ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কালীগঞ্জে বিএনপি'র আলোচনা সভা অনুষ্ঠিত


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কালীগঞ্জে বিএনপি

জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষ পালন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে বিএনপির অস্থায়ী কার্যালয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সু-নাগরিক সংস্থার সভাপতি শেখ নাজমুল হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

বক্তারা বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শংকর কুমার দে, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সু-নাগরিক কমিটির সাধারণ সম্পাদক হাসানুর রহমান এবং সংগঠনের সহ-সভাপতি শেখ হাবিবুল্লাহ।

অনুষ্ঠান শেষে সর্বসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় সবার মাঝে চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক

সাবেক যুগ্মসচিব জগলুল পাশা কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


সাবেক যুগ্মসচিব জগলুল পাশা কারাগারে

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

এটি ঘটেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পেপার স্প্রে করার মামলায়।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জগলুল পাশাকে হাজির করে পুলিশ। পরে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আদালতের বিচারক, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন, জগলুল পাশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই সঙ্গে রিমান্ড শুনানির তারিখ যথাক্রমে আগামী রবিবার ধার্য করেন আদালত। গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা, পুলিশের এসআই মোক্তার হোসেন, এ তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার গভীর রাতে, জগলুল পাশাকে রাজধানীর তার বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর, জগলুল পাশাসহ মামলার এজাহারনামীয় ১১১ আসামিসহ অজ্ঞাত ২৫০/৩০০ জন মারাত্মক অস্ত্র-সস্ত্রসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে সকাল থেকে সারা দিন অবস্থান করেছিল। তারা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালায়। আসামিরা রাস্তার উপর অন্তর্ঘাতমূলক কার্যক্রম করে রাস্তা বন্ধ করে দেয়। খালেদা জিয়া যেন সমাবেশে যোগ না দিতে পারে সে কারণে রাস্তার উপর ত্রাস সৃষ্টি করে।

কর্মসূচি অনুযায়ী, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টার সময় খালেদা জিয়া তার সফরসঙ্গীদের নিয়ে সমাবেশে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আসামিরা রাস্তায় বাধা দেয়। বালুর ট্রাকসহ বিভিন্ন ট্রাক রাস্তার উপর রেখে ব্যারিকেড তৈরি করে। খালেদা জিয়া একাধিকবার চেষ্টা করলেও আসামিরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করে। এর ফলে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা নেতাকর্মীরা আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৪ অক্টোবর গুলশান থানায় মামলা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/৩৪১/৩৪২/৩৪৩/৩০৭/১০৯/৩৪ ধারাসহ বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ১৫(১)বি ধারায় অভিযোগ আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানেই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, কুড়িগ্রামে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানেই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, কুড়িগ্রামে তোলপাড়

কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানের স্থান থেকে স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইরকে বের করার পর মারধরের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের এ অনুষ্ঠানের চলাকালীন ঘটনাটি ঘটে। পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা আহত সাংবাদিক জুবাইরকে উদ্ধার করে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আহত সাংবাদিক মোহাম্মদ জুবাইর জানান, পেশাগত দায়িত্ব পালন করার অংশ হিসেবে তিনি অনুষ্ঠানটি কাভার করতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়েছিলেন। তখন ওসির বক্তব্য চলছিল এবং তিনি ভিডিও ও ছবি ধারণে ব্যস্ত ছিলেন।

তিনি অভিযোগ করে বলেন, আচমকা শামীম নামে এক বিএনপি কর্মী তাকে টেনে বাইরে নিয়ে যান এবং মোটরসাইকেলে উঠতে বলেন। তিনি অস্বীকার করলে কয়েকজন মিলে তাকে মারধর শুরু করেন। হামলাকারীরা তার মাথায় লক্ষ্য করে আঘাত করে।

জুবাইর বলেন, কেন তাকে মারধর করা হয়েছে, তা তিনি জানেন না। তিনি বলছেন, "আমি নিজেও জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম। সাংবাদিকতা আমার পেশা। আমি মনে করি, আমার সংবাদ প্রতিবেদন বা লেখালেখিতে ক্ষুব্ধ হয়ে তারা আমার ওপর হামলা করেছে।" হামলাকারীদের মধ্যে কিছু গুণ চিনতে পেরেছেন, তবে তারা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী বলে দাবি করেন।

ঘটনার সময় অডিটোরিয়ামে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম আহ্বায়ক নুরজ্জামান বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান সরকারসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী জানান, "আমরা সবাই অডিটোরিয়ামের ভিতর ছিলাম। হঠাৎ বাইরে গোলযোগের খবর পেয়ে ওসিসহ বের হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এটি একটি অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনা। যারা জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, "সাংবাদিকের ওপর হামলার পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। যদি লিখিত অভিযোগ দেওয়া হয়, তবে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

সর্বশেষ খবর অনুযায়ী, আহত সাংবাদিক মোহাম্মদ জুবাইর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাথায় আঘাত পাওয়ার জন্য চিকিৎসক তাকে সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে হৃদরোগ বিশেষজ্ঞদের ‘কার্ডিকন সম্মেলন’ ১৬ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


চট্টগ্রামে হৃদরোগ বিশেষজ্ঞদের ‘কার্ডিকন সম্মেলন’ ১৬ ডিসেম্বর

চট্টগ্রামে হৃদরোগ বিষয়ক ‘কার্ডিকন সম্মেলন’ আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর, ২০২৬ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে নগরের চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির উদ্যোগে হোটেল রেডিসন ব্লুতে সম্মেলন প্রস্তুতি উপলক্ষ্যে আয়োজিত একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে।

চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির চেয়ারপারসন অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আনিসুল আউয়াল।

এ সভায় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তারেক। ওই সময়ে বিগত দিনের বিভিন্ন বৈজ্ঞানিক ও সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন ডা. কাজী শামীম আল মামুন।

সভায় সর্বসম্মতিক্রমে ‘কার্ডিকন-২০২৬’ এর আনুষ্ঠানিক লোগো, পোস্টার এবং মূল স্লোগান নির্ধারণ করা হয়। পর্বটি পরিচালনা করেন ডা. মুহাম্মদ খুরশেদ আলম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. এস.এম. ইফতেখারুল ইসলাম। সভার বিভিন্ন সিদ্ধান্তগুলো ঘোষণা করেন সংগঠনের দফতর সম্পাদক ডা. মো. সাইফ উদ্দিন সোহাগ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেন, কার্ডিকন কেবল একটি সম্মেলন নয়, এটি হৃদরোগ চিকিৎসার আধুনিক তথ্য এবং প্রযুক্তি বিনিময়ের একটি বড় প্ল্যাটফর্ম। চট্টগ্রামের হৃদরোগ চিকিৎসায় নতুন মাত্রা যোগ করতে এই সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


হঠাৎ রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ শনিবার, ০৫ আগস্ট ২০২৬, রাতে রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেলটি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের বিভিন্ন বিতর্কিত ইস্যুতে উসকানিমূলক মন্তব্য করার জন্য তিনি এই চ্যানেলটি থেকে সরে এসেছেন। ময়ূখ রঞ্জন ঘোষ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে চলমান পরিস্থিতির কথা জানান।

তিনি বলেন, “হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন কিসের জন্য সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম।” তবে তিনি হঠাৎ করে এই টেলিভিশন চ্যানেলটি ছাড়ার নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি।

ময়ূখ রঞ্জন ঘোষ পোস্টে আরও লিখেছেন, “সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে। আমার কাজ কি? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেয়া।”

তিনি সামাজিক মাধ্যমের ট্রল ও সমালোচনা নিয়েও মন্তব্য করেছেন। “আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে।” এরপর তিনি বিরোধীদের উদ্দেশ্যে জানান, “খেলা কেবল শুরু। The Game has just Begun!”

ময়ূখ রঞ্জন ঘোষ ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার যুক্তিহীন প্রচারের কারণে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন। সংবাদ পরিবেশনে অতিরিক্ত চিৎকার-চেঁচামেচি ও বাংলাদেশবিরোধী তথ্যের কারণে তিনি দেশে বয়কটের শিকার হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%