অর্ডারে সাত লাখ ৮০ হাজার টাকা জমা দেওয়ার জন্য দুপুরে সোনালী ব্যাংকে গিয়েছিলাম। আমি ক্যাশ কাউন্টারের সামনে টাকার ব্যাগ রেখে ভাউচার লিখছিলাম। এ সময় একটি চক্র টাকা নিয়ে পালিয়ে যায়।'

সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখার প্রধান মে. শরীফুল হক জানান, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখেছিল এবং জমার ভাউচার লিখছিলেন। টাকার দিকে নজর না রাখার ফলে চোরচক্র কৌশলে টাকা নিয়ে ব্যাংক থেকে চলে যায়। গ্রাহকের অসাবধানতার কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। সিসিটিভির ফুটেজে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সোনালী ব্যাংক থেকে একজন গ্রাহকের টাকা চুরির একটি অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে অভিযোগ অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই ব্যবহারে সরকারের দক্ষতা বাড়বে, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


এআই ব্যবহারে সরকারের দক্ষতা বাড়বে, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে সরকার আরও দক্ষ হবে। এতে নাগরিক সেবা সহজ হবে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাস্তবায়নাধীন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণের (ইডিজিই) প্রকল্পের যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী 'স্ট্যাট্রিজিক ইউজ অব এআই টুলস এন্ড সাইবার সিকিউরিটি ফর পিএমও অফিসিয়ালস' সংক্রান্ত প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন উপদেষ্টা আরও বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য অপরিহার্য। এর মাধ্যমে সরকার কিভাবে দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নিতে পারে তা প্রমাণ হবে। প্রশাসনিক জটিলতা কমবে এবং নাগরিক সেবা উন্নত হবে।

এছাড়াও, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার জন্য দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ বাড়ানো হবে। বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা বৃদ্ধিতেও কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু প্রযুক্তি ব্যবহারের প্রদর্শন নয়; বরং প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনকে আরও সহজ করা। আমরা একটি স্মার্ট সরকার ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছি, যেখানে নাগরিকরা সহজে ও দ্রুত সেবা পাবেন, সিদ্ধান্ত তথ্যভিত্তিক হবে এবং প্রশাসন আরও কার্যকর, দক্ষ ও জনবান্ধব হবে।

উপদেষ্টা আরও জানান, সভ্যতার অগ্রযাত্রায় কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব ও ডিজিটাল বিপ্লবের পর এখন কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব শুরু হয়েছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে রাষ্ট্র পরিচালনা, নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রমে প্রচলিত পদ্ধতির পাশাপাশি নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার প্রশাসনকে আরো দক্ষ, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করতে সক্ষম।

তিনি আরও জানান, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে তথ্য বিশ্লেষণে, সিদ্ধান্ত গ্রহণের কাজে, কর্মের গতি বৃদ্ধিতে এবং সেবার মান উন্নয়নের জন্য। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বিকল্প নয়, বরং মানুষের সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা বাড়ানোর একটি শক্তিশালী হাতিয়ার। প্রযুক্তি কখনও মানুষের প্রজ্ঞা ও নেতৃত্বের বিকল্প নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রজ্ঞা দ্বারা পূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে।

ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, এই প্রশিক্ষণের প্রকৃত সফলতা নির্ভর হবে কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞান ও দক্ষতার বাস্তবায়নের ওপর। এই জ্ঞান সরকারি কাজ ও সাইবার ঝুঁকি ব্যবস্থাপনাকে সহজ করবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি স্মার্ট, দক্ষ ও জনগণমুখী প্রশাসন গড়ে তোলা। স্মার্ট জনপ্রশাসন নিয়মিত ও পুনরাবৃত্তিমূলক কাজের চাপ কমিয়ে কর্মকর্তাদের আরো গুরুত্বপূর্ণ ও সৃজনশীল কাজে মনোনিবেশ করার সুযোগ করবে। ফলে প্রশাসনিক দক্ষতা বেড়ে যাবে এবং নাগরিকরা দ্রুত, সহজ ও মানসম্মত সেবা পাবেন।

মো. জবিউল্লাহ আরও বলেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে নতুন কিছু চ্যালেঞ্জও আসবে। তাই এই পরিবর্তনের জন্য আমাদের জনগণকে প্রস্তুত করতে হবে। প্রযুক্তির ব্যবহারের কারণে কিছু প্রচলিত বা রুটিন কাজের ধরন পরিবর্তন হতে পারে। পাশাপাশি নতুন ধরনের দক্ষতার প্রয়োজন হবে। এজন্য কর্মকর্তাদের নতুন দক্ষতায় প্রশিক্ষিত করতে হবে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে মৌলিক জ্ঞান, ডিজিটাল দক্ষতা ও তথ্য বিশ্লেষণের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, মানুষের দক্ষতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগিয়ে হিউম্যান এআই সহযোগিতা বাড়ানোই হবে ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, পর্যায়ক্রমে সব মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। সরকার কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি সাইবার নিরাপত্তা নিয়েও নিয়মিত কাজ করছে। খুব শিগগিরই কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করা হবে।

তিনি বলেন, এআই টুলসের কার্যকর ব্যবহারের মাধ্যমে দাপ্তরিক কাজের সময় ও শ্রম উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এতে কর্মকর্তারা অল্প সময়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে বাকি সময় আরো গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতে পারবেন। এর লক্ষ্যে ইতোমধ্যে এআই অ্যাসিস্ট্যান্ট তৈরির কাজও এগিয়ে চলছে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন উপদেষ্টা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুর সদরে নিখোঁজের ১২ দিনেও সন্ধান নেই রনির, মায়ের আহাজারি চলছে

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান,ফরিদপুর জেলা প্রতিনিধি

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


ফরিদপুর সদরে নিখোঁজের ১২ দিনেও সন্ধান নেই রনির, মায়ের আহাজারি চলছে

ফরিদপুরে মো. রনি মোল্যা (২২) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তার মা রওশন আরা বেগম। এ ঘটনায় গত ১৯ আগস্ট কোতয়ালী (ফরিদপুর) থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৮৬) করা হয়েছে।

নিখোঁজ রনি মোল্যা ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশড়া গ্রামের বাসিন্দা। তিনি রওশন আরা বেগমের ছেলে। রনির নিখোঁজ হওয়ার কারণে মায়ের কান্না থামছেই না।

জিডিতে রওশন আরা বেগম উল্লেখ করেন, গত ১৩ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে রনি কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। রনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়ি ও অন্যান্য স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

তবে রনির পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার আগে মিলন খান নামে এক ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই রনির কোনো খবর পাওয়া যাচ্ছে না।

পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ একটি দল মিলন খানের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ তাকে থানায় নিয়ে যেতে চাইলে স্থানীয় মুরাদ মাতব্বর নামের এক ব্যক্তি পুলিশের কাছে ২৪ ঘণ্টা সময় চান বলে পরিবারের অভিযোগ। এরপর পুলিশ মিলন খানকে তার বাড়িতে রেখেই ফিরে যায় বলে দাবি করা হয়েছে।

রনির মা রওশন আরা বেগমের অভিযোগ জানান, ২৪ ঘণ্টা পরে তিনি মুরাদ মাতুব্বরের কাছে গেলে বিষয়টি নিয়ে তাকে বিভিন্নভাবে আশ্বস্ত করা হয় এবং ‘আজ-কাল’ করে সময়ক্ষেপণ করা হয়।

রনির পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তাকে খুঁজে বের করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে কোতয়ালী (ফরিদপুর) থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাসুদ আলম বলেন, “রনি নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তার নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ ও অবস্থান শনাক্ত করতে পুলিশ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করছে। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি এবং রনিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%