ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য হলেন ফয়সাল খন্দকার


মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য হলেন ফয়সাল খন্দকার

মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১০ মে ২০২৬ ইং তারিখে জাতীয় ক্রীড়া পরিষদ-এর ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক টিটন খীশার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কে এম ইশমাম। সদস্য হিসেবে রয়েছেন হাফিজুর রহমান মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

এছাড়া স্থানীয় ক্রীড়াবিদ মোঃ ফয়সাল খন্দকার-কে কমিটির সদস্য করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক এমদাদ হোসেন খান।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবগঠিত এডহক কমিটির মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে এবং উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন বিএমপি কমিশনার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, গড়ে তোলা হবে ‘প্রবাসী সিটি’: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১১:২১ পি.এম


প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, গড়ে তোলা হবে ‘প্রবাসী সিটি’: প্রতিমন্ত্রী

প্রবাসীদের জন্য ব্যাংকিং সুবিধাসংবলিত একটি ‘প্রবাসী কার্ড’ চালু করা হয়েছে।  এছাড়া, ‘প্রবাসী সিটি’ নির্মাণ, বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদেশে শ্রমিক সুরক্ষায় আইনি সহায়তা জোরদারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে নরসিংদী-১ আসনের সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ তথ্য দেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও, তারা প্রয়োজনীয় সেবা সবসময় পান না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, নির্বাচনী ইশতেহারের আলোকে একটি ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ডটি ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সঙ্গে যুক্ত থাকবে। এর মাধ্যমে প্রবাসীরা সহজে দেশে অর্থ পাঠাতে সক্ষম হবেন এবং নির্ধারিত সীমার মধ্যে তাদের পরিবারের সদস্যরাও অর্থ ব্যবহার করতে পারবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রবাসীদের আবাসন সুবিধা নিশ্চিত ও বিনিয়োগ আকৃষ্ট করতে ‘প্রবাসী সিটি’ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পূর্বাচলে একটি প্রকল্প শুরু করে পরবর্তীতে তা জেলা পর্যায়ে সম্প্রসারণের চিন্তার পাশাপাশি রয়েছে।

প্রবাসীদের জন্য গুলশানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের জমিতে আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নুরুল হক জানান, ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষা ভাতা হিসেবে ৫ হাজার ২২৫ জনকে ১৬ কোটি ২৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। একই সময়ে প্রতিবন্ধী সন্তানদের ভাতা, বীমা দাবি, বিদেশফেরত কর্মীদের ক্ষতিপূরণ, মৃত কর্মীদের লাশ পরিবহন ও দাফন ব্যয়সহ বিভিন্ন খাতে শত শত কোটি টাকার সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি গতকাল বলেন, বিদেশফেরত প্রায় আড়াই লাখ কর্মীকে পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হয়েছে। তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে পুনরায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও কাজ করছে সরকার।

প্রবাসীদের দীর্ঘদিনের অভিযোগের প্রসঙ্গ তুলে নুরুল হক বলেন, বিমানবন্দরে ভালো ব্যবহার নিশ্চিত করতে ইতোমধ্যে প্রবাসী কল্যাণ কেন্দ্রের কার্যক্রম জোরদার করা হয়েছে। ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রামেও এ সেবার পরিধি বাড়ানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কর্মীরা নির্যাতন কিংবা অন্যায়ভাবে চাকরিচ্যুত হলে আইনি সহায়তা নিশ্চিত করতে ১০টি দেশের ল’ ফার্মের সঙ্গে চুক্তি করা হয়েছে। এছাড়া, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ এবং ওমানের মাস্কাটে নারী কর্মীদের জন্য তিনটি সেফ হোম পরিচালিত হচ্ছে।

প্রতিমন্ত্রী আরো জানান, প্রবাসীদের তাৎক্ষণিক সেবার জন্য দেশে টোল-ফ্রি কল সেন্টার ১৬১৩৫ এবং বিদেশ থেকেও +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগের ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, সরকার মধ্যপ্রাচ্যের বাইরে নতুন শ্রমবাজার অনুসন্ধানে গুরুত্ব দিচ্ছে। জাপানের শ্রমবাজারে কর্মসংস্থান বাড়াতে মন্ত্রণালয়ে ‘জাপান সেল’ গঠন করা হয়েছে। একই সঙ্গে ইউরোপ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নতুন সুযোগ তৈরির জন্য বিদেশস্থ মিশনগুলোকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে কোনো ধরনের সিন্ডিকেট সৃষ্টি না হয় এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও উন্মুক্ত থাকে। মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর চূড়ান্ত নির্বাচন মালয়েশিয়া সরকারই করে থাকে।

রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম মূল্যায়নের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে প্রায় তিন হাজার লাইসেন্স থাকলেও কঠোর যাচাই-বাছাই করলে ৪০০ থেকে ৫০০টির বেশি টিকে থাকার সম্ভাবনা নেই। এই কারণে গ্রেডিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে অভিবাসন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, প্রতারণা রোধ এবং প্রবাসীদের মর্যাদা, অধিকার ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগরিকদের মাঝে সুঅভ্যাস বিস্তারে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১১:২১ পি.এম


নাগরিকদের মাঝে সুঅভ্যাস বিস্তারে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি

বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, যিনি দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, নাগরিকদের মাঝে নিজ আঙিনা পরিষ্কার রাখার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং এডিস মশার বিস্তার রোধে পানি জমতে না দেওয়া কিংবা যত্রতত্র ময়লা না ফেলার মতো সুঅভ্যাস তৈরির জন্য মাঠে নামছে ‘সিটি ইন্সপেক্টর’।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এবং ‘আছি বাংলাদেশ’ (American Affordable Community Healthcare Initiative)-এর অর্থায়নে বুধবার থেকে রাজধানী ঢাকার মতিঝিল এলাকায় (৯ নং ওয়ার্ড) ‘পরিচ্ছন্ন আঙিনা’ শীর্ষক একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ৬ মাস মেয়াদি এই প্রকল্পে ২০ জন সিটি ইন্সপেক্টর মাঠপর্যায়ে কাজ করবেন।

বুধবার নগর ভবনের মিলনায়তনে ‘নিজে বদলাই, ঢাকা বদলাবে’ প্রচারকে সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

৯ নম্বর ওয়ার্ডের মতিঝিল এলাকায় পরিবেশ উন্নয়ন, বায়ুদূষণ হ্রাস, ডেঙ্গু প্রতিরোধ এবং নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে ‘আঙিনা পরিষ্কার, শহর পরিষ্কার’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, একটি শহরকে পরিচ্ছন্ন রাখা শুধুমাত্র সিটি করপোরেশনের একক দায়িত্ব নয়; এর জন্য নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন রয়েছে। শহরের প্রতিটি বাড়ি, দোকান ও প্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্ন থাকলে পুরো নগরই বাসযোগ্য হয়ে উঠবে। আজ ৯ নম্বর ওয়ার্ডে যে কর্মসূচির সূচনা হলো, তা সমগ্র নগরের জন্য একটি অনুকরণীয় মডেল হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, সিটি ইন্সপেক্টরদের মুখ্য কাজ হবে নাগরিকদের সচেতন করা এবং পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে সহযোগিতা করা।

‘আছি বাংলাদেশ’র উদ্যোগ ও সহযোগিতার প্রশংসা করে তিনি উল্লেখ করেন, স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতার মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। রোগব্যাধি প্রতিরোধে এই উদ্যোগ নগরবাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নাগরিকরা যদি সচেতন হন, তবে ডেঙ্গুর প্রকোপ, ধুলাবালি, বায়ুদূষণ ও জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে হ্রাস পাবে।

মতিঝিল ৯ নং ওয়ার্ড একটি আদর্শ ওয়ার্ডে পরিণত হলে পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান প্রশাসক।

কর্মসূচির মূল কার্যক্রম হবে ১০টি জোনে বিভক্ত করা। মতিঝিল এলাকা ১০টি ভাগে বিভক্ত করে ২০ জন সিটি ইন্সপেক্টর মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করবেন।

এই সিটি ইন্সপেক্টররা সরাসরি যোগাযোগ ও পরামর্শ দেবেন। তারা বাড়ি, দোকান ও প্রতিষ্ঠানে গিয়ে নাগরিকদের সঙ্গে যোগাযোগ করবেন, সচেতনতামূলক লিফলেট বিতরণ করবেন এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

নাগরিকদের রেটিং ও সামাজিক প্রচার হবে। নাগরিকরা নির্ধারিত স্থানে বর্জ্য ফেলাসহ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি না তা তদারকি ও জরিপ করা হবে। এর মাধ্যমে দায়িত্বশীল ও দায়িত্বহীন নাগরিকদের চিহ্নিত করে সামাজিকভাবে প্রচার করা হবে।

অনুষ্ঠানে ‘আছি বাংলাদেশ’র প্রতিনিধিরা, সিটি ইন্সপেক্টররা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে আগমন উপলক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব প্রিন্সকে সাংবাদিক ঐক্য ফোরামের ফুলেল শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি, ময়মনসিংহ

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


গৌরীপুরে আগমন উপলক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব প্রিন্সকে সাংবাদিক ঐক্য ফোরামের ফুলেল শুভেচ্ছা
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স-এর আগমন উপলক্ষে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (১০ জুন ২০২৬) বিকেল ৩টায় গৌরীপুর জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা ফুলের তোড়া দিয়ে তাঁকে বরণ করে নেন।
এ সময় গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. এইচ টি তোফাজ্জল, কোষাধ্যক্ষ মো. আব্দুল কাদির, দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সিনিয়র সদস্য কাজী আব্দুল্লাহ আল আমীন এবং সদস্য জাহাঙ্গীর আকন্দ, সুপক রঞ্জন উকিল, হলি সিয়াম শ্রাবণ, আব্দুর রউফ দুদু ও আশিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিক সমাজের বিভিন্ন বিষয় নিয়েও সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের অর্থনীতিতে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


দেশের অর্থনীতিতে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

সরকার দেশের অর্থনীতিতে স্বস্তি ফেরাতে কাজ করছে। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বৃহস্পতিবার (১০ জুন) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় এই কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় এবং মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বাড়ছে। এছাড়া, বিনিয়োগ না আসায় কর্মসংস্থান বাড়ানো যাচ্ছে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তবে তিনি আরও উল্লেখ করেন, সরকার বিভিন্ন নৃ-গোষ্ঠীদের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। সেইসাথে, সব সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%