প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ৭ই জুন, ২০২৬ইং; ০৫:২৩ পি.এম
কলাপাড়ায় ইটভাটার কাছে চর থেকে জেলে ভদ্দর শিকদারের মৃতদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় ভদ্দর শিকদার (৪০) নামের এক জেলের মৃতদেহ উদ্ধার হয়েছে । ৭ জুন রবিবার বেলা সাড়ে ১২ টায় ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী সংলগ্ন একটি ইটভাটার কাছে চর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত: ভদ্দর ওই গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।
সরেজমিনে খোঁজ নিয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্দর শিকদার পেশায় একজন জেলে ছিলেন, তিনি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। মাছ ধরার জন্য তিনি বেশির ভাগ সময়ই নদীর চরে থাকতেন। সকালে স্থানীয়রা তার মৃতদেহ ওই চরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। তার শরীর থেকে চামড়া খসে পড়ে ফুলে ওঠায় মৃত্যুর কারন সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, আমাদের ধারণা অন্তত তিনদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরের কয়েকটি স্থানে আঘাতের টিহ্ন রয়েছে। এসব চিহ্ন বজ্রপাতের আঘাত বা অন্য কোন আঘাত হতে পারে। তবে ঠিক কি কারনে সে মারা গিয়েছে তা নিশ্চিত বলা যাচ্ছেনা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"