ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নয়াপল্টনে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের


নয়াপল্টনে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট রাজধানীতে সমাবেশ করার পরিকল্পনা ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ সমাবেশটি রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে মিন্টো রোডে বিরোধী দলের নেতার বাসভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কর্মসূচির কথা জানান জোটের সমন্বয়ক এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেছেন, “নির্বাচনের আগে সরকার জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানও সনদের পক্ষে ভোট চেয়েছিলেন। জনগণ গণভোটে জুলাই সনদের পক্ষে রায় দিলেও তা বাস্তবায়নে সরকার কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।”

আরও পড়ুন: ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের আহ্বান

তিনি অভিযোগ করেন, সরকার জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করছে এবং নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।

তার ভাষ্য অনুযায়ী, “বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে সাম্প্রতিক সময়ে দলীয় বিবেচনায় নজিরবিহীন নিয়োগ দেওয়া হচ্ছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।”

হামিদুর রহমান আযাদ আরও বলেন, “দেশে আবারও অনিয়ম ও দুর্নীতির বিস্তার ঘটছে। এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট।”

বৈঠকে সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের উপর বিএনপির সন্ত্রাসীদের বর্বর হামলার নিন্দা জানানো হয় এবং এর সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সভায় ৫ আগস্ট রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলের ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: শিক্ষকদের সাংবাদিকতা করার অনুমতি নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান অ্যাড. আনোয়ারুল ইসলাম চাঁন প্রমুখ।

প্রসঙ্গত, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গত কয়েক মাস ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে ১১ দলীয় জোট, যার মধ্যে বিভাগীয় সমাবেশ, জেলা ও মহানগরে বিক্ষোভ, গণমিছিল এবং বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

জোটের নেতারা দীর্ঘদিন ধরেই সরকারের কাছে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে তিন মাসে তিন সংঘর্ষ, আহত ৯ শিক্ষার্থী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০১:০০ এম


ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি সোনারগাঁও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, উন্নয়ন প্রকল্প এবং ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বৃক্ষরোপণ ও হুইলচেয়ার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পরবর্তীতে বিভাগীয় কমিশনার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি সরকারি সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ত্বরান্বিত করা এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্বশুরবাড়ির নির্যাতনে ভারতীয় শিক্ষিকার আত্মহত্যা, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০১:০১ এম


শ্বশুরবাড়ির নির্যাতনে ভারতীয় শিক্ষিকার আত্মহত্যা, ভিডিও ভাইরাল

ভারতের দেহরাদুনে শ্বশুরবাড়ি ও স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে এক সরকারি স্কুল শিক্ষিকা আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। মৃত্যুর আগে তিনি এক ভিডিও রেকর্ড করে রেখে গেছেন, যা এখন নেট দুনিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, চোখ থেকে অনবরত গড়িয়ে পড়া পানি, মায়ের কাছে ক্ষমা প্রার্থনা এবং বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে লাগাতার ‘অপয়া’ বা ‘অভিশপ্ত’ বলে গালমন্দ করার জন্য আক্ষেপ করছেন তিনি। 

দেহেরাদুনের দোইওয়ালা এলাকার বাসিন্দা ও সরকারি শিক্ষিকা সৃষ্টি কান্ধারির সঙ্গে গত বছরের নভেম্বরে বিয়ে হয়েছিল আরেক সরকারি কর্মচারী সৌরভ রাতুড়ির। বিয়ের মাত্র আট মাসের মাথায় সৃষ্টি বুধবার আত্মহত্যা করেন। আত্মহত্যার ঠিক আগে রেকর্ড করা ৯০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সৃষ্টি অঝোরে কাঁদছেন এবং কান্না সামলে ভিডিও শুরু করার প্রায় ৩৫ সেকেন্ড পর প্রথম কথা বলেন।

ভিডিওতে সৃষ্টিকে বলতে শোনা যায়, “সরি মামণি, আমি এভাবে চলে যাচ্ছি। সবকিছু কেমন যেন বদলে গেছে। বিগত ছয় মাস ধরে আমি এসব সহ্য করছি... আর সহ্য করতে পারছি না। ওদের মানসিকতা কখনোই বদলাবে না। বিয়ের পর যা কিছু হয়েছে, তার সব কিছুর জন্য ওরা আমাকেই দায়ী করে এবং ‘অপয়া, অপয়া’ বলে ডাকতে থাকে।”

ঘটনার পর সৃষ্টির মা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, যৌতুকের জন্য তার মেয়েকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো এবং শ্বশুরবাড়ির লোকেরা তাকে ‘অপয়া’ ও ‘অশুভ’ বলে ডাকত। এই অভিযোগের ভিত্তিতে সৃষ্টির স্বামী সৌরভ, শাশুড়ি পরবীণা এবং ননদ চারুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

দোইওয়ালার সার্কেল অফিসার বন্দনা ভার্মা জানান, যৌতুকজনিত মৃত্যুর ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন ও লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেছে। ঘটনার তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে উদ্ধার হলো বিরল প্রজাতির ক্যান্টর কুকরি সাপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০১:০৬ এম


মৌলভীবাজারে উদ্ধার হলো বিরল প্রজাতির ক্যান্টর কুকরি সাপ

মৌলভীবাজারের একটি বসতঘর থেকে বিরল প্রজাতির ক্যান্টর কুকরি সাপ উদ্ধার করা হয়েছে। এটি একটি নির্বিষ সাপ, যা খুব একটা দেখা যায় না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাজিবাজার এলাকার নজরুল ইসলাম নামক এক ব্যক্তির বসতঘরে পরিবারের সদস্যরা সাপটি দেখতে পান।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, খবর পেয়ে সাপটি উদ্ধার করা হয়। এরপর এটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ক্যান্টর কুকরি সাপের আবাসস্থল ভারতের আসাম ও উত্তর-পূর্বাঞ্চল, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড এবং পূর্ব এশিয়ার বিভিন্ন বনাঞ্চল ও জনবসতির আশপাশ। সাধারণত, এ সাপের দৈর্ঘ্য ৭৫ সেন্টিমিটার বা তার কিছু বেশি হয়। এর শরীর সরু ও হালকা পাতলা এবং লেজের শেষ অংশ সূঁচালো।

সাপটির পিঠের দিকের রং হালকা বাদামি বা ধূসর। শরীরের দুই পাশে হলুদ-বাদামি রঙের রেখা দেখা যায়। এটি মূলত পোকামাকড় ও সরীসৃপের ডিম খেয়ে বেঁচে থাকে।

স্বভাবগতভাবে ক্যান্টর কুকরি খুবই শান্ত। ভয় পেলে এটি শরীর কুকড়ে ফেলে। এ সাপের মুখের ভিতরে থাকা বাঁকা ও ধারালো দাঁত গোর্খাদের ব্যবহৃত কুকরি তলোয়ার এর মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে কুকরি সাপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০১:১৮ এম


রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট (২৭)। বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে নগরীর শাহমখদুম থানা ও চন্দ্রিমা থানার পল্লবি আবাসিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সহকর্মীর বাড়িতে যাওয়ার পথে গাংপাড়া কবরস্থানের সামনে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। আহত ইব্রাহিম হোসেন সম্রাট বাংলাদেশ মেইল ২৪, দৈনিক সময়ের কাগজ, দৈনিক গণকণ্ঠ ও সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকায় কর্মরত রয়েছেন। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার বাসিন্দা। সংবাদ লেখা পর্যন্ত তিনি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন এবং তার জ্ঞান ফেরেনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে, একই ঘটনায় সাংবাদিক আবির শেখ, তার ছোট ভাই আব্রাহাম (৯), বড় বোন কারিমা (১৯), মা আফরোজা বেগম (৪২) এবং দাদি সোনিয়া (৭০) আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আবির শেখের দাবি, পুকুর খনন-সংক্রান্ত সংবাদ প্রকাশ এবং ছবি ও ভিডিও ধারণের জেরে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, ১৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা দুলাল ও হিরার নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%