ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কাঁঠাল দিয়ে সিঙ্গারা, সমুচা ও কাবাব তৈরি হচ্ছে, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী


কাঁঠাল দিয়ে সিঙ্গারা, সমুচা ও কাবাব তৈরি হচ্ছে, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

জাতীয় ফল কাঁঠাল দিয়ে বর্তমানে সিঙ্গারা, সমুচা এবং কাবাবসহ পুষ্টিগুণসম্পন্ন বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ বর্তমানে বাংলাদেশের সঙ্গে কাঁঠালভিত্তিক খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন নিয়ে আলোচনা করছে এবং স্থানীয় পর্যায়েও এসব পণ্যের বাণিজ্যিকীকরণে কার্যক্রম চলমান বলে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে তিন দিনব্যাপী ‘জাতীয় ফল মেলা-২০২৬’-এর উদ্বোধনের পর, বিভিন্ন স্টল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান।

দেশে ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটেছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, একসময় যেসব ফল বিদেশ থেকে আমদানি করতে হতো, সেগুলোর অনেকগুলো এখন দেশে উৎপাদিত হচ্ছে। ফলে আমদানিনির্ভরতা কমছে এবং ভবিষ্যতে অনেক ফল আমদানির প্রয়োজনও থাকবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: শাহজালালের রানওয়ে-অ্যাপ্রোন এলাকায় যানবাহনের অবাধ চলাচল

তিনি উল্লেখ করেন, জাতীয় ফল মেলায় দেশীয় বিভিন্ন ফলের পাশাপাশি অনেক অপ্রচলিত ফলও প্রদর্শিত হচ্ছে, যা সাধারণত বাজারে অতি কম দেখা যায়। বিদেশি ফলের দেশীয় উৎপাদন বৃদ্ধির ফলে কৃষি খাতে নতুন নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

এ সময় ড্রাগন ফলের প্রসঙ্গে তিনি বলেন, দুই-তিন বছর আগে বাংলাদেশে ড্রাগন ফল আমদানি করা হতো। এখন দেশ থেকেই এ ফল রপ্তানির স্বপ্ন দেখা হচ্ছে। যদিও এটি বিদেশি ফল, কিন্তু বাংলাদেশের আবহাওয়ায় উৎপাদিত ড্রাগন ফল অত্যন্ত সুস্বাদু। বিদেশে উৎপাদিত ফলের তুলনায় দেশের ড্রাগন ফল বেশি মিষ্টি এবং স্বাদের দিক দিয়েও উন্নত বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারা ফল প্রক্রিয়াজাতকরণ শিল্পে যুক্ত হচ্ছেন। ইতিমধ্যে আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। চলতি বছর কাঁঠাল রপ্তানি আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন। কাঁঠাল রপ্তানি সম্প্রসারণে চীনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষি খাতে বরাদ্দ কমানো হয়েছে- এমন সমালোচনায় মন্ত্রী বলেন, কৃষির বরাদ্দ কমেনি। বরং আগের বছরের তুলনায় ১০ শতাংশের বেশি বেড়েছে। এর বাইরে প্রণোদনা ও উন্নয়ন বাজেটও রয়েছে।

আরও পড়ুন: মনপুরায় কোস্টগার্ডের হাতে ১৩ মণ মা ইলিশ জব্দ

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“সুইস ব্যাংকে বাংলাদেশি অর্থের ব্যাপক উল্লম্ফন, বেড়েছে ৪১ গুণ”

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


“সুইস ব্যাংকে বাংলাদেশি অর্থের ব্যাপক উল্লম্ফন, বেড়েছে ৪১ গুণ”

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এখন বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১২ হাজার কোটি টাকায়। এর মধ্যে ২০২৫ সালে জমা হয়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকা বেশি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) একটি প্রতিবেদনে এই তথ্যটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সাল নাগাদ ব্যক্তি ও ব্যাংক কর্তৃক সুইস ব্যাংকে রাখার জন্য বাংলাদেশি অর্থের পরিমাণ ৪১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৩৪.২ মিলিয়ন সুইস ফ্রাঁ (প্রায় ১২ হাজার ৭৬৩ কোটি টাকা)-তে পৌঁছেছে, যা এযাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

একইসঙ্গে, এই পরিসংখ্যানটি গত চার বছরের মধ্যে সর্বোচ্চ এবং ২০২৪ সালে রেকর্ডকৃত ৫৯০ মিলিয়ন সুইস ফ্রাঁ থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি।

এর আগে ২০২১ সালে এই পরিমাণ ৮৭১.১ মিলিয়ন সুইস ফ্রাঁ-তে পৌঁছে যায়।

যা ছিল দেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃবির নতুন ওয়েবসাইট ও ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


কৃবির নতুন ওয়েবসাইট ও ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন
 
 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন ওয়েবসাইট উদ্বোধন এবং বাউরেসের বিভিন্ন কার্যক্রমের ডিজিটাল রূপান্তর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হলে বাউরেস ও আইসিটি সেলের যৌথ উদ্যোগে আয়োজিত `নতুন ওয়েবসাইট উদ্বোধন ও বাউরেস কার্যক্রমের ডিজিটাল রূপান্তর' শীর্ষক অনুষ্ঠানে এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়।
 
বাউরেসের পরিচালক অধ্যাপক ড. এম. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে এবং আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এসময় কৃষি অনুষদের ডিন. অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান , ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রোক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রক্টর, বিভিন্ন বিভাগের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইটের আধুনিক সুবিধা ও ব্যবহারবান্ধব নকশা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
 
তিনি বলেন, নতুন ওয়েবসাইটে উন্নত সার্চ সুবিধা, মোবাইল ও ট্যাবলেট উপযোগী ডিজাইন, দ্রুত তথ্যপ্রাপ্তি, সহজ কনটেন্ট ব্যবস্থাপনা এবং সমন্বিত প্রশাসনিক সেবার সুযোগ রাখা হয়েছে। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও সাধারণ ব্যবহারকারীরা আরও সহজে প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কনফারেন্স হল, মিটিং রুম, ডাইনিং হল এবং ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের জন্য অনলাইন রিজার্ভেশন সিস্টেম চালু করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে এসব সুবিধা বুকিং করতে পারবেন।
গবেষণা ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করতে বিশ্ববিদ্যালয়ের ইআরপি প্ল্যাটফর্মে ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম (e-PMS) সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে গবেষকরা অনলাইনে গবেষণা প্রকল্প তৈরি, অনুমোদনের আবেদন, আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ এবং অনুমোদনপত্র সংগ্রহ করতে পারবেন।
 
বাউরেসের বার্ষিক কর্মশালা ব্যবস্থাপনাকে আধুনিকায়নের লক্ষ্যে চালু করা হয়েছে ‘অ্যানুয়াল ওয়ার্কশপ ম্যানেজমেন্ট সিস্টেম’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণকারীরা অনলাইনে সারসংক্ষেপ (Abstract) জমা, সম্পাদনা এবং আবেদনের অগ্রগতি অনুসরণ করতে পারবেন। একই সঙ্গে প্রশাসকরা কর্মশালার বিভিন্ন কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন।
ডিজিটাল রূপান্তর কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে ই-ফাইল ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা করা হয়। এ ব্যবস্থার মাধ্যমে নথি সংরক্ষণ, অনুসরণ ও ব্যবস্থাপনা আরও দ্রুত, স্বচ্ছ এবং কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।
 
অধ্যাপক ড. এম. হাম্মাদুর রহমান বলেন, গবেষণা কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও গবেষকবান্ধব করতে বাউরেস ধারাবাহিকভাবে বিভিন্ন ডিজিটাল উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। গবেষকদের সেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক জটিলতা কমানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
 
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় ও নিবেদিত। গবেষণাই উচ্চশিক্ষা ও জ্ঞান সৃষ্টির মূল ভিত্তি। তাই প্রত্যেক শিক্ষক ও গবেষককে তাদের ডিজিটাল প্রোফাইল নিয়মিত হালনাগাদ করতে হবে এবং গবেষণা ও একাডেমিক কার্যক্রম যথাযথভাবে উপস্থাপন করতে হবে। কারণ দেশ-বিদেশের গবেষক, শিক্ষার্থী ও বিভিন্ন অংশীজন এসব তথ্য নিয়মিত অনুসরণ করেন।
 
তিনি আরও বলেন, অনেকে মনে করেন গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য অর্থের সংকট বড় বাধা। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রম অর্থের অভাবে কখনো থেমে থাকবে না। প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে। তবে প্রতিষ্ঠানের মর্যাদা ও ভাবমূর্তি রক্ষার বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড

নোয়াখালীর সদর, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে সাত মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। তিনি বলেন, ১৭ ও ১৮ জুন জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ইয়াবা সেবনের দায়ে সাতজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের প্রত্যেককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সেনবাগ উপজেলার নলুয়া গ্রামের নূরনবীর ছেলে মো. বাদশা (৩০), ফলতি গ্রামের মো. ফারুকের ছেলে ফখরুল ইসলাম রানা (২৮), সোনাইমুড়ীর রথি গ্রামের মহাসিন আলীর ছেলে কামাল উদ্দিন সুজন (৪০), বেগমগঞ্জের উত্তর শরীফপুর এলাকার দাইয়ু মিয়ার ছেলে লিটন মিয়া (৫৪), লক্ষ্মীপুর সদরের পূর্ব নন্দনপুর এলাকার শামসুল ইসলামের ছেলে মো.শামীম হোসেন (২৭), রায়পুর পৌরসভার শাহজাহান ব্যাপারীর ছেলে জোবায়ের ব্যাপারী (২৩) ও চন্দ্রগঞ্জ উপজেলার হাজীপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মোহন হোসেন (১৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৭ জুন সেনবাগের মতইন গ্রাম এলাকায় পরিচালিত অভিযানে ইয়াবা সেবনের দায়ে বাদশা ও ফখরুল ইসলাম রানাকে আটক করা হয়। পরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। একই দিন সোনাইমুড়ী উপজেলার রথি গ্রামে অভিযান চালিয়ে কামাল উদ্দিন সুজনকে আটক করা হয়। পরে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

এদিকে ১৮ জুন সদর উপজেলার দত্তেরহাট-সোনাপুর এলাকায় পৃথক অভিযানে লিটন মিয়া, শামীম হোসেন, জোবায়ের ব্যাপারী ও মোহন হোসেনকে ইয়াবা সেবনের দায়ে আটক করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন, মোসাদ্দেক হোসেন এবং মো. সেজান আহম্মেদ পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনচেলত্তি নেইমারের অপেক্ষায়, দানিলো জানালেন কারণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


আনচেলত্তি নেইমারের অপেক্ষায়, দানিলো জানালেন কারণ

২০২৬ বিশ্বকাপ মাঠে গড়ানোর প্রায় ৬ মাস আগে থেকেই নেইমার জুনিয়র আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেও, এখনো মাঠে নামা হয়নি এই তারকা ফুটবলারের। গ্রুপ পর্বে নেইমারকে পাওয়ার ব্যাপারে শঙ্কা সৃষ্টি হয়েছে।

ব্রাজিলের স্কোয়াডে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, কুনহারা রয়েছে, তবে নেইমার এখনও মূল পরিকল্পনায় আছেন। তাই শক্তিশালী ও ফিট নেইমারকে পেতে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট অধীর অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো।

তিনি বলেন, "আপনার দলে নেইমারের মতো একজন খেলোয়াড় থাকলে প্রতিপক্ষ স্বাভাবিকভাবেই অনেক বেশি চাপে থাকবে এবং তাকে মার্ক দেওয়ার জন্য বাড়তি সহায়তা চাইবে। ফলে, দুজন খেলোয়াড় যখন তাকে মার্ক করতে ব্যস্ত থাকবে, তখন আমাদের দলের অন্য কেউ একজন ফাকায় দাঁড়িয়ে থাকবে। এটি আমাদের ভীষণভাবে সাহায্য করতে পারে।"

দানিলো আরও বলেন, "মাঠে কেবল নেইমারের উপস্থিতিই প্রতিপক্ষকে এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। অবশ্যই আমাদের বাস্তবতাকে মেনে চলতে হবে। আমরা আশা করছি তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এবং আমাদের সাহায্য করতে পারবেন। তার খেলার মান তো ইতিমধ্যেই প্রমাণিত।"

গত মে মাসে সান্তোসের হয়ে খেলার সময় কাফ মাসল চোটে পড়েছেন এই ফরোয়ার্ড। এরপর থেকে পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন নেইমার।

তবে সম্প্রতি ব্রাজিল ক্যাম্প থেকে কিছু ইতিবাচক খবর এসেছে। শুরুতে এককভাবে অনুশীলন করলেও, নেইমার এখন সতীর্থদের সাথে বল নিয়ে অনুশীলন শুরু করেছেন। অনুশীলনে তাকে ঐতিহ্যবাহী ‘টানেল অব ফায়ার’ দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে পুরো দল।

এত কিছুর পরেও ব্রাজিলের কোচিং স্টাফরা কোনো তাড়াহুড়ো করতে রাজি নন; তারা বেশ সতর্ক অবস্থান নিচ্ছেন। সান্তোস তারকার পুরনো পেশির চোট যেন নতুন করে মাথাচাড়া দিয়ে না ওঠে, সে কারণে হাইতির বিরুদ্ধে আসন্ন ম্যাচে তার খেলা নিয়ে কিছুটা সংশয় রয়েছে।

তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে কোণঠাসা করতে নেইমারকে যত দ্রুত সম্ভব মাঠে দেখতে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%