০৫:১৯ পি.এম
শনিবার গভীর রাতে মালয়েশিয়ার আদিবাসীরা মধ্য মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যের ছোট শহর তাপাহর কাছে একটি বনাঞ্চল থেকে নিখোঁজ পর্বতারোহীকে জীবিত উদ্ধার করেছে। স্থানীয় সংবাদপত্রগুলোর খবরে এ তথ্য জানানো হয়েছে।
জঙ্গলে নিখোঁজ থাকার পরে ওই মালয়েশীয় পর্বতারোহী জাসলিনদা সালুদিনকে জীবিত উদ্ধারের বিষয়টি তার একবন্ধুর ভাষ্যমতে ‘অলৌকিক’ ছিল।
এ ঘটনায় দেশজুড়ে আলোচিত ব্যাপক অনুসন্ধান অভিযানও শেষ করে কর্তৃপক্ষ। কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানায়।
আরও পড়ুন: অভিজিতের পর আটক হলেন নেহা বোরা, দিল্লি পুলিশের হাতে
যেখানে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল, সেখান থেকে বেশ কিছুটা দূরে তাকে পাওয়া যায়। ৪৯ বছর বয়সী সালুদিনকে একজন অভিজ্ঞ পর্বতারোহী হিসেবে বিবৃত করা হয়েছে।
দুই সপ্তাহ আগে ট্রান্স স্পেনসার চ্যাপম্যান ট্রেকের সময় তাকে সর্বশেষ দেখা যায় বিপজ্জনক টিটিওয়াংসা রেঞ্জ পর্বতমালা ধরে ৩৪ কিলোমিটার দীর্ঘ এই কঠিন ট্রেকিং অভিযানে তাকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল।
নিখোঁজ হওয়ার আগে তিনি একা একটি বিশ্রাম শিবির থেকে গুনুং বাতু পুতিহ বা হোয়াইট রক মাউন্টেনে আরোহণের উদ্দেশ্যে রওনা হন।
তার নিখোঁজ হওয়ার ঘটনাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রথম পাতার খবর হয়ে ওঠে। তাকে খুঁজে বের করতে হেলিকপ্টার, স্থানীয় আদিবাসী সম্প্রদায় এবং মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের বিশেষজ্ঞ দল নিয়ে বড় ধরণের অনুসন্ধান অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
শনিবার বিকেলে স্থানীয় জেলেরা তাকে খুঁজে পান।
সালুদিন জানান, নদীর পানি পান করে এবং বুনো বেরি ও বনাঞ্চলের অন্যান্য উদ্ভিদ খেয়ে তিনি বেঁচে ছিলেন। তার বন্ধু হিশামুদ্দিন আহমাদ বলেন, ‘তিনি নিরাপদে উদ্ধার হয়েছেনÑ এ খবর শোনার পর মনে হয়েছে আমাদের প্রার্থনা কবুল হয়েছে। এটি সত্যিই অলৌকিক।’
উদ্ধারের পর সালুদিনকে হাসপাতালে নেওয়া হয়।
পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের অপারেশনসের সহকারী পরিচালক সাবারোদজি নর আহমাদ দ্য স্টার পত্রিকাকে বলেছেন, ‘তার শরীরে পোকামাকড়ের কামড়ের চিহ্ন রয়েছে। মাথাতেও কিছু ক্ষত আছে। তবে এগুলো সামান্য আঘাত।’
আরও পড়ুন: আদানির প্রকল্পে আদিবাসীদের জমি নিয়ে বিস্ফোরক অভিযোগ
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জাসলিনদাকে নিরাপদ রাখতে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বোন জাসলিনদাকে সুরক্ষা দেওয়ার জন্য’ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন