০১:০০ এম
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি সোনারগাঁও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, উন্নয়ন প্রকল্প এবং ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বৃক্ষরোপণ ও হুইলচেয়ার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে বিভাগীয় কমিশনার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি সরকারি সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ত্বরান্বিত করা এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন