মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি, ময়মনসিংহ
১১:২৫ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার দেশের অর্থনীতিতে স্বস্তি ফেরাতে কাজ করছে। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বৃহস্পতিবার (১০ জুন) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় এই কথা বলেন।
মন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় এবং মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বাড়ছে। এছাড়া, বিনিয়োগ না আসায় কর্মসংস্থান বাড়ানো যাচ্ছে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
তবে তিনি আরও উল্লেখ করেন, সরকার বিভিন্ন নৃ-গোষ্ঠীদের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। সেইসাথে, সব সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুর মহানগরীতে এক মাসের মধ্যে ৯১টি মাদক মামলায় মোট ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে গড়ে প্রতিদিন তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের ৬টি থানায় গত মে মাসে মোট ১৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, গত মাসে প্রায় ৮ কেজি গাঁজা, ১ হাজার ২৪৯ পিস ইয়াবা, ৩০ লিটার চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে পুলিশ কমিশনার কার্যালয় মিলনায়তনে মাসিক সভায় এ তথ্য জানানো হয়।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব নরেশ চাকমা, তোফায়েল আহমেদসহ উপ-পুলিশ কমিশনার এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।
সভায় জানানো হয়েছে, ১৪৬টি মামলার মধ্যে মাদক মামলা ৯১টি, অস্ত্র আইনে ১টি, নারী ও শিশু নির্যাতন ৫টি, ধর্ষণ ২টি, চুরি ১২টি এবং অন্যান্য ৩৫টি মামলা রয়েছে। এছাড়া, মাদকবিরোধী অভিযানে এক মাসে ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। মে মাসে প্রায় ৮ কেজি গাঁজা, ১ হাজার ২৪৯ পিস ইয়াবা, ৩০ লিটার চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেছেন, রংপুরবাসীকে শান্তিপূর্ণ পরিবেশ উপহার দিতে আরপিএমপির প্রতিটি ইউনিটে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা তাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদে পিলখানা হত্যা, সাগর-রুনি, ওসমান হাদি ও জুলাই হত্যাসহ সব হত্যার বিচার চেয়েছেন জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। বুধবার সংসদে তিনি এ দাবি জানান।
জামায়াতের নারী এমপি রোকেয়া বেগম বলেন, "পিলখানা হত্যা, সাগর-রুনি, ওসমান হাদি জুলাই হত্যাসহ সব হত্যার বিচারকার্যের গতি তরান্বিত করার আহ্বান জানাচ্ছি।"
এদিকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, "বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়, এটি জনগনের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন।" বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্ক-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, "বাজেট হেল্পডেস্ক সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত গবেষণামূলক তথ্য ও উপাত্ত সরবরাহের মাধ্যমে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে।"
উল্লেখ্য: ছোট্ট বয়সে রাজপথে নেমে জীবন দেওয়া শিশু জাবির ইব্রাহিম। তিনি চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের পরিবারের চোখের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নোয়াখালীতেও একটি বিয়ে করার অনুরোধ জানান। বুধবার তিনি সংসদে এই অনুরোধটি করেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, জ্বালানিমন্ত্রীর শ্বশুর বাড়ি নাটোরে, তাই তিনি নাটোরকে প্রায়োরিটি দেবেন। সুতরাং তাকে আমি জানাতে চাই, তিনি যেন নোয়াখালীতেও একটি বিয়ে করেন।
উত্তরে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জামায়াতের এমপির দিকে ইশারা করে বলেন, "আমার সামনে উনারা বসে আছেন। তারা শরিয়া আইন ভালো বোঝেন। অবশ্য আমার এখন তিনটা বাকি আছে। কিন্তু আমার শখ নেই। যেটা করেছি সেটাই যথেষ্ট।"
এদিকে, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়, এটি জনগনের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন।
বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্ক-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বাজেট হেল্পডেস্ক সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত গবেষণামূলক তথ্য ও উপাত্ত সরবরাহের মাধ্যমে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ