ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের অপসারণ দাবিতে চট্টগ্রামে মানববন্ধন


ইসলামী ব্যাংক চেয়ারম্যানের অপসারণ দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রামে গ্রাহকেরা ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের আগ্রাবাদে ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে।

গ্রাহকেরা অভিযোগ করেছেন, ব্যাংকের বর্তমান পরিচালনা ব্যবস্থা এবং গ্রাহকদের স্বার্থের কথা চিন্তা করে চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণ করা প্রয়োজন। এই অবস্থায় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, ইসলামী ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ব্যাংকের স্বার্থ এবং আমানতকারীদের প্রত্যাশা হচ্ছে যে দ্রুত চেয়ারম্যানকে অপসারণ করা হবে। তারা আশা প্রকাশ করেছেন, গ্রাহকদের কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

কর্মসূচিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ ছাড়া আরও বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডবলমুরিং থানার পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পরে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলে আন্দোলনকারীরা স্থান ত্যাগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন চেয়ারম্যান অপসারণের দাবিতে রাজশাহীতে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


নতুন চেয়ারম্যান অপসারণের দাবিতে রাজশাহীতে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে মানববন্ধন

রাজশাহীতে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এটি ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলুপট্টি মোড়ে এই মানববন্ধন কর্মসূচিটি পালন করা হয়। মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংকে গ্রাহকদের আস্থা ও স্বার্থকে উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বক্তারা দাবি করেন, নতুন চেয়ারম্যানকে অপসারণ করে ব্যাংককে প্রকৃত অর্থে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

বক্তারা আরও বলেন, রাতারাতি ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তন করে দায়িত্ব পাওয়া এমন ব্যক্তিদের বিরুদ্ধে অতীতে আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এই কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে নিজেদের আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এছাড়া বক্তারা বলেন, আমরা ইসলামী ব্যাংকের গ্রাহক। আমাদের কষ্টার্জিত অর্থ এই ব্যাংকে গচ্ছিত রয়েছে। অতীত বিতর্কিতদের হাতে ব্যাংকের দায়িত্ব তুলে দিলে গ্রাহকদের স্বার্থ হুমকির মুখে পড়বে। এ আমরা এ নিয়োগ বাতিল করে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার দাবি জানাই। তারা আরো বলেন, বর্তমান দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। গ্রাহকদের আমানত রক্ষা ও ব্যাংকের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, মাওলানা নুরুজ্জামান, সালাহউদ্দিন আহমেদ, কামরুজ্জামান সোহেল ও ফরিদ উদ্দিন আখতার সহ অন্যান্য বক্তাগণ। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ইসলামী ব্যাংকের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে শান্তিরক্ষী সদস্য রাখা অপরিহার্য: গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


লেবাননে শান্তিরক্ষী সদস্য রাখা অপরিহার্য: গুতেরেস

জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস সোমবার বলেছেন, লেবাননে চলতি বছর জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মেয়াদ শেষ হলেও দেশটিতে শান্তিরক্ষী সদস্যদের উপস্থিতি বজায় রাখা অপরিহার্য। তবে এই প্রস্তাবের বিরোধিতা করতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

খবর বার্তা সংস্থা এএফপির।

গত আগস্টে যুক্তরাষ্ট্রের চাপে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নেয় যে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর (ইউনিফিল) মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। তবে একই সঙ্গে নিরাপত্তা পরিষদ গুতেরেসকে ১ জুনের মধ্যে এমন কিছু বিকল্প প্রস্তাব দেওয়ার অনুরোধ জানায়, যাতে মেয়াদ শেষ হওয়ার পরও জাতিসংঘের শান্তিরক্ষীরা লেবাননে থেকে যেতে পারেন। বিশেষ করে, ১২০ কিলোমিটার দীর্ঘ ‘ব্লু লাইন’ পর্যবেক্ষণের জন্য শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি জরুরি বলে উল্লেখ করা হয়।

লেবানন ও ইসরাইলের মধ্যকার প্রকৃত সীমারেখা হিসেবে পরিচিত এই অঞ্চল বর্তমানে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। নিরাপত্তা পরিষদে জমা দেওয়া এক প্রতিবেদনের বরাত দিয়ে সোমবার এএফপির জানায়, গুতেরেস তিনটি বিকল্প প্রস্তাব তুলে ধরেছেন। এ সব প্রস্তাবে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও লেবাননের সশস্ত্র বাহিনীকে সহায়তার জন্য প্রায় ২ হাজার থেকে সাড়ে ৫ হাজারের বেশি জাতিসংঘ সদস্য মোতায়েনের কথা বলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রস্তাবিত সব বিকল্পের ক্ষেত্রেই উত্তেজনা প্রশমিত করা, সংলাপ, যোগাযোগ ও সমন্বয় জোরদার করা এবং লেবাননের সশস্ত্র বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যদের উপস্থিতি প্রয়োজন হবে। দীর্ঘমেয়াদে সংঘাতের স্থায়ী সমাধান অর্জনের লক্ষ্যেই এই উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শান্তিরক্ষী প্রত্যাহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ বর্তমানে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কিছু এলাকা এখনো ইসরাইলি সেনাদের দখলে রয়েছে। একই সময়ে কয়েক দশকের বৈরিতা অবসানের লক্ষ্যে ইসরাইল ও লেবানন সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে।

বর্তমানে ইউনিফিলে প্রায় ৫০টি দেশের সাড়ে ৭ হাজার শান্তিরক্ষী সদস্য রয়েছেন। তারা দক্ষিণ লেবাননে ব্লু লাইনের কাছাকাছি এলাকায় মোতায়েন রয়েছে। ১৯৭৮ সাল থেকে ইউনিফিল লেবানন ও ইসরাইলের মধ্যে শান্তি বজায় রাখার জন্য কাজ করে আসছে। তবে তাদের উপস্থিতি সত্ত্বেও দুই পক্ষের মধ্যে বিভিন্ন সময় সংঘাতের ঘটনা ঘটেছে।

লেবাননের একাধিক সূত্র এএফপিকে জানিয়েছে, হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দেওয়া বৈরুত সরকার ইউনিফিলের মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে জাতিসংঘের উপস্থিতি বজায় রাখার পক্ষে। জাতিসংঘে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত আহমদ আরাফা বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতি লেবাননের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে, একদিকে ইসরাইলি সেনা প্রত্যাহার নিশ্চিত করা ও অন্যদিকে পুরো ভূখণ্ডে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এই সহায়তা অত্যন্ত জরুরি।’ এ সময় তিনি গুতেরেসের প্রতিবেদনের জন্য তাকে ধন্যবাদ জানান।

জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন, ‘ইউনিফিলের মেয়াদ শেষ হতে চলেছে, তাই নিরাপত্তা পরিষদের উচিত দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া, যাতে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকে এবং কোনো নিরাপত্তা শূন্যতা তৈরি না হয়।’ অন্যদিকে, গত আগস্টে ইউনিফিলের মেয়াদ বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরাইল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমার-ভিনিদের বিশ্বকাপ যাত্রা শুরু তিন তারকা ফুটবলারকে ছাড়াই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


নেইমার-ভিনিদের বিশ্বকাপ যাত্রা শুরু তিন তারকা ফুটবলারকে ছাড়াই

আর মাত্র ৯ দিন পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। ইতোমধ্যে দলগুলো তাদের নির্ধারিত ক্যাম্পে যোগ দিতে শুরু করেছে। এই তালিকায় এবার নাম লিখিয়েছে ব্রাজিল।

মঙ্গলবার (২ জুন) ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার জুনিয়র নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্বকাপের জন্য নির্ধারিত ব্রাজিল জাতীয় দলের বিমানে সতীর্থদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নেইমার। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবাই মিলে।’

নেইমারের ইনস্টাগ্রামে প্রকাশিত বিশ্বকাপ স্কোয়াডের ছবিটি বিমানেই তোলা। তিনি এখানে ব্রাজিল ফুটবল ফেডারেশনের জাদুঘরে থাকা একটি বিশ্বকাপ ট্রফির ছবিও যুক্ত করেছেন। ৩৪ বছর বয়সী এই সান্তোস ফরোয়ার্ড ছবির মাধ্যমে ভক্তদের কাছে একটি বার্তা দিয়েছেন।

আনচেলত্তির শিষ্যরা রিও ডি জেনিরোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। একই ছবি পোস্ট করে ব্রাজিলের আরেক তারকা ফরোয়ার্ড রাফিনিয়াও প্রায় একই ক্যাপশন ব্যবহার করেছেন, ‘চলো সবাই মিলে।’

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো’র তথ্যমতে, সোমবার রাতে নিউজার্সির উদ্দেশ্যে সান্তোস স্ট্রাইকারকে নিয়ে উড়াল দিয়েছে দেশটির বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়রা। তবে সেখানে ২৩ ফুটবলারের মধ্যে তিনজন অনুপস্থিত ছিলেন। এর কারণ আগে থেকেই জানা ছিল।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল গত ৩০ মে মধ্যরাতে অনুষ্ঠিত হয়েছে। এই কারণে ব্রাজিলের তিন ফুটবলার সেই ম্যাচ শেষে জাতীয় দলের স্কোয়াডে যোগ হওয়ার কথা।

ফলে টানা দ্বিতীয়বার শিরোপাজয়ী পিএসজির মার্কিনিয়োস এবং রানারআপ আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও গ্যাব্রিয়েল মাগালায়েস বর্তমানে বিশ্বকাপ বিমানে নেই।

গত রোববার ঐতিহাসিক মারাকানায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্বাগতিক ব্রাজিল ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে পানামাকে। তবে নেইমার এখনও চোট পুনর্বাসনে থাকায় সেই ম্যাচ খেলতে পারেননি। তবুও ভক্তরা তার নাম ধরে স্লোগান দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীদের নজর থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।

রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণে প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৭৫ সেন্ট নিচে নেমে ৯৪ দশমিক ২৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, অপরিশোধিত তেলের আরেকটি গুরুত্বপূর্ণ মানদণ্ড মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) এর দাম ৮৫ সেন্ট কমে ৯১ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে।

দুই ধরনের তেলের মূল্যমানের মধ্যে বড় ধরনের উল্লম্ফন দেখার ঠিক এক দিন পরে এই দরপতন ঘটলো।

যদিও গত সোমবার তেলের দাম বেড়ে গিয়েছিল, তবে চলতি যুদ্ধবিরতি এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আরও একটি ব্যাপকভিত্তিক চুক্তির সম্ভাবনার কারণে মে মাসে তেলের দাম ১৬ শতাংশেরও বেশি কমেছিল।

বাজার সংশ্লিষ্টরা আশা করছিলেন, এই চুক্তির ফলে ইরানের তেল রপ্তানি বাড়বে এবং বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধি পাবে।

ফিলিপ নোভার সিনিয়র মার্কেট অ্যানালিস্ট প্রিয়াঙ্কা সাচদেভা বলেছেন, ‘যদিও বাজার সংশ্লিষ্টরা এই সম্ভাব্য চুক্তির ফলে অনিশ্চয়তা কাটিয়ে উঠবে বলে আশা করেছিলেন, তবে আজ সকাল পর্যন্ত তেলের বাজারের কোনো অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যায়নি।’

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%