০৫:২৩ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন পাঁচটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৭ জুন) দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদের মধ্যে গরুগুলো একইদিন সকাল সাড়ে ১১টার সময় উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা এলাকায় জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদীর কর্ণঝোড়া বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এই সময় বাবেলাকোনা এলাকা থেকে মালিকবিহীন ভারতের পাঁচটি গরু জব্দ করা হয়। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে রেখে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়। জব্দকৃত গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
৩৯ বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের আওতায় কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, জব্দকৃত গরুগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের পর কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে। একইসঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপের স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল বহনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে ফিফা। সমর্থক সংগঠন ও বিভিন্ন দেশের শীর্ষ রাজনীতিকদের তীব্র সমালোচনার পর সংস্থাটি দর্শকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় ফিফা জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচগুলোতে দর্শকেরা সর্বোচ্চ ৫৯০ মিলিলিটার ধারণক্ষমতার একটি নরম প্লাস্টিকের, কারখানায় সিল করা একবার ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে এই নতুন নিয়মটি এখনও মেক্সিকোর ভেন্যুগুলোর জন্য প্রযোজ্য নয়। নিরাপত্তাজনিত কারণে শক্ত প্লাস্টিক কিংবা ধাতব নির্মিত পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর আগে ফিফার স্টেডিয়াম নীতিমালায় বলা হয়েছিল, দর্শকেরা এক লিটার পর্যন্ত ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল সঙ্গে নিতে পারবেন। কিন্তু গত মঙ্গলবার প্রকাশিত সংশোধিত নির্দেশিকায় পুনর্ব্যবহারযোগ্য বোতল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। তখন ফিফা যুক্তি দিয়েছিল, খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের জন্ম দেয়। কারণ বিশ্বকাপ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর অনেক অঞ্চলে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে পানির বোতল নিষিদ্ধ করাকে অযৌক্তিক বলে সমালোচনা করেন অনেকেই। ইংল্যান্ডের সমর্থক সংগঠন ‘দ্য ফ্রি লায়ন্স’ অভিযোগ করে, এই সিদ্ধান্তের মাধ্যমে দর্শকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ তৈরি করা হচ্ছে। তাদের মতে, সমর্থকদের বড় একটি অংশ এমনটাই মনে করেছে। উল্লেখ্য, বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে পানি, কোমল পানীয় ও জুস সরবরাহের একচেটিয়া অধিকার রয়েছে ফিফার দীর্ঘদিনের অংশীদার কোকাকোলার। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বর্তমানে টিভির চাকরিচ্যুত ৪ সাংবাদিকের বিষয় নিয়ে আলোচনা করেছেন।
রোববার সংসদ অধিবেশনের প্রশ্ন-উত্তর পর্বে হান্নান মাসউদ প্রশ্ন করে বলেন, 'আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলেছি। এখন যারা ক্ষমতার আসনে তাদেরাও সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেছেন। কিন্তু এ সরকার ক্ষমতায় আসার পর বেসরকারি টিভি চ্যানেলের ৪ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে।'
সংসদ সদস্য আরও বলেন, 'আমি জানতে চাই, এই চারজন সাংবাদিকের বিষয়টি এখন পর্যন্ত কেন সমাধান হয়নি। এই বিষয়ে সরকার কোনো তদন্ত করে দেখে কিনা? তাদেরকে চাকরিচ্যুত করা স্বাধীন সংবাদপত্রের ওপর হস্তেক্ষেপ কিনা সেটাও জানতে চাই।'
এর আগে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ সংসদ-সদস্যদের নাম জাতীয় সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়।
বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের শুরুতে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ মৃত্যুবরণকারী ১৬ জন সাবেক এমপির নাম সংসদে উত্থাপন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গ্রিসের থেসালোনিকিতে অনুষ্ঠিত 'চ্যাম্পিয়নস অফ দ্য ফিউচার একাডেমি' (COTFA) কার্টিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ১১ বছর বয়সী আতিকা মীর সব কটি রেস জিতে নিয়েছেন।
দুবাইভিত্তিক এই তরুণ রেসার জুনিয়র ক্যাটাগরিতে কোয়ালিফাইং, দুটি হিট রেস এবং ফাইনাল সবগুলোতেই প্রথম স্থান অধিকার করেছেন। এমনকি এই সিরিজের ইতিহাসে এক উইকেন্ডে চারটি সেশনেই জয়লাভ করা মাত্র তৃতীয় ড্রাইভার হিসেবে তিনি এই বিরল রেকর্ড গড়েছেন।
১১ থেকে ১৪ বছর বয়সী প্রতিযোগীদের জন্য নির্ধারিত ক্লাসে এটি আতিকার প্রথম সিজন। এই প্রতিযোগিতায় অধিকাংশ রেসারই আতিকার চেয়ে বেশি অভিজ্ঞ ছিলেন। কিন্তু, তা সত্ত্বেও তিনি ৫৬.৭৭ সেকেন্ডে ল্যাপ শেষ করে পোল পজিশন নিশ্চিত করেন এবং কোনো পর্যায়ে অন্য কোনো ড্রাইভার তার লিড ভাঙতে পারেনি।
সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, এই অভাবনীয় সাফল্যের ঠিক আগের দিনই আরেকটি ফাইনালে আতিকা দুর্ঘটনার শিকার হয়েছিলেন। কিন্তু পরের দিন ট্র্যাকে ফিরে এসে তিনি প্রতিটি সেশনে একচ্ছত্র আধিপত্য স্থাপন করেন। তার বাবা আসিফ মীর, যিনি ২০০০ সালে ভারতের প্রথম ন্যাশনাল কার্টিং চ্যাম্পিয়ন ছিলেন, মেয়ের এই আগ্রাসী এবং পেশাদার পারফরম্যান্সে অবাক হয়ে বলেন যে, আগের দিনের দুর্ঘটনার হতাশা থেকেই সম্ভবত সে এমন রাজকীয় পারফরম্যান্স প্রদর্শনের নেশা পেয়েছিল।
জম্মু ও কাশ্মীরে শেকড় থাকা আতিকা বর্তমানে বিশ্বের মাত্র তিনজন মেয়ের মধ্যে একজন এবং প্রথম ভারতীয় ও এশীয় নারী হিসেবে ফর্মুলা ওয়ান একাডেমির মর্যাদাপূর্ণ ডিসকভার ইওর ড্রাইভ ডেভেলপমেন্ট প্রোগ্রামে নির্বাচিত হয়েছেন। এই প্রোগ্রামটি তাকে কার্টিং চ্যাম্পিয়নশিপসহ অন্যান্য প্রতিযোগিতায় প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা প্রদান করছে।
গ্রিসের এই জয়ের পর পোডিয়ামে দাঁড়িয়ে যখন ভারতের জাতীয় সংগীত বাজছিল, তখন ১১ বছর বয়সী এই অপরাজিত রেসার এক নতুন ইতিহাস উদযাপন করছিলেন। এর আগেও ২০২১ সালে মাত্র ছয় বছর বয়সে সর্বকনিষ্ঠ ভারতীয় নারী হিসেবে এফআইএ (FIA) আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ জেতাসহ তার ঝুলিতে অসংখ্য রেকর্ড রয়েছে। সূত্র: দ্যা ইসলামিক ইনফরমেশন
তালাশ বিডি/মিডিয়া লিঃ