০৭:৫৫ পি.এম
২০২৬ বিশ্বকাপ মাঠে গড়ানোর প্রায় ৬ মাস আগে থেকেই নেইমার জুনিয়র আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেও, এখনো মাঠে নামা হয়নি এই তারকা ফুটবলারের। গ্রুপ পর্বে নেইমারকে পাওয়ার ব্যাপারে শঙ্কা সৃষ্টি হয়েছে।
ব্রাজিলের স্কোয়াডে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, কুনহারা রয়েছে, তবে নেইমার এখনও মূল পরিকল্পনায় আছেন। তাই শক্তিশালী ও ফিট নেইমারকে পেতে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট অধীর অপেক্ষায় রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো।
আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না
তিনি বলেন, "আপনার দলে নেইমারের মতো একজন খেলোয়াড় থাকলে প্রতিপক্ষ স্বাভাবিকভাবেই অনেক বেশি চাপে থাকবে এবং তাকে মার্ক দেওয়ার জন্য বাড়তি সহায়তা চাইবে। ফলে, দুজন খেলোয়াড় যখন তাকে মার্ক করতে ব্যস্ত থাকবে, তখন আমাদের দলের অন্য কেউ একজন ফাকায় দাঁড়িয়ে থাকবে। এটি আমাদের ভীষণভাবে সাহায্য করতে পারে।"
দানিলো আরও বলেন, "মাঠে কেবল নেইমারের উপস্থিতিই প্রতিপক্ষকে এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। অবশ্যই আমাদের বাস্তবতাকে মেনে চলতে হবে। আমরা আশা করছি তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এবং আমাদের সাহায্য করতে পারবেন। তার খেলার মান তো ইতিমধ্যেই প্রমাণিত।"
গত মে মাসে সান্তোসের হয়ে খেলার সময় কাফ মাসল চোটে পড়েছেন এই ফরোয়ার্ড। এরপর থেকে পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন নেইমার।
তবে সম্প্রতি ব্রাজিল ক্যাম্প থেকে কিছু ইতিবাচক খবর এসেছে। শুরুতে এককভাবে অনুশীলন করলেও, নেইমার এখন সতীর্থদের সাথে বল নিয়ে অনুশীলন শুরু করেছেন। অনুশীলনে তাকে ঐতিহ্যবাহী ‘টানেল অব ফায়ার’ দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে পুরো দল।
আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়
এত কিছুর পরেও ব্রাজিলের কোচিং স্টাফরা কোনো তাড়াহুড়ো করতে রাজি নন; তারা বেশ সতর্ক অবস্থান নিচ্ছেন। সান্তোস তারকার পুরনো পেশির চোট যেন নতুন করে মাথাচাড়া দিয়ে না ওঠে, সে কারণে হাইতির বিরুদ্ধে আসন্ন ম্যাচে তার খেলা নিয়ে কিছুটা সংশয় রয়েছে।
তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে কোণঠাসা করতে নেইমারকে যত দ্রুত সম্ভব মাঠে দেখতে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন