ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

১২ বছরে ৮০ কেজি ওজন, দিনে ৪০ লিটার পানি পান করছে সোহাগী!


১২ বছরে ৮০ কেজি ওজন, দিনে ৪০ লিটার পানি পান করছে সোহাগী!

১২ বছর বয়সেই সোহাগীর ওজন ৮০ কেজি ছাড়িয়ে গেছে। দিন ও রাত মিলিয়ে সে ঠিক ৩৫ থেকে ৪০ লিটার পানি পান করছে! এর ফলে তার চলাফেরা করতে সমস্যা দেখা দিয়েছে। পরিবার বিবেচনায় আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসাও পাচ্ছে না সে। নওগাঁর দরিদ্র পরিবার থেকে আসা সোহাগীর কথা বলছি। তবে জেলা সিভিল সার্জন জানিয়েছেন, সরকারি হাসপাতালেই শিশুটির বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

সোহাগী নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের তরফ তাতারপুর গ্রামের দিনমজুর হাফিজুল ইসলামের ছোট মেয়ে। তার চার ভাই-বোনের মধ্যে সবার ছোট সোহাগীর এই শারীরিক জটিলতার শুরু হয় এক বছর বয়সে। তার মায়ের বুকের দুধ ছাড়ানোর পর থেকেই পানির প্রতি তার তীব্র আসক্তি তৈরি হতে শুরু করে এবং এখন সে দিনে-রাতে মিলিয়ে প্রায় ৩৫ থেকে ৪০ লিটার পানি পান করছে।

অতিরিক্ত পানি পানের কারণে একদিকে যেমন তার পেট ফুলে গেছে, তেমনি তার দুই পা বেঁকে গেছে। এই কারণে তার স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়েছে। স্থূলতার কারণে স্কুলে যাওয়া কিংবা সমবয়সীদের সাথে খেলাধুলা করা তার ভাগ্যে নেই।

আরও পড়ুন: চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছের চারা রোপণ, সবুজ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ

সোহাগী জানায়, মোটা হয়ে যাওয়ার কারণে তার হাঁটতে কষ্ট হয়। গরমে এই কষ্ট আরও বেড়ে যায়। সে দৌঁড়াতে পারছে না, খেলার জন্য কেউ তাকে নেয় না এবং স্কুলেও যেতে পারছে না।

পরিবার জানায়, স্থানীয় হাতুড়ে ডাক্তার কিংবা জেলা শহরের চিকিৎসকদের কাছে নিয়ে গিয়েও কোনো সমাধান মেলেনি। চিকিৎসকরা তাকে ঢাকা বা রাজশাহীতে বড় ডাক্তার দেখানোর পরামর্শ দিলেও, অভাবের সংসারে সেই খরচ যোগানো দিনমজুর বাবার পক্ষে সম্ভব নয়।

এদিকে মা হাসিনা বেগম তার মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। চোখের সামনে মেয়ের এই অবস্থায় তিনি কষ্টে বুক ফেটে যাচ্ছে। তবে সরকার থেকে তারা প্রতিবন্ধি ভাতা পেয়েছেন।

স্থানীয়রা জানান, সোহাগীর এই অবস্থা দেখলে তাদের কষ্ট হয়। সে স্বাভাবিক খাবার খাচ্ছে, তবে পানির প্রতি তার অস্বাভাবিক আসক্তি রয়েছে। সামান্য হাঁটলেই সে হাঁপিয়ে যায়। এই কারণে তার শরীর অস্বাভাবিকভাবে বাড়তে থাকা দেখা যাচ্ছে। চিকিৎসার অভাবে তার এই অবস্থা হচ্ছে বলেও জানান স্থানীয়রা।

আরও পড়ুন: বুড়িচংয়ে নিখোঁজ আদিল ও জিসানের সন্ধান চায় পরিবার

সোহাগীর শারীরিক পরিবর্তনের বিষয়ে নওগাঁর জেলা সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম জানান, শিশুটির গ্রোথ হরমোনের সমস্যা বা ব্রেইনে টিউমার থাকতে পারে। যেহেতু শিশুটি এখনও সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়নি, তাই তাকে অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এখানে চিকিৎসা নিলে সরকারি খরচে পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকবে। মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সদর হাসপাতাল নওগাঁতে শিশুটির বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।

সোহাগীর পরিবার ও স্থানীয়রা আশ্বাসের দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করছেন। সবার সহযোগিতা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সোহাগী আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে, এমন প্রত্যাশা সবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের আগে নির্ভার মারিয়া ও ঋতুপর্ণারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


ফাইনালের আগে নির্ভার মারিয়া ও ঋতুপর্ণারা

টানা তৃতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শনিবার (৭ জুন) শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক ভারতের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে পিটার বাটলারের শিষ্যরা। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্ডা জানিয়েছেন, তারা ফাইনালে কোনো চাপ নিচ্ছে না।

ম্যাচটি শিরোপা নির্ধারণী, এবং তাতে প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ফাইনালের মঞ্চে স্বাগতিক দলের বিরুদ্ধে খেলা সহজ কথা নয়। হোম অ্যাডভান্টেজ, গ্যালারি ঠাসা নিজেদের সমর্থক— এগুলো সব মিলিয়ে প্রতিপক্ষ দলকে বেশ চাপ সৃষ্টি করে। কিন্তু এমন পরিস্থিতিতে বাংলাদেশ দল পুরোপুরি উল্টো অবস্থানে। ফাইনালের আগে নাকি তারা কোনো চাপই নিচ্ছে না!

ভারতের সমুদ্রপাড়ে একই হোটেলে অবস্থান করছে সাফের দুই ফাইনালিস্ট, ভারত ও বাংলাদেশ। ফাইনালের আগে হয়েছে এমন আবহে, তাহলে কি কোনো মনস্তাত্ত্বিক চাপ তৈরি হচ্ছে? দলপতি মারিয়াকে অবশ্য এমনটাই প্রশ্ন করা হয়েছিল। তবে ক্যাপ্টেন বিষয়টি উড়িয়ে দিয়েছেন। ‘দুই দলই একই হোটেলে অবস্থান করলেও আমরা কোনো চাপ নিচ্ছি না।’

ভারতের বিপক্ষে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের মেয়েদের জন্য নতুন কিছু নয়। তাই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ভারতের বিরুদ্ধে যথেষ্ট সম্মান প্রদর্শন করলেও তাদের দেখে ভীত হওয়ার কোনো কারণ দেখছেন না অধিনায়ক মারিয়া মান্ডা। আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেছেন, ভারতের সঙ্গে অতীতেও তারা বহুবার মাঠে খেলেছে। ফলে দেশের ক্রিকেটকে চাপ বিশেসে দেখে নিজেদের নিয়ে চিন্তিত নয় তারা। ‘আমরা ভারতের বিপক্ষে এর আগেও অনেকবার খেলেছি, তাই এটি আমাদের জন্য বড় কোনো বিষয় নয়। আমরা পেশাদার খেলোয়াড়।’

তবে মারিয়া মনে করছেন, ফাইনালের মঞ্চে অতীতের হিসাব-নিকাশ খুব একটা কাজে আসে না। তার মতে, শিরোপার লড়াই সব সময় আলাদা চাপ ও ভিন্ন বাস্তবতার জন্ম দেয়। তাই আগের ফলাফল নয়, ম্যাচের দিন কারা নিজেদের সেরাটা তুলে ধরতে পারবে সেটিই হবে মূল পার্থক্য। ‘মাঠের লড়াই একটি সম্পূর্ণ ভিন্ন খেলা ও ভিন্ন পরিস্থিতি। আমরা আমাদের সেরাটা দেবো। যে দল সেরাটা দিতে পারবে, তারাই জয়ী হবে।’

এদিকে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে টুর্নামেন্টজুড়ে ভারতের ম্যাচগুলোতে দর্শক উপস্থিতি ছিল বেশ কম। প্রায় ফাঁকা গ্যালারিতেই স্বাগতিকরা নিজেদের তিনটি ম্যাচ খেলে। তবে ফাইনালে দর্শক সমাগম কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু গ্যালারিভর্তি সমর্থকদের সম্ভাব্য চাপ নিয়েও চিন্তিত নন মারিয়া; বরং তিনি বিশ্বাস করেন, বড় ম্যাচের আবহই খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা যোগায়।

গ্যালারিভর্তি সমর্থকদের চাপকে বাড়তি দুশ্চিন্তা হিসেবে দেখছেন না মারিয়া। বরং অতীত অভিজ্ঞতা তাঁকে দিচ্ছে আত্মবিশ্বাস। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় হাজারো নেপালি দর্শকের সামনে খেলে জয়লাভের স্মৃতি মনে করিয়ে দিয়ে বলেন, বড় গ্যালারির পরিবেশে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের মেয়েদের আছে। ‘গ্যালারির দর্শক আমাদের জন্য কোনো সমস্যা হবে না। নেপালে আমরা গত দুটি ফাইনালে অনেক দর্শকের চাপ সামলে খেলে জিতেছি। আমরা যদি ভালো ফুটবল খেলার সুযোগ পাই, তবে ফাইনাল জিততে আমাদের সেরাটা দেবো।’

ফাইনালের আগে দলের প্রস্তুতি নিয়েও আশাবাদী অধিনায়ক। তিনি জানিয়েছেন, শিরোপা লড়াইকে সামনে রেখে দলটি বেশ মনোযোগ দিয়েই অনুশীলন করছে। শেষ মুহূর্তের প্রস্তুতিও ভালোভাবেই সম্পন্ন হয়েছে। ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও সন্তুষ্ট মারিয়া; তার ভাষায়, দলের সবাই ইতিবাচক মানসিকতায় আছে এবং মাঠে নিজেদের সেরা ফুটবল উপহার দিতে সবাই উদ্যত।

‘যেহেতু আমরা এখন ফাইনালে, তাই আমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। আজ আমাদের একটি অনুশীলন সেশন ছিল। দলের সবাই খুব ভালো মেজাজে আছে এবং আশা করি, আমরা আগামীকাল (শনিবার-৬ জুন) একটি ভালো ম্যাচ উপহার দিতে পারবো।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এমপি খোকন: খেলাধুলাই পারে মেধা ও মনন বিকাশ করতে

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এমপি খোকন: খেলাধুলাই পারে মেধা ও মনন বিকাশ করতে

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আবারও মাঠমুখী করেছেন। এতে কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার ডি কে আইডিয়াল আতাহার আলী একাডেমি স্কুল মাঠে ডাসার ইউনিয়ন ছাত্রদল আয়োজিত ‘খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের সন্তানরা ক্রিকেট ও ফুটবলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে। ফুটবলে বাংলাদেশ যেন একদিন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, সে লক্ষ্যেই সারা দেশে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠছে এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে।”

ফাইনাল খেলায় ডাসার সবুজ সংঘ ও আরিফ স্মৃতি সংঘ মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ডাসার সবুজ সংঘ ৪-৩ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার নুরু এবং ডাসার উপজেলা বিএনপি নেতা সরোয়ার তালুকদার।

এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন মহিউদ্দিন তালুকদার ইরান, আমির হোসেন, রুবেল মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ খেলা উপভোগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১০:০০ পি.এম


২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন

চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর, বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

এক কর্মকর্তা জানিয়ে বলেছেন, তিনটি নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৭১টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমানের ২৪টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২৮টি এবং ফ্লাইনাসের ১৯টি রয়েছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩,৩২৮ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ২৬,৩৬৬ জন হাজি দেশে ফিরেছেন।

চলতি বছরের হজে সৌদি আরবে মোট ৪৬ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৬ জন নারী রয়েছেন, যাদের মধ্যে মক্কায় ৩৫ জন ও মদিনায় ১১ জন মারা গেছেন। জেদ্দা, মিনা বা মুজদালিফায় কেউ মারা যায়নি।

এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২৬২ জন হাজি চিকিৎসা লাভ করেছেন এবং ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৫৬,৩১২ জন হাজিকে চিকিৎসা দিয়েছে, আর মক্কা ও মদিনায় আইটি হেল্প ডেস্ক ২৫,৭১০ জন হাজিকে সেবা প্রদান করেছে।

হজযাত্রীদের বহনের মাধ্যমে চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয়েছিল ১৮ এপ্রিল এবং তা শেষ হয় ২১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের আগে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরল আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১০:০২ পি.এম


বিশ্বকাপের আগে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরল আর্জেন্টিনা

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ২৩তম ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বড় সুখবর পেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফার সদ্য প্রকাশিত সর্বশেষ বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

গতরাতে আর্জেন্টাইনদের জন্য সুখবর হলো, প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ ব্যবধানে হারে ফ্রান্স। এই পরাজয়ের ফলে ফ্রান্স শীর্ষস্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে যায়। এই সুবাদে সিংহাসন পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। বর্তমানে তাদের পয়েন্ট ১৮৭৪ দশমিক ৮১।

এতদূর আসার আগে, ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছিল আর্জেন্টিনা।

বর্তমানে ১৮৬৯ দশমিক ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে স্পেন রয়েছে, যাদের অর্জিত পয়েন্ট ১৮৭৩ দশমিক ০১।

শীর্ষ তিনের পরে র‌্যাংকিংয়ের পরের তিনটি স্থানে কোনো পরিবর্তন হয়নি। ইংল্যান্ড চতুর্থ, পর্তুগাল পঞ্চম এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ষষ্ঠ স্থান ধরে রেখেছে। যদিও সপ্তম ও অষ্টম স্থানে অদলবদল হয়েছে। এক ধাপ পিছিয়ে নেদারল্যান্ডস সপ্তম থেকে অষ্টম স্থানে নেমে গেছে। অন্যদিকে, অষ্টম থেকে উঠেছে মরক্কো।

এছাড়া, বেলজিয়াম নবম এবং জার্মানি দশম স্থান ধরে রেখেছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%