ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

খালার বাড়িতে বেড়াতে এসে সোমেশ্বরীর স্রোতে প্রাণ গেল ১৬ বছরের সিফাতের


খালার বাড়িতে বেড়াতে এসে সোমেশ্বরীর স্রোতে প্রাণ গেল ১৬ বছরের সিফাতের

 

নেত্রকোনার দুর্গাপুরে খালার বাড়িতে বেড়াতে এসে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে প্রাণ হারিয়েছে সিফাত মিয়া (১৬) নামে এক কিশোর। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রানিখং এলাকার নদীঘাটে এ ঘটনা ঘটে।

নিহত সিফাত মিয়া একই ইউনিয়নের কাঁকড়াকান্দা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

আরও পড়ুন: হবিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসে ১৮,৬৬৯ জনের নিবন্ধন

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দুর্গাপুর উপজেলার বহেরাতলী গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে সিফাত। বুধবার দুপুরে খালাতো ভাই আলী হাসানকে সঙ্গে নিয়ে রানিখং এলাকার ঘাট দিয়ে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামে সে। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পানিতে তলিয়ে যেতে থাকে সিফাত।

এ সময় সিফাতকে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের চেষ্টা করেন আলী হাসান। দ্রুত একটি বাঁশ ছুড়ে দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করলেও নদীর তীব্র স্রোতের কারণে শেষ পর্যন্ত তাকে রক্ষা করা সম্ভব হয়নি।

পরে স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের সহায়তায় সিফাতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ হাসপাতালে পৌঁছায়। এ বিষয়ে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, নিহত কিশোরের মরদেহ হাসপাতালে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ঝালকাঠিতে স্কাউটসের বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত, আলোচনা হয়েছে কর্মপরিকল্পনা নিয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েটে পাইপ চুরির অভিযোগে জয় আটক, অভিভাবকের জিম্মায় হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


রুয়েটে পাইপ চুরির অভিযোগে জয় আটক, অভিভাবকের জিম্মায় হস্তান্তর

 রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পানির স্টিলের কল ও বিবিসি পাইপ চুরির অভিযোগে মোঃ হাসিবুর ইসলাম জয় (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে নিরাপত্তাকর্মীরা। পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কর্তৃপক্ষের মাধ্যমে তাঁকে তাঁর অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ.কে. ফজলুল হক হল এলাকায় পরিদর্শনের সময় তাকে আটক করা হয়।
আটক হাসিবুর ইসলাম জয়, সে মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার মোঃ আশিকুর ইসলামের (জুলমত) ছেলে।
রুয়েটের দায়িত্বরত পিসি মোঃ শাহিন আলম ও আনসার সদস্য মোঃ নাহারুল ইসলাম দায়িত্ব পালনকালে ওই যুবককে পাইপ চুরির সময় হাতেনাতে আটক করেন।
পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। কর্তৃপক্ষ আটক যুবকের অভিভাবককে ডেকে তাঁর জিম্মায় হস্তান্তর করেন।
পিসি মোঃ শাহিন আলম জানান, জিজ্ঞাসাবাদে হাসিবুর ইসলাম জয় রুয়েটের হিট ইঞ্জিন ল্যাব থেকে কিছু পিভিসি পাইপ নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে এবং তার কাছ থেকে চুরির মালামাল উদ্ধার করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া এলাকায় সরকারি রাস্তার পাশে থাকা বন বিভাগের ১৩টি গাছ অবৈধভাবে বিক্রি ও কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিটাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব আল মাসুদ বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মো. হাবিবুর রহমান ডাকুয়া, মো. বেলাল হোসেন আকন ও মো. হালিমসহ কয়েকজন মিলে সরকারি এসব গাছ আব্দুল আলিম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। গতকাল বুধবার গাছ ক্রেতা আব্দুল আলিম চারজন শ্রমিককে গাছ কাটতে পাঠায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পুলিশ বেলায়েত খান নামে এক শ্রমিককে আটক করে এবং বাকি শ্রমিকেরা পালিয়ে যায়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত শ্রমিককে ছেড়ে দেওয়া হয়। আটক বেলায়েত খান দাবি করেন, তিনি নির্দোষ। আব্দুল আলিম তাকেসহ অন্য শ্রমিকদের দিনমজুর হিসেবে গাছ কাটার জন্য পাঠিয়েছিলেন। গাছ কেনাবেচার বিষয়ে তিনি কিছুই জানেন না।
অভিযানের পর কেটে ফেলা সরকারি গাছগুলো জব্দ করা হয়েছে। তবে ঘটনার দিন সরকারি ছুটি থাকায় এ বিষয়ে স্থানীয় বন বিভাগের কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তিরা এবং গাছ ক্রেতা আব্দুল আলিম পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভাণ্ডারিয়া থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ: লীগ নেতা নোমান মৃধা গ্রে-প্তা-র

আন্তর্জাতিক ডেস্ক

জেলা প্রতিনিধি, পিরোজপুর

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ: লীগ নেতা নোমান মৃধা গ্রে-প্তা-র

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মো. ছালাম শেখ (৬১) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগে করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
আহত ছালাম শেখ বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের একটি পাকা সড়কে এ ঘটনা ঘটে। এজাহারে বলা হয়েছে, বাড়ি ফেরার পথে কয়েকজনের সঙ্গে ছালাম শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, বিএনপির কর্মীদের গালিগালাজ এবং দলটির কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ছালাম শেখকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

এ ঘটনায় নোমান হোসেন মৃধাসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, বৃদ্ধকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। বুধবার দুপুরে সাবেক চেয়ারম্যান নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব সংবাদদাতা ,মোঃসানি

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কারকাজ পরিদর্শন করেছেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজী। এ সময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়, দোয়া মাহফিলে অংশগ্রহণ, অসুস্থ শিশুর পরিবারের পাশে দাঁড়ানো এবং একটি মসজিদে গভীর নলকূপ স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে নিয়ামতি ইউনিয়নের পোরাচিনা গ্রামে গিয়ে তিনি ব্যক্তিগত অর্থায়নে চলমান সড়ক সংস্কারকাজ পরিদর্শন করেন। এর মধ্যে বিহারীপুর মাদ্রাসা থেকে দফাদার বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এবং ছোট পুয়াটা থেকে পোরাচিনা শিকদার বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক সংস্কারকাজ রয়েছে।

সোহেল ফরাজীর আগমন উপলক্ষে বিকেল ৩টায় স্থানীয়দের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ জুলহাস মৃধা, মন্নান শিকদার, জব্বার মৃধা ও অ্যাডভোকেট মাসুম হাওলাদারসহ শত শত স্থানীয় বাসিন্দা অংশ নেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত ব্যক্তিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এ সময় সোহেল ফরাজী পোরাচিনা গ্রামসহ নিয়ামতি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন তিনি।

পরে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে পোরাচিনা শিকদার বাড়ি জামে মসজিদ পরিদর্শন করেন। এ সময় মসজিদে পানি সরবরাহের সুবিধার্থে একটি গভীর নলকূপ স্থাপনের প্রতিশ্রুতি দেন।

এ ছাড়া পোরাচিনা গ্রামের বাসিন্দা তাজেম শিকদারের অসুস্থ ছোট ছেলে হুমায়ূন শিকদার ও তাঁর পরিবারের খোঁজখবর নেন সোহেল ফরাজী। পাশাপাশি পরিবারটির হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন তিনি।
ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তার প্রতিশ্রুতি এবং অসুস্থ শিশুর পরিবারের পাশে দাঁড়ানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%