ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

রাজধানীতে ২০ দেশের অংশগ্রহণে শুরু হলো বিটিটিএফ ২০২৬


রাজধানীতে ২০ দেশের অংশগ্রহণে শুরু হলো বিটিটিএফ ২০২৬

দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে একটি সম্মেলন কেন্দ্রে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তিন দিনব্যাপী এ মেলা উদ্বোধন করেন।

এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে ‘এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ যা ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলাটি পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব পর্যটনের প্রসার এবং আন্তর্জাতিক সংযোগ জোরদার করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেট, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ।

আরও পড়ুন: কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বিয়ে, কনে নিধি রাজদান

এবারের মেলায় ২০টি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন সংস্থা ও প্রতিনিধি অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল এবং ২২০টির বেশি প্রদর্শক অংশ নিচ্ছেন। এছাড়া ২৫০ জনের বেশি সম্ভাব্য ক্রেতা ও ২ হাজার ৫০০-এর বেশি ট্রেড ভিজিটরের অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে। মেলায় ৬০ হাজারের বেশি দর্শনার্থী আসবেন বলে আশা করছেন আয়োজকরা। চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে বিমান সংস্থা, হোটেল ও ট্যুর অপারেটররা তাদের সেবা ও পণ্য তুলে ধরছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. নূরুন্নাহার চৌধুরী মন্তব্য করেন, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে বাংলাদেশের পর্যটন খাত নতুন যুগে প্রবেশ করছে। তিনি উল্লেখ করেন, বিটিটিএফের মতো প্ল্যাটফর্ম দেশের পর্যটনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটনের চর্চা বাড়াতে ভূমিকা রাখছে। পর্যটন খাতের বিকাশে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, টানা ১৩টি সফল আয়োজনের ধারাবাহিকতায় বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এ মেলা দেশীয় পর্যটনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি বিদেশি অংশীজনদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ও নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখবে।

আরও পড়ুন: দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্পের মতো পরিস্থিতি

এবারের মেলার টাইটেল স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইনস। এয়ারলাইনস পার্টনার হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং প্লাটিনাম হসপিটালিটি পার্টনার হিসেবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট।

মেলাটির আয়োজনে সহযোগিতা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ও এফবিসিসিআই।

মেলা শুক্রবার ও শনিবার প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন: হতাশা আর ক্ষোভ থেকে যেভাবে বদলে গেল ইসরায়েলের রাজনীতির সমীকরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুরের প্রথম ইউনিটে রিফুয়েলিং সম্পন্ন, দ্বিতীয় ইউনিটে জ্বালানি সরবরাহ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


রূপপুরের প্রথম ইউনিটে রিফুয়েলিং সম্পন্ন, দ্বিতীয় ইউনিটে জ্বালানি সরবরাহ শুরু

পাবনার ঈশ্বরদীতে উৎপাদন অপেক্ষায় থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের রিফুয়েলিং সরবরাহ সম্পন্ন হয়েছে। একই সময়ে, দ্বিতীয় ইউনিটের প্রারম্ভিক লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থার (রসাটম) নিযুক্ত বাংলাদেশি জনসংযোগ বিভাগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে রসাটমের ইঞ্জিনিয়ারিং ডিভিশন ইউনিট-১-এর ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর কোরে পারমাণবিক জ্বালানির প্রারম্ভিক লোডিং সম্পন্ন করে রিঅ্যাক্টরটি এ মাসেই তার সর্বনিম্ন নিয়ন্ত্রণযোগ্য শক্তি স্তরে পৌঁছাবে, যা বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২-এর ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের জন্য রসাটম ফুয়েল ডিভিশনের অধীন নাভআসিবিরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেট প্ল্যান্টে তৈরি জ্বালানি অ্যাসেম্বলির প্রথম চালান সম্প্রতি বাংলাদেশে পৌঁছেছে। এটি দ্বিতীয় ইউনিটে প্রারম্ভিক লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানী সরবরাহ শুরু করেছে।

এর আগে, ইউনিট-১ এর প্রথম রিফুয়েলিংয়ের জন্য প্রয়োজনীয় ফ্রেশ জ্বালানী সাইবেরিয়া থেকে বাংলাদেশে পৌঁছেছিল। রিঅ্যাক্টরের প্রথম জ্বালানি চক্র সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় ইউনিটের রিফুয়েলিং করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, রূপপুর প্ল্যান্ট সাইটে পৌঁছানো জ্বালানী কন্টেইনারগুলোকে একটি নির্দিষ্ট ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়। প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং পারমাণবিক নিরাপত্তা চাহিদা পূরণ নিশ্চিত করতে সকল জ্বালানী অ্যাসেম্বলিগুলোকে বাধ্যতামূলক ভিজুয়াল এবং ইন্সট্রুমেন্টাল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। কারণ, পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তাবিধি কঠোরভাবে মেনে বাংলাদেশ, জেনারেল কনট্রাক্টর এবং জ্বালানী প্রস্তুতকারকের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি যৌথ কমিশনের মাধ্যমে এই পরিদর্শন পরিচালিত হবে। জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ এবং পরবর্তী পরীক্ষামূলক বাণিজ্যিক অপারেশনের আগে, ইউনিটটিকে পাওয়ার অ্যাসেনশন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন লাভ করতে হবে।

উল্লেখযোগ্য যে, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর এনপিপিতে রাশিয়ার নকশাকৃত দুটি জেনারেশন ৩+ ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর রয়েছে, যার মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। রসাটমের ইঞ্জিনিয়ারিং ডিভিশন এই প্রকল্পের প্রধান ডিজাইনার এবং প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইচেষ্টায় ৩ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইচেষ্টায় ৩ জন গ্রেফতার

কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক সিএনজিচালকের গতিরোধ করে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই ঘটনা ঘটে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা–বাগড়া সড়কে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মৃত রহুল আমিনের ছেলে মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩), রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) এবং একই এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. এনামুল হাসান (১৯)।

পুলিশের সূত্রে জানা যায়, সিএনজিচালক মো. আবু কাউছার (৪০) চালের বস্তা নিয়ে বাড়ি ফেরার সময় তিনজন তার অটোরিকশার গতিরোধ করেন। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বস্তার ভেতরে অবৈধ মালামাল রয়েছে বলে দাবি করেন। আবু কাউছার তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে পরিচয়পত্র দেখতে চান। এর পর তারা তাকে গালমন্দ ও ভয়ভীতি প্রদর্শন করেন এবং চড়-থাপ্পড় মারেন। পাশাপাশি প্রায় ১০ থেকে ১৫ মিনিট তার সিএনজি অটোরিকশাটি আটকে রাখেন।

পরে আবু কাউছার বুড়িচং থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন যে, এর আগে তারা ডিবি পরিচয়ে বিভিন্ন ধরনের অভিযান চালিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাদের কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া ইরানে ৫০৮ জন পরমাণু বিশেষজ্ঞ পাঠাবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


রাশিয়া ইরানে ৫০৮ জন পরমাণু বিশেষজ্ঞ পাঠাবে

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম, ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা ৭০০-এ উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই লক্ষ্যে নতুন করে ৫০৮ জন বিশেষজ্ঞ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ এই তথ্য প্রকাশ করেছেন।

লিখাচেভ বলেন, ‘আমরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নেব না। বরং সেখানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মীর সংখ্যা ৭০০-তে উন্নীত করতে চাই।’

এর আগে মঙ্গলবার রাতে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের সম্মেলনে অংশগ্রহণের জন্য মস্কোয় পৌঁছান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।

কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক করার পর রোসাটমের প্রধান জানিয়েছিলেন, ইরানে বড় ও ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি নতুন স্থান বিবেচনা করছে রাশিয়া।

নতুন কয়েকটি বিদ্যুৎ ইউনিট নির্মাণের স্থান নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খাতে ১৯২ জন রুশ বিশেষজ্ঞ কাজ করছেন। তাদের সঙ্গে আরও ৫০৮ জনের বেশি বিশেষজ্ঞ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে কেন্দ্রটিতে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বেড়ে ৭০০ হবে। সূত্র: মেহের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লোরিডায় আদালতের নির্দেশ অমান্য করে পলায়ন ফ্লাভিও বোলসোনারোর, ট্রাম্পের সমর্থন নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১০ পি.এম


ফ্লোরিডায় আদালতের নির্দেশ অমান্য করে পলায়ন ফ্লাভিও বোলসোনারোর, ট্রাম্পের সমর্থন নিয়ে বিতর্ক

ব্রাজিলের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর, আদালতের ভ্রমণ নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশকে উপেক্ষা করে সপরিবারে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন দেশটির পরাজিত প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বর্তমান সিনেটর ফ্লাভিও বোলসোনারো। বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি-ওপা লককা এক্সিকিউটিভ বিমানবন্দরে তার একটি ব্যক্তিগত বিমানে অবতরণের দৃশ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ব্রাজিলের বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে নির্বাচনে পরাজিত হওয়ার পরপরই গোপনীয়তার মধ্যে দেশ ত্যাগ করেন ফ্লাভিও। দেশটির সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে চলমান অর্থ পাচার (মানি লন্ডারিং) ও দুর্নীতি তদন্তের অংশ হিসেবে পাসপোর্ট জমা দেওয়ার এবং দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে আদালতের সেই নির্দেশ অমান্য করে তিনি প্রথমে আর্জেন্টিনা এবং পরে ইকুয়েডর হয়ে একটি ব্যক্তিগত চার্টার বিমানে মিয়ামিতে পৌঁছান।

এই ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ সমর্থন রয়েছে বলে জানা গেছে। মিয়ামিতে পৌঁছানোর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান যে, তিনি ফ্লাভিও বোলসোনারো ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমোদন দেবেন। ট্রাম্প বোলসোনারো পরিবারকে ‘ভালো মানুষ’ হিসেবে উল্লেখ করেন এবং ব্রাজিলের নির্বাচনকে ‘সন্দেহজনক’ ও ‘ভয়ংকর’ বলে মন্তব্য করেন। পরবর্তীতে মার্কিন পররাষ্ট্র দপ্তরও তাদের জন্য এন্ট্রি ভিসা ইস্যু করার ঘোষণা দেয়।

এদিকে ফ্লাভিও বোলসোনারোর এই নাটকীয় পলায়নকে তীব্র নিন্দা জানিয়েছেন ব্রাজিলের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। রাজধানী ব্রাসিলিয়ায় সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে লুলা বলেন, “তিনি (ফ্লাভিও) যদি নির্দোষ হতেন, তবে দেশেই থেকে আইনি লড়াই করতে পারতেন। আদালতের নির্দেশ অমান্য করে এভাবে পালিয়ে যাওয়া অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্রাজিলের ডানপন্থী বলয়ের শীর্ষ এই নেতার হঠাৎ যুক্তরাষ্ট্র গমন এবং মার্কিন প্রশাসনের তাকে সাদরে গ্রহণ করার ঘটনা লাতিন আমেরিকার রাজনীতি ও ওয়াশিংটনের কূটনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আর্জেন্টিনার মধ্য দিয়ে তার এই পলায়ন রুটটি দক্ষিণ আমেরিকার আঞ্চলিক রাজনীতিতেও বড় ধরনের কূটনৈতিক টানাপোড়েন তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%