০৮:৫৮ এম
আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ কর্তৃক ২০২৭ সালের দাওরায়ে হাদিসের (মাস্টার্স সমমান) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের ২১ জানুয়ারি পরীক্ষার কার্যক্রম শুরু হবে এবং ১ ফেব্রুয়ারি শেষ হবে। পরীক্ষার ফি অনলাইনে জমা নেওয়া শুরু হবে ৮ অক্টোবর থেকে।
রোববার (৪ অক্টোবর) বোর্ডের অফিস ব্যবস্থাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মু. অছিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা এবং মানোন্নয়নসহ অন্যান্য অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ফি হবে ১ হাজার ৯০০ টাকা। এই ফি ৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রযোজ্য থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে ব্যর্থ হলে ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিলম্বিত সময়ে ফি জমা দেওয়ার সুযোগ থাকবে। এই সময়ে নিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৮০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ২ হাজার ১০০ টাকা দিতে হবে।
আরও পড়ুন: ইবিতে ‘সান্ধ্য আইন’ জারির খবর গুজব: উপাচার্য সতর্কতা
বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচির বিষয়ে জানানো হয়েছে, ২০২৭ সালের ২১ জানুয়ারি পরীক্ষা শুরু হবে এবং ১ ফেব্রুয়ারি শেষ হবে। পরীক্ষার মধ্যে ২২ ও ২৯ জানুয়ারি শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
ফি জমা দেবেন যেভাবে
পরীক্ষার ফি বোর্ডের সফটওয়্যারের (hems.alhaiatululya.org) মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। পেমেন্টের জন্য নগদ অথবা ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং হিসাব ব্যবহার করা যাবে।
ফি জমার প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদ্রাসাগুলোকে সফটওয়্যারের ‘পরীক্ষা সংক্রান্ত’ মেনু থেকে ‘অন্তর্ভুক্তি তালিকা’য় প্রবেশ করতে হবে, যেখানে সংশ্লিষ্ট মাদ্রাসার নিবন্ধিত শিক্ষার্থীদের তালিকা দেখা যাবে। সকল পরীক্ষার্থীর ফি একসঙ্গে জমা দিতে ‘সকল পরীক্ষার্থীর পেমেন্ট’ বাটন ব্যবহার করতে হবে। নির্দিষ্ট কয়েকজনের ফি জমা দিতে চাইলে তালিকায় তাদের নামের পাশের ঘরে টিকচিহ্ন দিয়ে ‘প্রয়োগ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পৃষ্ঠায় পেমেন্টের বিস্তারিত তথ্য দেখিয়ে পেমেন্টের মাধ্যম বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে।
আরও পড়ুন: ঢাবির আইবিএতে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর বিজনেস প্রফেশনালস’ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন