ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হুথিদের ‘অভ্যুত্থান’ ঠেকাতে লড়াই চালানোর ঘোষণা সৌদি জোটের


হুথিদের ‘অভ্যুত্থান’ ঠেকাতে লড়াই চালানোর ঘোষণা সৌদি জোটের

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, ইয়েমেনের সরকারি বাহিনীকে সম্পূর্ণ সামরিক সহায়তা প্রদান করা হচ্ছে। উদ্দেশ্য হলো, ‘রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা এবং হুথিদের অভ্যুত্থানের অবসান’ ঘটানো।

আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেন, সৌদি আরব এবং লোহিত সাগর ও বাব আল-মান্দাবে সৌদি জাহাজে হুথিদের হামলার তীব্র নিন্দা করেন।

তিনি উল্লেখ করেন, সৌদি আরব তার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ চালিয়ে যাবে। পাশাপাশি, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও দেশটি সক্রিয় থাকবে।

আরও পড়ুন: স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ৫০ জন নিহত

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে ইয়েমেনে ব্যাপক লড়াই বন্ধ হয়েছিল। তবে, নতুন করে সংঘাত শুরু হওয়াকে ওই যুদ্ধবিরতির পরের সবচেয়ে গুরুতর পরিস্থিতি হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২১ জানুয়ারি শুরু হবে দাওরায়ে হাদিসের পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৮ এম


২১ জানুয়ারি শুরু হবে দাওরায়ে হাদিসের পরীক্ষা

আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ কর্তৃক ২০২৭ সালের দাওরায়ে হাদিসের (মাস্টার্স সমমান) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের ২১ জানুয়ারি পরীক্ষার কার্যক্রম শুরু হবে এবং ১ ফেব্রুয়ারি শেষ হবে। পরীক্ষার ফি অনলাইনে জমা নেওয়া শুরু হবে ৮ অক্টোবর থেকে।

রোববার (৪ অক্টোবর) বোর্ডের অফিস ব্যবস্থাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মু. অছিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা এবং মানোন্নয়নসহ অন্যান্য অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ফি হবে ১ হাজার ৯০০ টাকা। এই ফি ৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রযোজ্য থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে ব্যর্থ হলে ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিলম্বিত সময়ে ফি জমা দেওয়ার সুযোগ থাকবে। এই সময়ে নিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৮০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ২ হাজার ১০০ টাকা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচির বিষয়ে জানানো হয়েছে, ২০২৭ সালের ২১ জানুয়ারি পরীক্ষা শুরু হবে এবং ১ ফেব্রুয়ারি শেষ হবে। পরীক্ষার মধ্যে ২২ ও ২৯ জানুয়ারি শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

ফি জমা দেবেন যেভাবে

পরীক্ষার ফি বোর্ডের সফটওয়্যারের (hems.alhaiatululya.org) মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। পেমেন্টের জন্য নগদ অথবা ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং হিসাব ব্যবহার করা যাবে।

ফি জমার প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদ্রাসাগুলোকে সফটওয়্যারের ‘পরীক্ষা সংক্রান্ত’ মেনু থেকে ‘অন্তর্ভুক্তি তালিকা’য় প্রবেশ করতে হবে, যেখানে সংশ্লিষ্ট মাদ্রাসার নিবন্ধিত শিক্ষার্থীদের তালিকা দেখা যাবে। সকল পরীক্ষার্থীর ফি একসঙ্গে জমা দিতে ‘সকল পরীক্ষার্থীর পেমেন্ট’ বাটন ব্যবহার করতে হবে। নির্দিষ্ট কয়েকজনের ফি জমা দিতে চাইলে তালিকায় তাদের নামের পাশের ঘরে টিকচিহ্ন দিয়ে ‘প্রয়োগ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পৃষ্ঠায় পেমেন্টের বিস্তারিত তথ্য দেখিয়ে পেমেন্টের মাধ্যম বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইআরজিসির দাবি, ইরান থেকে পালিয়েছে মার্কিন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৯ এম


আইআরজিসির দাবি, ইরান থেকে পালিয়েছে মার্কিন বাহিনী

মার্কিন সামরিক বাহিনী ইরানের সীমান্ত থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে গেছে বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি। তিনি এই দাবি করেছেন ইরানের প্রেস টিভিকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে।

আলী ফাদাভি মন্তব্য করেন, ‘আমেরিকানরা পালিয়ে গেছে এবং আমাদের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারের বেশি দূরে সরে গেছে। এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল না। ইসলামিক রিপাবলিক ও আইআরজিসির স্থলবাহিনীর শক্তির কারণেই তারা এমনটা করতে বাধ্য হয়েছে।’

তিনি আরও বলেন, প্রথমবারের মতো পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এমনকি উত্তর ভারত মহাসাগরেও কোনো মার্কিন নৌযান নেই।

ফাদাভি মার্কিন যুদ্ধজাহাজগুলোকে আইআরজিসির হামলার ক্ষেত্রে ‘১০০ শতাংশ ঝুঁকিপূর্ণ’ বলেও উল্লেখ করেন।

যদিও ফাদাভি এমন দাবি করেছেন, তবে ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনও অব্যাহত রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে জানিয়েছে, জুলাই থেকে এখন পর্যন্ত কঠোরভাবে অবরোধ কার্যকর নিশ্চিত করতে তারা ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৯ এম


সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকার বাসিন্দারা নানা প্রয়োজনে দোকানপাট ও মার্কেটের দিকে যান। তবে যদি তারা তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখেন যে সব দোকানপাট বন্ধ রয়েছে, তাহলে তাদের প্রচেষ্টা বিফলে যাবে।

এজন্য সোমবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে তা জেনে নেওয়া প্রয়োজন।

যেসব এলাকার মার্কেট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

অর্ধদিবস বন্ধ যেসব মার্কেট

পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স ও মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাটি অঞ্চলের সুনামধন্য ব্যক্তিত্ব-সাবেক এমপি ও বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমী

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১১ এম


ভাটি অঞ্চলের সুনামধন্য ব্যক্তিত্ব-সাবেক এমপি ও বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমী

দিরাইয়ের ৯ নম্বর কুলঞ্জ ইউনিয়নের লাড়ইল গ্রামের কৃতী সন্তান মিফতাহ উদ্দিন চৌধুরী রুমী—ভাটি অঞ্চলের রাজনৈতিক ও বিচারাঙ্গনের একজন পরিচিত ব্যক্তিত্ব। তিনি একসময় জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

🏛️ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর সংসদীয় মেয়াদ ছিল ফেব্রুয়ারি ১৯৯৬ থেকে জুন ১৯৯৬ পর্যন্ত।

সেই সময় দিরাই–শাল্লার মানুষের প্রতিনিধিত্ব করে জাতীয় সংসদে দায়িত্ব পালন করেন তিনি। যদিও তাঁর সংসদীয় মেয়াদ ছিল অল্প সময়ের, তবে এটি তাঁর রাজনৈতিক জীবনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

⚖️ বিচারাঙ্গনে পথচলা

রাজনৈতিক জীবনের পাশাপাশি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমী দেশের বিচারাঙ্গনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ হাইকোর্টের সাবেক বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিচারিক জীবনের বিভিন্ন রায় ও কর্মকাণ্ড জাতীয় পর্যায়ের সংবাদমাধ্যমে উল্লেখযোগ্যভাবে প্রতিফলিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%