ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বান্দরবানে অস্ত্রসহ কেএনএ সদস্যকে আটক


বান্দরবানে অস্ত্রসহ কেএনএ সদস্যকে আটক

বান্দরবানের থানচিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) এক সদস্য আটক হয়েছেন। আটক হওয়া ব্যক্তির নাম যৌতলাং বম।

শনিবার (৪ জুলাই) সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলার থানচি উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। অভিযান শেষে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) সদস্যরা বান্দরবান রিজিয়নের অন্তর্গত রুমা ও থানচির দুর্গম বিভিন্ন এলাকায় অবস্থান করে আছে। এই সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল গত ২৮ জুন থেকে এসব এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

আরও পড়ুন: কাউখালীতে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনাও ঘটেছে। ধারাবাহিক এই অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএর ওই সদস্যকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, ‘থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের মানবিক রাজনীতি দৃষ্টান্ত স্থাপন করেছে: প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


তারেক রহমানের মানবিক রাজনীতি দৃষ্টান্ত স্থাপন করেছে: প্রিন্স

বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক ও অনাড়ম্বর দৃষ্টিভঙ্গি অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারেক রহমানের মানবিক রাজনীতি এবং কর্মপরিকল্পনা জনকল্যাণে অনন্য নজির স্থাপন করেছে।

গতকাল শুক্রবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মতবিনিময় সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, ইউনিয়নের উন্নয়ন, তৃণমূল পর্যায়ের সংগঠন শক্তিশালীকরণ, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রিন্স আরও বলেন, তারেক রহমান মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার কারিগর হিসেবে আবির্ভূত হয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণে তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। পরিবর্তনের এই যাত্রায় নেতা-কর্মীদেরও সমান তালে কাজ করতে হবে এবং সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

এছাড়া তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের ধারাবাহিকতা তারেক রহমানের নেতৃত্বে প্রতিফলিত হয়েছে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হিসাবে তারেক রহমান দাঁড়িয়ে আছেন। সহযোগিতা করা নেতা-কর্মীদের জন্য এটি অত্যন্ত অপরিহার্য।

বক্তব্যে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনীতিকে জনসেবার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। নেতা-কর্মীদের মানুষের পাশে থেকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পরিচয়।

এ সময় তিনি নারী ও শিশু নির্যাতন, মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, দুর্নীতি এবং সকল সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেছেন, প্রতিটি ওয়ার্ডে বিএনপি’র নেতা-কর্মীদের সমাজের শান্তি, নিরাপত্তা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো নেতা বা কর্মী যদি সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে এবং বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত হন, তবে সে যত বড় নেতা বা জনপ্রিয় বা ত্যাগীই হোন, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কোনো অপরাধীকে রক্ষা করা হবে না।’ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি এ বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, উন্নত ও আলোকিত হালুয়াঘাট গড়ে তোলার কার্যক্রম সফলভাবে এগিয়ে যাবে। এ লক্ষ্যে অচিরেই ধুরাইল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ত্যাগী, পরীক্ষিত ও জনসম্পৃক্ত নেতা-কর্মীদের নিয়ে দল পুনর্গঠনের কাজ শুরু করা হবে। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডও ত্বরান্বিত করা হবে।

সভায় তিনি নেতা-কর্মীদের প্রতি ব্যক্তিগত বিরোধ ভুলে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী নিজেদের পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি’র আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, মিজানুর রহমান মিজান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ময়না, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি উপস্থিত ছিলেন।

এছাড়াও ধুরাইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রীকে ফাঁকা কক্ষে নেওয়ার অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


ছাত্রীকে ফাঁকা কক্ষে নেওয়ার অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে

খুলনার ডুমুরিয়া উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ফাঁকা কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম (৫৭) নামে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের সূত্র ও পারিবারিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে একটি ফাঁকা কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সময়ে শিশুটির চিৎকার শোনার পর তার এক সহপাঠী ঘটনাস্থলে এসে বিষয়টি প্রত্যক্ষ করে। পরে তারা বিদ্যালয়ের অপর এক শিক্ষককে বিষয়টি অবগত করলেও তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় ছুটির পর ভুক্তভোগী শিশুটি ও তার সহপাঠী বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এরপর অভিভাবকরা শিশুটিকে নিয়ে ডুমুরিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামকে তার বাড়ির পাশের একটি দোকান থেকে গ্রেপ্তার করে। বিদ্যালয়ের এক অভিভাবক জাকির গাজী জানিয়েছেন, নজরুল ইসলামের বিরুদ্ধে এর আগেও অনুরূপ অভিযোগ উঠেছিল এবং তিনি কারাভোগও করেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে মামলা (মামলা নং-০২, তারিখ : ৩ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির পাশেই দাফন ১৪ মাসের নাতনি জাহরা মোহাম্মাদীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


খামেনির পাশেই দাফন ১৪ মাসের নাতনি জাহরা মোহাম্মাদীর

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির আনুষ্ঠানিক জানাজা শনিবার তেহরানে শুরু হয়। ইসলামিক প্রজাতন্ত্রের পতাকায় মোড়ানো খামেনির কফিন চত্বরে নিয়ে আসা হয়। কফিনের ওপরে তার পরিচিত কালো পাগড়িটি রাখা ছিল। তার পাশেই নিহত পরিবারের সদস্যদের মরদেহও রাখা হয়।

আলি খামেনির কফিনের পাশাপাশি আরো চারটি কফিন রাখা হয়েছে, যার মধ্যে একটি শিশুর কফিনও রয়েছে। শিশুর কফিনটি আলী খামেনির ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির। সব কফিনই ইরানের জাতীয় পতাকায় মোড়ানো।

এছাড়াও যে মরদেহগুলো রয়েছে সেগুলো হলো, তার মেয়ের জামাই মেসবাহ উল হুদা বাঘেরি, তার সবচেয়ে বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, তার ছেলের বউ ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেলের।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলি খামেনি এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। এরপর থেকেই দেশজুড়ে শোক পালন করা হচ্ছে এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ সমবেত হচ্ছেন।

ছয় দিনব্যাপী দাফন অনুষ্ঠানের জন্য খামেনির মরদেহ শুক্রবার তেহরানে আনা হয়। এই সময় তার মরদেহ ইরান ও প্রতিবেশী ইরাকের বিভিন্ন শহরে নেওয়া হবে।

শনিবার সকালে জনসাধারণের জন্য গ্র্যান্ড মোসাল্লা খুলে দেওয়ার আগে শুক্রবার রাত থেকেই শত শত সমর্থক সেখানে অপেক্ষা করছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী তিন দিনে শুধু তেহরানেই ১৫ থেকে ২০ মিলিয়ন মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। আজ সকালে ফটক খোলার পরই হাজার হাজার মানুষ জানাজা অনুষ্ঠানে অংশ নিতে ভেতরে প্রবেশ করেন।

অল্প সময়ের মধ্যেই বিশাল প্রাঙ্গণ শোকাহত মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়।

বার্তা সংস্থা এএফপি জানায়, অনেক শোকাহত ব্যক্তি লাল ব্যানার বহন করছিলেন, যা প্রতিশোধের দাবির প্রতীক হিসেবে পরিচিত। এ সময় তারা ‘আমেরিকার মৃত্যু হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দেন।

২৭ বছর বয়সী এক শোকাহত ব্যক্তি বলেন, ‘আমি আমার প্রিয় নেতা আলী খামেনিকে শেষ বিদায় জানাতে এসেছি। এমন দিন দেখতে হবে, কখনো ভাবিনি। এই মর্মান্তিক ঘটনার আগে যদি আমি মারা যেতাম!’

শুক্রবার ইরানের শীর্ষ কর্মকর্তারাও প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় দেশটির পার্লামেন্ট স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অন্যতম প্রধান প্রতিনিধি মোহাম্মদ বাগের গালিবাফকে আবেগাপ্লুত ও অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায়।

জানাজার অনুষ্ঠানে অংশ নেওয়া শীর্ষ ইরানি কর্মকর্তাদের মধ্যে ছিলেন আহমদ ওয়াহিদি। একই হামলায় তার পূর্বসূরি নিহত হওয়ার পর তিনি ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। ভারতের পক্ষ থেকে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করছেন সৈয়দ আতা হাসনাইন এবং পবিত্র মার্গারিটা।

প্রয়াত নেতা আলী খামেনির কফিন সোমবার পর্যন্ত তেহরানে রাখা হবে। ওই দিন রাজধানীজুড়ে একটি শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার মরদেহ নেওয়া হবে ধর্মীয় নগরী কোমে। বুধবার তা প্রতিবেশী ইরাকের পবিত্র শহরগুলোতে নিয়ে যাওয়া হবে। সবশেষে বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের নিজ শহর মাশহাদে আলী খামেনিকে দাফন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলা দেওয়ার কথা বলে শিশুকে ঘরে নেওয়ার অভিযোগ জাকার শেখের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


কলা দেওয়ার কথা বলে শিশুকে ঘরে নেওয়ার অভিযোগ জাকার শেখের বিরুদ্ধে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তারাইল গ্রামে ৮ বছর বয়সী এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে কলা দেওয়ার কথা বলে ঘরে নিয়ে আটকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি জাকার শেখকে (৫৮) আটক করেছে পুলিশ।

প্রেক্ষাপট অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার তারাইল গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার সাথে সাথে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।

পুলিশ এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে যে, ঘটনার সময় দুপুরে শিশুটিকে পানি আনতে বাইরে পাঠানো হলে প্রতিবেশী জাকার শেখ কলা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যান। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা করেন বলেও অভিযোগ ওঠে। এ সময় শিশুটি চিৎকার শুরু করায় তার মা মনিরা বেগম ঘটনাস্থলে ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।

ভুক্তভোগী শিশুর বাবা আলাল শেখ জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তার অনুপস্থিতির সুযোগে অভিযুক্ত ব্যক্তি তার মেয়ের উপর এমন একটি অমানবিক নির্যাতনের চেষ্টা করেন। শিশুর চিৎকার শুনে তার স্ত্রী দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। ভুক্তভোগী শিশু ও অভিযুক্তকে থানা নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় নারীবিষয়ক ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানোর কথা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%