০১:২৫ পি.এম
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে যখন আন্দোলন চলছে, তখন ঠিক ওই মুহূর্তে প্রায় তিন দশক আগের একটি ছবি নতুন করে আলোচনায় উঠে এসেছে। ছবিতে দেখা যায়, বর্তমান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ২০২১ সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৭ সালে ওডিশার একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পটভূমিতে ছাত্রদের আন্দোলনে ধর্মেন্দ্র প্রধান যোগ দিয়েছিলেন।
সে সময় তিনি ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জাতীয় সম্পাদক। তিনি ছাত্রনেতা হিসেবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আন্দোলন করেছিলেন। তখন তিনি সরকারের কোনও পদে ছিলেন না।
আরও পড়ুন: সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি
ওই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল ভুবনেশ্বরে ওডিশা সচিবালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেখানে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরবর্তীতে পুলিশ লাঠিচার্জের ফলে ধর্মেন্দ্র প্রধানও আহত হন এবং বলাও হয়েছে তার হাড় ভেঙে গিয়েছিল।
২৯ বছর আগের সেই আন্দোলনের ছবিগুলো এখন আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কারণ বর্তমানে ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
২০২৬ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। ঘটনার তদন্ত, গ্রেপ্তার এবং পুনরায় পরীক্ষা নেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জোরালো হয়েছে।
বিশেষ করে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলমান আন্দোলনে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সর্বাধিক গুরুত্বপূর্ণ দাবি হিসেবে সামনে এসেছে।
আরও পড়ুন: তানজিন তিশার মামলার অধিকতর তদন্তের নির্দেশ সিআইডিকে
এভাবে ১৯৯৭ সালের ওই আন্দোলনের ছবিগুলো আবারও আলোচনায় এসেছে। অনেকেই মন্তব্য করছেন, যে ধর্মেন্দ্র প্রধান একসময় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছিলেন, এখন তাকে একই ধরনের ঘটনার কারণে কঠোর সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন