ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের বন্দর অবরোধ ঠেকাতে চেষ্টা করা ট্যাংকারে গুলি চালানোর দাবি যুক্তরাষ্ট্রের


ইরানের বন্দর অবরোধ ঠেকাতে চেষ্টা করা ট্যাংকারে গুলি চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে যে, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ এড়ানোর চেষ্টা করা একটি তেলবাহী ট্যাংকার জাহাজে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেওয়া হয়েছে। খবরটি প্রচার করেছে বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র, মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স এএফপিকে বলেছেন, 'জাহাজটির নাবিকরা এর আগে অন্তত চারবার অবরোধ অতিক্রমের চেষ্টা করার ফলে আমরা সেটিতে গুলি চালিয়ে অচল করে দিয়েছি।'

তিনি আরো বলেন, 'ক্রুদের বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা তা মানেনি। পরে ঘটনাস্থলে থাকা মার্কিন বাহিনী জাহাজের ইঞ্জিন কক্ষে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেয়। এখন জাহাজটি আর ইরানের দিকে যাচ্ছে না।'

আরও পড়ুন: কোনো অপশক্তিকে জাতীয় ঐক্য নষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্র ইউনিয়নের পদ ছাড়লেন মেঘমল্লার বসু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


ছাত্র ইউনিয়নের পদ ছাড়লেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সঙ্গ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাঈন আহমেদের পদত্যাগপত্রও গ্রহণ করা হয়েছে। এ ছাড়া একই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকে ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ সম্প্রতি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় তারা ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হতে পারে, যা উভয় সংগঠনের কার্যক্রম ও দায়বদ্ধতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা পদত্যাগপত্রে উল্লেখ করেন।

ছাত্র ইউনিয়ন জানায়, তাদের পদত্যাগের কারণ ও বর্তমান রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়ে এসেছে। একই ধরনের সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের আদর্শ, নীতি ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র ইউনিয়নের সাংগঠনিক কাঠামো অনুযায়ী, একই সময়ে একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন সংগঠনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরবর্তী রাষ্ট্রপতি প্রসঙ্গে যা বললেন রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


পরবর্তী রাষ্ট্রপতি প্রসঙ্গে যা বললেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এই বিষয়ে দলের উচ্চপর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার পর এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের পদত্যাগকৃত রাষ্ট্রপতির বিচারের দাবির বিষয়টিও হবে একটি দলীয় সিদ্ধান্ত। নব নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ব্যাপারে মেধাবী হবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দাবী করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলের বিভিন্ন পর্যায়ের ত্যাগীদের মূল্যায়ন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৯ বছর আগের প্রশ্নফাঁস আন্দোলনে ভারতের শিক্ষামন্ত্রীর ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


২৯ বছর আগের প্রশ্নফাঁস আন্দোলনে ভারতের শিক্ষামন্ত্রীর ছবি ভাইরাল

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে যখন আন্দোলন চলছে, তখন ঠিক ওই মুহূর্তে প্রায় তিন দশক আগের একটি ছবি নতুন করে আলোচনায় উঠে এসেছে। ছবিতে দেখা যায়, বর্তমান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ২০২১ সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৭ সালে ওডিশার একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পটভূমিতে ছাত্রদের আন্দোলনে ধর্মেন্দ্র প্রধান যোগ দিয়েছিলেন।

সে সময় তিনি ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জাতীয় সম্পাদক। তিনি ছাত্রনেতা হিসেবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আন্দোলন করেছিলেন। তখন তিনি সরকারের কোনও পদে ছিলেন না।

ওই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল ভুবনেশ্বরে ওডিশা সচিবালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেখানে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরবর্তীতে পুলিশ লাঠিচার্জের ফলে ধর্মেন্দ্র প্রধানও আহত হন এবং বলাও হয়েছে তার হাড় ভেঙে গিয়েছিল।

২৯ বছর আগের সেই আন্দোলনের ছবিগুলো এখন আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কারণ বর্তমানে ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

২০২৬ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। ঘটনার তদন্ত, গ্রেপ্তার এবং পুনরায় পরীক্ষা নেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জোরালো হয়েছে।

বিশেষ করে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলমান আন্দোলনে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সর্বাধিক গুরুত্বপূর্ণ দাবি হিসেবে সামনে এসেছে।

এভাবে ১৯৯৭ সালের ওই আন্দোলনের ছবিগুলো আবারও আলোচনায় এসেছে। অনেকেই মন্তব্য করছেন, যে ধর্মেন্দ্র প্রধান একসময় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছিলেন, এখন তাকে একই ধরনের ঘটনার কারণে কঠোর সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দোলনকারীদের নজরদারিতে ‘ফেসিয়াল রিকগনিশন’ ক্যামেরা বসাল মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


আন্দোলনকারীদের নজরদারিতে ‘ফেসিয়াল রিকগনিশন’ ক্যামেরা বসাল মোদি সরকার

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান ছাত্র আন্দোলনের মাঝে নয়াদিল্লির যন্তর মন্তরে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তিসমৃদ্ধ ক্যামেরা বসিয়েছে দিল্লি পুলিশ।

আন্দোলনস্থলে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ পথগুলোতে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এই তথ্য জানিয়েছে।

পুলিশের দাবি, আন্দোলনের সুযোগ নিয়ে কোনো পরোয়ানাভুক্ত অপরাধী বা অসামাজিক ব্যক্তি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সমালোচকরা জানিয়েছেন, মোদি সরকার এই পদক্ষেপ নিয়েছে ছাত্র আন্দোলন দমন করার জন্য।

দিল্লি পুলিশ জানিয়েছে, ক্যামেরায় ধারণ করা মুখাবয়ব রিয়েল টাইমে পুলিশের কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। যদি কোনো পরোয়ানাভুক্ত ব্যক্তি শনাক্ত হয়, তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিল্লি পুলিশের একজন কর্মকর্তা বলেন, এই প্রযুক্তির উদ্দেশ্য সাধারণ আন্দোলনকারীদের নজরদারি করা নয়। বরং জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করাই এর লক্ষ্য।

গত ২০ জুলাই যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ওই ঘটনায় আন্দোলনকারী ও পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, সাদা পোশাকধারী একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

বর্তমানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে কাকরোচ জনতা পার্টি সিজেপি। সংগঠনটির প্রধান দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও তারা জানিয়েছে।

এদিকে সিজেপির প্রতিনিধিরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে সিজেপি নেতা আশুতোষ রঙ্কা জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সরকার আরও সময় চেয়েছে। তবে অন্য দাবিগুলোর বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে এনডিটিভি সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। ক্ষমতাসীন বিজেপি তাঁর পক্ষেই অবস্থান নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%